Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“ফাইট কোনি, ফাইট”

FB_IMG_1632013960285
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • September 20, 2021
  • 9:19 am
  • No Comments

পুরুলিয়া বরাবাজারের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের তালা ভেঙে এক মহিলা ডাক্তারের মৃতদেহ উদ্ধার হয়েছে। মেয়েটির নাম সুচিত্রা।

এই খবরটা পড়ে আরেক মহিলা ডাক্তারের কথা মনে পড়ে গেল। কোনো এক হেমন্তের সন্ধ্যায় এক লেডি মেডিক্যাল অফিসারের কোয়ার্টারে চা খেতে খেতে জানালা দিয়ে দূরে গ্রামের মাঠ ঘাটের ঝুপসি হয়ে আসা কুয়াশার সাদা অন্ধকার দেখতে দেখতে ভাবছিলাম, শীতটা সত্যিই একটু তাড়াতাড়ি এসে গেল। আমার উলটো দিকে কোলের ছোট বাচ্ছা সামলে আমার সাথে চা নিয়ে গল্পরত তরুণী ওই সহকর্মীর সাথে আলাপে জানতে পেরেছিলাম যে তার স্বামী সফটওয়ার ইঞ্জিনিয়ার। দক্ষিণের একটি নামি সাইবার সিটিতে কর্মরত। আর এই মেয়েটি পোস্ট গ্রাজুয়েট স্পেশালিস্ট পোস্টিং এই গ্রামের হাসপাতালে।

একটু অবাক হয়ে জানতে চেয়েছিলাম, যে ও কেন এখানে পোস্টিং পেল। মেয়েদের, বিশেষ করে ছোট বাচ্চা যার আছে, সে তো একটু চাইলেই শহরের কোনো হাসপাতালে পোস্টিং পেতে পারতো। মেয়েটির সোজাসাপটা উত্তর ছিল, “আমি এমন কিছুর জন্য অনুরোধ করতে পারবো না স্যার। এত দাদা তো আছেন এই হাসপাতালেই, আমার মতোই স্পেশালিস্ট। তাঁরা ডিউটি দিতে পারলে আমিও পারবো। আর আমার মতো ছোট বাচ্চা তো অনেক সিস্টারেরও আছে। তাঁরাও তো ডিউটি দেন। আমি মেয়ে বলে কেন বিশেষ সুবিধা নেব স্যার?”

কথাবার্তাটা এর পরে কোনদিকে মোড় নিত জানিনা। কারণ ঠিক ওই সময়েই হাসপাতাল থেকে জিডিএ এসে অভ্যস্ত গলায় হাঁক পারল, “দিদি কলবুক”। মানে ওয়ার্ড থেকে ডাক পড়েছে। সংক্ষিপ্ত চায়ের আসর, আরো সংক্ষিপ্ত করে অগত্যা উঠেই পড়তে হল। মেয়েটিও তার কোলের বাচ্চাটিকে তার কাজের মাসির হাতে দিয়ে স্টেথো হাতে বেরিয়ে এলো আমার সঙ্গেই।

হাসপাতালের গেট বেশ কিছুটা দূরে। সঙ্গে গেলাম কিছুটা। এমনিতে একা একাই যেতে হয়, কোনো নিরাপত্তা রক্ষীটক্ষী কিছুই নেই গ্রামের হাসপাতালে।

জিজ্ঞেস করবো কি করবো না ইতস্তত করে শেষ অবধি জিজ্ঞেস করেই ফেললাম, “কিছু মনে করো না, আমি যে চেয়ারটায় বসেছিলাম, তার মুখোমুখি দেওয়ালে কয়েকটা ছবি টাঙানো ছিল। তার মধ্যে একটি ছবিতে সুইমিং কস্টিউম পড়া, ওটা কি তোমার ছবি।”

মেয়েটির মুখে একচিলতে হাসি ফুটে উঠলো, “হ্যাঁ স্যার, ঠিকই ধরেছেন। একটু আনকমন ছবি, তাই না ? আসলে আমি স্কুল লেভেল থেকেই সাঁতারে চ্যাম্পিয়ন ছিলাম। মেডিক্যাল এর পড়ার চাপ সামলে বেশিদিন আর কন্টিনিউ করতে পারিনি।”

গেট অবধি ছেড়ে ফিরে আসছি। বারবার মেয়েটির মুখটা মনে পড়ছিল। মেন গেটের উজ্জ্বল নিয়ন আলোতে যে শুধুমাত্র ধুধু মাঠের মধ্যে হাসপাতালের নামটাই ফুটে উঠছিল তাই না, ওর সেই কয়েক মুহূর্তের উজ্জ্বল হাসিভরা মুখটাও ফুটে উঠেছিল।

কত ভাবে লড়াই চালাতে হয় মেয়েদের। কেউ পারে কেউ পারে না। সুচিত্রা পারে নি। ওর হাসিভরা মুখটা কোনও দিন আর দেখা হল না।

“ফাইট কোনি, ফাইট”

PrevPreviousঅধিকার
NextThe Women’s Movement of Chhattishgarh               Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আবহমান

August 17, 2026 No Comments

সুমিত্রা দেবী সারাদিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কাটাচ্ছেন। রাত্রে তিনি অল্পই খান। ভাত ডাল আরেকটু তরকারি। কিন্তু খাওয়ার পরের সময়টাই তার সবচেয়ে সুখের সময়। যত্ন করে

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

August 17, 2026 No Comments

আমরা এখন অবধি সুশ্রুত-সংহিতা নিয়ে যতটুকু আলোচনা করেছি, সেখানে একজন “শল্যহর্তা” তথা সার্জন এবং বৈদ্যের নির্দিষ্ট অবস্থান কী এই বিষয়ে কিছু টুকরো আলোচনা হয়েছে। কিন্তু

ঠেলার নাম বাবাজী!

August 17, 2026 No Comments

যে লোকগুলো ভোটের আগে হাত জোড় করে ভোট ভিক্ষে করে তারাই গদিতে বসলে জনগণকে আর মানুষ বলে ভাবে না। নিজেদের ভাবে ভগবান। তাদের হুহুংকার শুনলে

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

সাম্প্রতিক পোস্ট

আবহমান

Dr. Aindril Bhowmik August 17, 2026

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

Dr. Jayanta Bhattacharya August 17, 2026

ঠেলার নাম বাবাজী!

Pallab Kirtania August 17, 2026

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

665374
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]