Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যারা কাজ করে… ২

Screenshot_2022-10-09-00-49-21-09_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Aniruddha Deb

Dr. Aniruddha Deb

Psychiatrist, Writer
My Other Posts
  • October 9, 2022
  • 9:10 am
  • No Comments
বছর বত্রিশ-তেত্রিশ আগের ঘটনাটা মেডিক্যাল কলেজের। এ ঘটনার কুশীলবরা সবাই বর্তমান, তাই সাবধানে লিখতে হবে।
একদিন কাজ শেষে আমরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি বিকেলবেলা। পাঁচটা প্রায় বাজে, আড্ডা ভাঙব ভাঙব করছে, এমন সময় দূর থেকে দেখা গেল প্রায় টলতে টলতে হেঁটে আসছে ক__। কে যেন বলল, ক__ আসছে দেখ, মনে হচ্ছে নেশা করেছে।
আমরা নিঃশব্দে ক__য়ের আগমন প্রত্যক্ষ করলাম, ক__ ক্লান্তদেহে এসে বসল আমাদেরই টেবিলে, গলা তুলে বলল, “ভাত হবে, রে?”
ক্যান্টিনের ছেলেটা কাঁচুমাচু মুখে এসে বলল, “ভাত তো শেষ।”
ক__ বলল, “তাহলে দুটো টোস্ট দে, মাখন-চিনি।” বলে বলল, “অ্যাডমিশন ডে ছিল। কাল সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি সাতটায়। কাল সারাদিন, আজ – সব মিলিয়ে বোধহয় সাত আট কাপ চা খেয়েছি শুধু।”
ডাক্তারির অ্যাডমিশন এবং এমার্জেন্সির নিয়ম-কানুন নিয়ে আগে লিখেছি, যাঁরা জানেন না, তাঁদের জন্য দু-কথায় একটু বলে দিই, এবং সেই সঙ্গে সার্জারির অবস্থাও।
ডাক্তারিতে এমার্জেন্সি ডিউটি হয় চব্বিশ ঘণ্টার – এবং তার আগে-পরে কোনও ‘অফ’ থাকে না। অর্থাৎ, কারও যদি শুক্রবার এমার্জেন্সি ডিউটি থাকে, তাহলে বৃহস্পতিবারের ডিউটি শেষ করে (কপাল ভালো থাকলে রাতে) ঘুমিয়ে নিয়ে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত এমার্জেন্সি ডিউটি করতে হয়, এবং শনিবারর ডিউটি শুরু হয় শনিবার সকাল আটটায়। আমার ধারণা এটা সারা পৃথিবীতেই সত্যি – ভুল হলে কেউ শুধরে দেবেন। আগে লিখেছি, আমরা নিজেদের মধ্যে দিনের কাজ ভাগ করে নিতাম, তবে সার্জারিতে সত্যিই কাজ বেশি হতো। কারণ এমার্জেন্সিতে যত পেশেন্ট ভর্তি হত, সবারই তো অপারেশন লাগত – ফলে তার পরের দুটো দিনও গলদঘর্ম হতে হত।
এবং, ভুললে চলবে না, এমার্জেন্সি ডিউটি মানে তাৎক্ষণিক সমস্যার সমাধান। একই সঙ্গে সেদিন সারাদিন চলেছে আউটডোর। সেখানে যারা ভর্তি হয়েছে, তাদেরও অপারেশন দরকার – সেটা তক্ষুণি না করলেও চলবে বটে, কিন্তু পরদিন সকালেই স্থির হবে কার কবে অপারেশন হবে, এবং সারা দিন ধরে তাদের তৈরি করতে হবে তার পরদিনের ও-টির জন্য।
একই সঙ্গে সারা শনিবার যায় শুক্রবার দিনে-রাতে যাঁদের অপারেশন হয়েছে, তাঁদের পরিচর্যাও করতে – বলা বাহুল্য, যাঁরা হঠাৎ – এক্ষুনি অপারেশন না করলে প্রাণ সংশয় অবস্থায় প্রথম হাসপাতালের দ্বারস্থ হয়েছে, তাঁদের পরিচর্যা একটু বেশিই প্রয়োজন হয়।
সেদিনের এমার্জেন্সি একটু বেশিই ব্যস্ত ছিল, যার ফলে ক__ দু-দিনে চৌত্রিশ ঘণ্টা নাওয়া-খাওয়া-ঘুমোনোর সময় পায়নি। তবে এ-ও সত্যি, যে এরকম অ্যাডমিশন-এমার্জেন্সি এমন কিছু অজানা নয় ডাক্তারদের কাছে।
পাউরুটি টোস্ট খেতে খেতে ক__ তার কাজের ফিরিস্তি দিচ্ছিল। আমরা শুনছিলাম আর মনে মনে নিজেদের ধন্যবাদ দিচ্ছিলাম সার্জারি আমাদের পছন্দের বিভাগ নয় বলে – এমন সময় দূর থেকে দেখলাম হেঁটে আসছে খ__। খ__ আর ক__ একই “ইউনিটে” অর্থাৎ ডাক্তারির টিমে কাজ করে। আমাদের চেয়ে দু’বছরের সিনিয়র, তাই তাকে আমরা খ__-দা বলি, কিন্তু এখন লেখার সুবিধের জন্য শুধু খ__ লিখছি।
খ__ শুধু বয়সেই নয়, অবস্থানেও আমাদের সিনিয়র – কিন্তু বন্ধুস্থানীয়। পদমর্যাদাবলে যতটুকু সম্মান তাকে দেখানোর আমরা দেখাই, কিন্তু তা বলে ইয়ার্কি ফাজলামি মারতে দ্বিধা করি না।
দেখলাম, খ__-ও ক__-য়ের মতোই টলতে টলতে এসে আমাদের সামনে দাঁড়াল, তারপরে তেড়ে ক__-কে বকতে শুরু করল।
“কোনও কাণ্ডজ্ঞান আছে? এখানে বসে খেয়ে চলেছ? ওদিকে আমাকে ডি-এইচ-বি (ওয়ার্ডের নামের সংক্ষিপ্ত রূপ) থেকে নার্স ফোন করেছিল, কাল যে পেশেন্টগুলোর ও-টি (অপারেশন) হবে, তাদের কারও ব্লাড যায়নি, অ্যানেস্থেটিস্ট প্রি-অপ চেক-আপে এসে ফিরে গেছে… আর গত সপ্তাহের ওই পেশেন্ট-টা যার আজকে স্টিচ কেটে কাল ডিসচার্জের জন্য রেডি করার কথা ছিল, তাকে আজ চোখের দেখাটা কেউ দেখেনি।”
ক__ নির্বিবাদে পুরো বকুনিটা হজম করল। কিছুক্ষণ পরে যখন চেঁচামেচি করতে করতে খ__-য়ের দম শেষ হয়েছে, তখন গাঁক-গাঁক করে চেঁচিয়ে বলল, “শেষ হয়েছে? তাহলে এবারে আমি বলি? গতকাল সকালে নটার সময় সিবি-টপে (আর একটা ওয়ার্ডের নামের সংক্ষিপ্ত রূপ) ঢুকেছি তোমার সঙ্গে। তখন থেকে এই এতক্ষণ, এই দশ মিনিট আগে অবধি তোমার সঙ্গেই ছিলাম। কাল রাতে তোমরা কলেজ সুইটস-এ খেতে গেলে আমি সে সুযোগটাও পাইনি – ভেগু-জেজুটা (অপারেশনের নামের কথ্য অপভ্রংশ) খারাপ হয়ে গেল বলে ওর ফাইনাল ম্যানেজমেন্ট করছিলাম। আমি কখন যাব ডি-এইচ-বি?
“আর সেই সঙ্গে জিজ্ঞেস করি, তোমার পেয়ারের গ__-কে বলছ না কেন?”
বলা বাহুল্য, গ__ আর ক__ সমবয়সী এবং কর্মক্ষেত্রে সমগোত্রীয়।
ক__ বলে চলল, “গ__ তো কাল সকালে সিবি-টপে বলল, আউটডোর যাচ্ছি, আর পরে আমরা শুনলাম আউটডোরে বলেছিল, সিবি-টপ ও-টিতে যাচ্ছি। বিকেলে একবার এসে বলেছিল, ডি-এইচ-বি যাচ্ছি আজকের অ্যাডমিশন হওয়া দেখতে। তারপরে রাতে এসে একটা ওটি করে ঘুমিয়ে পড়ল সাইড রুমে। সকাল থেকে সেই যে ডি-এইচ-বি যাচ্ছি বলে বেরোল, আর তো দেখলাম না। এখন ওকেই গিয়ে বলো না, ডি-এইচ-বি-টা সামলাক।”
খ__ ওকে হাত দিয়ে ঠেলে বলল, “সরে বোস।” তারপরে ওর খালি করা জায়গাটায় বসে বলল, “ওরে ছেলে, কে আছিস, একটা চা দিয়ে যা।” তারপরে বলল, “যাকে বললে কাজটা হবে তাকেই বলেছি। গ__-কে বললে যদি হত, খুঁজে খুঁজে তোকে বলতে আসতাম?”
(শেষ)
PrevPreviousকম খরচে পক্ষাঘাতের পুনর্বাসন কি সম্ভব?
NextRəsmi Veb Saytı Bağlayın️ Sürətli Ödənişlər, Gündəlik Bonuslar, Bütün Bunlar Sizi Pin Up Casinoda GözləyiNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677548
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]