Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বেতুলের মৃত গাছেদের প্রতি……

WhatsApp Image 2026-11-01 at 1.06.10 PM (1)
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • November 3, 2026
  • 7:36 am
  • No Comments

একসঙ্গে ২৫০০০ গাছের মৃত্যু। এদেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পৃথিবীর সবুজ রঙের মলাটটাকে নানান বাহানায় ছিঁড়ে ফেলা হচ্ছে। পৃথিবীর বুক থেকে কমছে সবুজের পরিসর। এমন খবর এখন কেমন গা স‌ওয়া হয়ে গেছে আমাদের কাছে। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে উন্নয়নের ধ্বজা ওড়াতে গিয়ে ছেঁটে কেটে বাদ দেওয়া হচ্ছে জঙ্গলের পর জঙ্গলের গাছগাছালি। ব্রাজিলে পূর্বতন সরকারের বদল হবার খবর পেয়েই রীতিমতো উল্লসিত হয়েছেন আমাজন অববাহিকার সেলভা অরণ্যের গহীন পরিবেশে থাকা প্রাচীন জনগোষ্ঠীর মানুষেরা। তাঁদের আশা নতুন বামপন্থীদের সরকার অন্তত নির্বিচারে আমাজন অববাহিকার অরণ্যচ্ছেদনের আগে একবার ভাবনা চিন্তা করবে। আমরাও আশাবাদী এই ব্যাপারে।

এতো গেল জঙ্গল নিয়ে আমাদের আগ্রাসনের প্রভাবের কথা। কিন্তু জঙ্গলের মূল্যবান গাছেদের যদি গণমৃত্যু ঘটে কোনো সঙ্গত কারণ ছাড়া, তাহলে তো তা গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়! ঠিক এমনটাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বনাঞ্চলের মূল্যবান সেগুন গাছেদের ক্ষেত্রে। কোনো পোকামাকড়ের উপদ্রব নেই, নেই কোনো রোগভোগের বালাই –দৃশ্যমান সঙ্গত কারণ ছাড়াই রাজ্যের পশ্চিম বেতুল ফরেস্ট ডিভিশনের ১৬,৮০০ হেক্টর পরিমিত এলাকার ২৫০০০ পূর্ণবয়স্ক পরিণত সেগুন গাছ মারা গিয়েছে।সেগুন কাঠের বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। ২৫০০০ গাছের মৃত্যু মানে কেবলমাত্র বনজ সম্পদের অপচয় নয়, পাশাপাশি বিপুল পরিমাণ রাজস্ব হাতছাড়া হয়ে যাওয়া। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্যের বনদপ্তরের আধিকারিকরা। এমনটা নাকি বিগত তিন বছর ধরেই ঘটছে। প্রথমদিকে এই ব্যাপারে ততটা নজর দেয়নি বনকর্মীরা। এখন গোটা বিষয়টি হাতের বাইরে চলে যাবার উপক্রম হয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে সব তথ্য তাতে বলা হয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা খরা পরিস্থিতি ও প্রচণ্ড দাবদাহের কারণে মাটিতে জলের জোগান ভীষণ ভাবে কমে গিয়েছে যেই কারণে শিকড়ের মাধ্যমে শোষিত জল গাছের শরীরে সেভাবে পৌঁছতে পারেনি। এর ফলে গাছের কোষে জল না পৌঁছনোর কারণে সেগুলো শুকিয়ে গিয়ে গাছেদের মৃত্যু ঘটিয়েছে।

GPS প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতিটি গাছের মৃত্যুর সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হয়েছে এবং তারপর‌ই এমন বিপর্যয়ের কারণ প্রকাশ্যে এনেছেন তাঁরা। সেগুন গাছ ও তার কাঠ যে শুধু মূল্যবান তা নয়, বনের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রেও এই গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিবছর সেগুন কাঠ বিক্রি করে বেতুল ফরেস্ট ডিভিশনের ১০০ কোটি টাকা আয় হয়। একটা সেগুন গাছ পরিণত হতে ৬০ – ৮০ বছর সময় নেয়। ফলে পূর্ণবয়স্ক গাছেদের এই অকাল মৃত্যুতে হতাশা জেগেছে বনদপ্তরের কর্মকর্তাদের মধ্যে।ভারতের ক্রান্তীয় মণ্ডলের বনাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ বনজ প্রতিনিধি হলো শাল ও সেগুন গাছ। প্রাকৃতিক ভাবেই সেগুন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে কেননা এই গাছে রয়েছে tectoquinone, lapachol এবং deoxy lapachol এর মতো জৈব রাসায়নিক পদার্থ যা এই কাঠকে শক্ত পোক্ত ও রোগ প্রতিরোধী করেছে। ২০১০ সালে ভারত সরকারের ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে করা এক সমীক্ষায় জানানো হয়েছিল যে, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে ভারতের ৩০% সেগুনবাগিচা এই গাছের পক্ষে সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়বে। সেই পর্যবেক্ষণের অনুমান বা আশঙ্কা এভাবে মিলে যাবে তা ভাবতে পারেন নি বনবিভাগের বিজ্ঞানীরা।

গড়পড়তা ১৫ থেকে ১৫০ সেন্টিমিটার গুঁড়ির ব্যাস যুক্ত গাছগুলো ৪০ থেকে ১২০ বছর বা ততোধিক বছরের প্রাচীন। ২০২৩ সালে বনকর্মীরা প্রথম এই ঘটনার কথা জানতে পারেন।প্রায় তৎক্ষণাৎ এগুলোকে পরীক্ষা করে দেখা হয় । লাগাতার অনুসন্ধান ও পরীক্ষা নিরীক্ষার পর এতো বিপুল সংখ্যক গাছের মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন বনদপ্তরের আধিকারিকরা। পরবর্তী সময়ে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে কীভাবে বনজসম্পদের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে নতুন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।জলবায়ু পরিবর্তনের প্রভাব সুদূরপ্রসারী। আমাদের প্রাণদায়ী পরিবেশের সমস্ত উপকরণের ওপর এর গভীর প্রভাব পড়তে চলেছে। মানুষের হাতে পৃথিবীর বনাঞ্চলের অস্তিত্ব আজ বিপন্ন। এর ফলে পৃথিবীর বাতাবরণের ওপরে গভীর নেতিবাচক প্রভাব পড়েছে। পৃথিবীর জল, হাওয়া, মাটি, বনাঞ্চল, জীব পরিমন্ডল জুড়ে ধ্বনিত হচ্ছে গভীর হাহাকার।

প্রাকৃতিক ভাবেই ২৫০০০ সেগুন গাছের মৃত্যুর ফলে বেতুলের বাস্তুতন্ত্রে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবে কী করে? মাটি এক অমূল্য সম্পদ – জীবনের ধারক‌ ও বাহক। মানুষের শরীর যেমন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান না পেলে ক্রমশ দুর্বল হয়ে পড়ে, রোগ প্রতিরোধী ক্ষমতা কমে যায় গাছেদের বেলায়‌ও ঠিক তেমনি ঘটে। বিশেষজ্ঞরা মনে করছেন যে দীর্ঘমেয়াদি খরা এবং তাপদাহের কারণে গাছেদের আভ্যন্তরীণ জল সঞ্চালনের সহজাত প্রাকৃতিক ব্যবস্থাটাই সম্পূর্ণ ভেঙে পড়ে। মাটি থেকে শিকড়ের মাধ্যমে গাছ যে জল সংগ্রহ করে তা জাইলেম তন্তু মারফত পরিবাহিত হয়ে পাতায় পৌঁছয়। খরার কারণে এই স্বাভাবিক পদ্ধতিতে ব্যাঘাত ঘটে ফলে গাছের ভেতরে ছোট ছোট বায়ু বুদবুদ সৃষ্টি হয় যা জলের উর্ধ্বগমন প্রক্রিয়াকে ব্যাহত করে। রান্নাঘরে প্রয়োজনীয় রসদ না পৌঁছলে খাবার তৈরি হবে কী করে? উপবাসী গাছ তখন শুকিয়ে যায় এবং অবশেষে তার অকালমৃত্যু ঘটে। বেতুলের সেগুন গাছেরা এভাবেই মারা গেছে।

বেতুলের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে নতুন করে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির প্রভাব বেড়েছে। আধুনিক ফরেস্ট ম্যানেজমেন্ট ব্যাবস্থাও হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর। তা সত্বেও কীভাবে এতো বড় বিপর্যয় নেমে এলো সেই বিষয়ে প্রশ্ন উঠবেই। আগামী দিনে আরও সজাগ থাকতে হবে বনকর্মীদের। প্রথমে এই খবরটি পড়তে গিয়ে শুনেছিলাম ছত্রাক আর ঘুণপোকাদের আক্রমনের কথা, এখন জানলাম নতুন সম্ভাবনার কথা। যে কারণেই হোক না কেন বাস্তব সত্যটা হলো এই যে, বিপুল সংখ্যক পূর্ণবয়স্ক বৃক্ষরাজি আমাদের ছেড়ে চলে গেছে। আসুন দুফোঁটা চোখের জল ফেলি আমাদের ছেড়ে যাওয়া বন্ধু বৃক্ষদের জন্য।

জানি, তোমাদের জন্য

দু ফোঁটা চোখের জল,

মোটেই যথেষ্ট নয়।

তবু, সেটুকুই ঝরে পড়ুক

তোমাদের নিথর শরীরে,

শ্রদ্ধার অর্ঘ্য হয়ে।

বোবা শিশিরের মতো–

নিস্তব্ধে।

তথ্যসূত্র: ডাউন টু আর্থ পত্রিকা।

নভেম্বর ১, ২০২৬ 

PrevPreviousচার আঙুল নিয়েই চার বার
Nextআমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

November 3, 2026 No Comments

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী, পাশে নারায়ণ স্বরূপ নিগমকে বসিয়ে সংবাদমাধ্যমে বলছিলেন, সরকার বদলালেও থ্রেট কালচার এখনও বিদ্যমান। মন্ত্রীর সেই বক্তব্য শুনে অবশ্য বোঝার উপায় ছিল না

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

November 3, 2026 No Comments

Coincidence বা সমাপতন বলে একটা শব্দ আছে যার একটা অন্য নাম “কাকতালীয়”। কাক ডেকে উঠলো আর তার পরেই তালগাছ থেকে পাকা তাল টুপ করে খসে

চার আঙুল নিয়েই চার বার

November 2, 2026 No Comments

বিষয়টি কিছুটা স্থূল হলেও এই নিয়ে চর্চা ইত্যাদি ব্রাজিলের রাজনীতিতে সুবিদিত। চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ব্রাজিলের জনপ্রিয় শ্রমিক এবং জাতীয় নেতা লুইজ ইনাসিও লুলা

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

November 2, 2026 No Comments

ঘূর্ণিঝড় অর্ণব এসে দেশের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে বেশ খানিকটা বৃষ্টি ঝরিয়ে দিয়ে গেলেও দেশের মধ্য – দক্ষিণ ভাগের একটা বড়ো অংশ জুড়ে রীতিমতো খরা পরিস্থিতির সৃষ্টি

সুকুমার রায়ের সাহিত্যকর্ম ও সহযোগী চিত্রায়ণ: সমাজ-মনস্তত্ত্ব, ব্যঙ্গচেতনা ও সমকালীন প্রাসঙ্গিকতা

November 2, 2026 No Comments

ভূমিকা: হাসির আড়ালে সমাজদর্শন বাংলা সাহিত্যের ইতিহাসে সুকুমার রায় এমন এক স্বতন্ত্র প্রতিভা, যাঁর সাহিত্যকে কেবল শিশুমনের আনন্দবিধানকারী ছড়া, উদ্ভট কল্পনার গল্প কিংবা হাস্যরসাত্মক নাটকের

সাম্প্রতিক পোস্ট

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

West Bengal Junior Doctors Front November 3, 2026

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

Dr. Samudra Sengupta November 3, 2026

বেতুলের মৃত গাছেদের প্রতি……

Somnath Mukhopadhyay November 3, 2026

চার আঙুল নিয়েই চার বার

Bappaditya Roy November 2, 2026

নতুন সংকটের সামনে তেলেঙ্গানার কৃষি

Somnath Mukhopadhyay November 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

698024
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]