Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

“গল্প কিন্তু গল্প নয়”

Lise_Meitner
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • August 5, 2026
  • 7:37 am
  • One Comment
উপস্বাস্থ্য কেন্দ্রের নতুন বাড়ি তৈরি হওয়ায় খুশি হয়ে সেই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী হেলথ এসিস্ট্যান্ট দিদি আমাকে মেসেজ করে জানাচ্ছেন, “খুব খুশি। এত বছর কাজ করার পর এই প্রথম একটা টয়লেট পেলাম, মায়েরা যেতে পারছেন, আমারও যেতে পারছি। আপনাকে স্যার লজ্জায় মুখ ফুটে এই অসুবিধের কথাটা কোনোদিন বলতে পারি নি।”
দিদিমণি, আমার পাঠকদের আপনার গল্প শোনানোর আগে আপনাকে আজ বরঞ্চ আজ আরেক দিদিমনির গল্প শোনাবো। না, ইনি আপনার মতো অক্সিলিয়ারী নার্স-কাম- মিডওয়াইফ পাশ ছিলেন না। ইন ফ্যাক্ট বাঙালিই ছিলেন না। ছিলেন জার্মান- অস্ট্রিয়ান, ইহুদি পরিবারের মেয়ে। এনার নাম লিজা মাইটনার।
ইনি ১৯০৫ সালে ভিয়েনা ইউনিভার্সিটি থেকে ফিজিক্স এ প্রথম মহিলা ডক্টরেট (আর গোটা বিশ্বে দ্বিতীয়) উপাধি পান। এর কিছু পরে সতীর্থ অটো হান এর সাথে বার্লিনের কাইজার উইলহেল্ম ইউনিভার্সিটিতে গবেষণা করার সুযোগ পান। ওই সময়ে প্রাসিয়ান বিশ্ববিদ্যালয়গুলিতে মহিলাদের প্রবেশাধিকার ছিল না। সৌভাগ্যক্রমে অটো হানের গবেষণাগারটি ছিল মাটির তলায় বেসমেন্ট এর একটা ছুতোরশালা। তাই কোনোমতে সেখানে লিজা গবেষক হিসেবে প্রবেশ করতে পারেন।
শুরু থেকেই ফিজিক্স -কেমিস্ট্রির মতো পুরুষ প্রধান বিষয়ে কাজ করতে গিয়ে লিজাকে প্রচন্ড বাধার সম্মুখীন হতে হয়েছে। এও শুনতে হয়েছে যে লম্বা চুল নিয়ে ল্যাবে কাজ করা বিপদজনক, যদি চুলে আগুন ধরে যায়। ওই বেসমেন্ট এ কাজ করার আরেকটা বিরাট অসুবিধে ছিল। ওতে মহিলাদের জন্য কোনো শৌচাগার ছিল না। প্রকৃতির ডাকে সাড়া দিতে প্রতিবার লিজাকে হেঁটে হেঁটে যেতে হত কয়েক ব্লক দূরের এক রেস্তোরাঁয়। সেখানে ফিমেল টয়লেট ছিল।
আপনি ঠিক এই অসুবিধের কথাই বলতে চেয়েছিলেন আমার এ এন এম দিদিভাই। আপনি বলেছিলেন যে কিছু উপস্বাস্থ্যকেন্দ্রে এখনো কোনো টয়লেট নেই। ছেলেদের মতো মাঠে ঘাটে যাওয়া যায় না। কখন দরকার পড়বে সেই ভয়ে আপনি সিঁটিয়ে যান। তেস্টায় ছাতি ফেটে গেলেও জলের বোতলে চুমুক দেন রেশন করে মেপে। একদমই না পারলে গ্রামের এক সহৃদয় মানুষের বাড়িতে যেতে হয়। এ জিনিস চলছে বহুদিন ধরে।
লিজাকে কিন্তু কোনো বাধা দমিয়ে রাখতে পারেনি। নিষ্ঠা ভরে নিজের কাজটুকু করে গেছেন ঠিক যেমনটা আপনি করে যাচ্ছেন দিদিভাই। লিজা তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ১৯ বার কেমিস্ট্রি আর ২৯ বার ফিজিক্স এ নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন। আমার মতো আরো অনেক খারাপ লোকে বলে থাকে যে তার সতীর্থ অটো হান যেমন নোবেল পেয়েছিলেন, তেমনি লিজারও পাওয়া উচিত ছিল- মহিলা বলেই পান নি।
সেই লিজা মাইটনার এর গল্প এখানেই শেষ যিনি হান আর স্ট্রাসম্যান এর সাথে পৃথিবীতে “প্রথম সজ্ঞানে পরমাণুর হৃদয় বিদীর্ণ করেছিলেন”। আমি জানি দিদিভাই, যে আপনি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করেন না, মানুষের চোখে আপনি জনস্বাস্থ্যের সামান্য একজন কর্মী। কিন্তু আপনার ওই সমস্যাটা কোনো অংশে লিজা মাইটনার এর সমস্যার চেয়ে কম না। ভাবতে লজ্জা লাগে যে লিজার ঘটনার পরে একশ বছর কেটে গেলেও স্বচ্ছ ভারতে কর্মরত মহিলা সহকর্মীদের সবার জন্য একটা ঠিকমতো শৌচাগারের ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি অথচ আমরা পরমাণু বোমা বানাতে পারি, মঙ্গলগ্রহে রকেট পাঠাতে পারি।
আপনি আপনারা লজ্জা পাবেন না মুখ ফুটে নিজেদের অসুবিধের কথা বলতে। লজ্জা আপনার নয় আমাদের পাওয়া উচিত যাদের দায়িত্ব ছিল আপনাদের জন্য টয়লেট বানিয়ে দেওয়ার। আজ টয়লেট পেয়ে আপনি যে কৃতজ্ঞতা জানালেন তাতে আরও লজ্জিত বোধ করছি। একাডেমিক জগৎ, গবেষণার জগৎ, কাজের জগৎ জুড়ে মহিলাদের কাছে লিজা মাইটনার আজো একটা প্রেরণার নাম। আর আমার কাছে জনস্বাস্থ্যের সাথে যুক্ত লোকজনের কাছে দিদিভাই আপনি ও আপনার মতো কর্মীরাও প্রেরণার একটা নাম। সামান্য একটা টয়লেট এর ব্যবস্থা করতে পেরে ধন্য হলাম। যাদের জন্য করতে পারিনি তাদের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদের সবাইকে।
PrevPrevious৯ আগস্ট ২০২৬-এর প্রাককালে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর আহ্বান
Nextবিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shabnam Talukhdar
Shabnam Talukhdar
1 month ago

এইজন্যই তো কালকে আমি জল স্পর্শ করি নাই,চা-ও সেধেছিল আধিকারিক অধিগ্রহণ।
কিন্তু এই টয়লেট এড়াতে। কিছুই নেওয়া হয় না,যতটা পারা যায় লিকুইড এড়িয়ে।
এ বড়ো মহা সমস্যা। বিশেষ করে মেয়েদের।
ভালো লেখা ভীষন সুন্দর সময় সময়কে মনে করিয়ে দেয়।কাল ছিল ডাল ভরা,আজ তায় শূন্যতা।। তুমি এসেছিলে কাল।আজ তার রেখাপাত….🙏😔☺️🩵

0
Reply

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677806
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]