Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সিনিয়র রেসিডেন্টদের বন্ড পোস্টিং এ অনৈতিকতার ইঙ্গিত

FB_IMG_1772792818048
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • March 7, 2026
  • 6:28 am
  • No Comments

৫ মার্চ, ২০২৬

সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় খুন ও ধর্ষিতা হওয়া সহকর্মীর মৃত্যুর প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিল তাতে আমরা দেখেছিলাম স্বাস্থ্য ব্যবস্থার ভগ্নদশা ও পাহাড় প্রমাণ দুর্নীতি। আর তার প্রতিবাদে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করা হয়েছিল ২০২৪ সালে, তারপর দীর্ঘ প্রায় এক বছর পরে প্রতিহিংসার এক নগ্ন প্রতিচ্ছবি আমরা আগেই দেখেছি।

নতুন পাশ করা সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের পোস্টিং প্রায় সাড়ে তিন মাস ধরে আটকে রেখে কিছুদিন আগে হঠাৎ করেই নিজেদের ক্ষমতা বলে নতুন নিয়োগ পদ্ধতি সৃষ্টি করে আরও বিভ্রান্তিকর ভাবে পরিচালনা করার চেষ্টা করল স্বাস্থ্য দপ্তর।

এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে বেশ কিছু চাঞ্চল্যকর এবং অনৈতিক ক্ষমতা প্রয়োগের ইঙ্গিত রয়েছে যা আমরা আগেও তুলে ধরেছি:

প্রথমত, স্বাস্থ্য দপ্তরের দুটি ছুটির দিন পেরিয়ে হঠাৎ করে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে আসার আগেই লোকমুখে পোস্টিং এর তালিকা বিভিন্ন সূত্রে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে মেধাভিত্তিক কাউন্সেলিংকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো, স্বাস্থ্য দপ্তর এই বন্ডেড SR দের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পোস্টিং দিয়েছে। মেধাকে সম্পূর্ণরূপে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেবলমাত্র নিজেদের ক্ষমতা প্রকাশ করাই স্বাস্থ্য দপ্তরের মূল লক্ষ্য বলে আমরা মনে করছি। এবং এই পোস্টিং তিন বছরের জন্য স্থায়ী না আবার পরিবর্তন হবে এবং হলেও কিসের ভিত্তিতে, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

দ্বিতীয়তঃ, আরজিকর আন্দোলনের আন্দোলনকারী ডাক্তারদের হেনস্তা করবার রাজনৈতিক প্রতিহিংসা এবং ইচ্ছাকৃতভাবে বিশেষ বিশেষ কিছু জায়গা চিহ্নিত করে পাঠানো হয়েছে যেখানে পাশ করা বিশেষজ্ঞ ছাত্রদের কাজের কোন অবকাশ নেই শুধুমাত্র পরিকাঠামোর অভাবে।

তৃতীয়ত একথা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া দরকার পশ্চিমবঙ্গের কোন স্থানেই বিশেষজ্ঞ পাস করা ছাত্র চিকিৎসকদের কাজ করতে অসুবিধা নেই কিন্তু একজন ক্যান্সার চিকিৎসককে যদি একটি প্রত্যন্ত গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় যেখানে ক্যান্সার চিকিৎসার কোন পরিকাঠামোই নেই, সেখানে তার মেধা কে অবমাননা করা হবে বলেই আমরা মনে করছি। সেই জায়গায় স্বাস্থ্য দপ্তর যদি GDMO ডাক্তার সাথে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের শূন্যপদ দ্রুত নিয়োগ প্রক্রিয়াদ্বারা সম্পন্ন করে পাঠায় তাহলে সেখানে সাধারণ গ্রামীণ মানুষদের অনেক বেশি উপকার হবে বলে আমরা মনে করি।

গতবছর আসফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতোর অনৈতিক পোস্টিং নিয়েও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার কালিমা লেগেছে স্বাস্থ্যদপ্তরের গায়ে।

তাই ছাত্রদের অনৈতিকভাবে তুঘলকি প্রক্রিয়ায় এই ধরনের এইরূপ অনৈতিক পোস্টিং এর উত্তর খুঁজতে আগামীকাল ৬ মার্চ, ২০২৬ স্বাস্থ্য ভবন যাওয়া হবে, দুপুর ১২টায়। দিকে দিকে সরকার তার ক্ষমতা বলে মেধা কে চূর্ণ করা ও তার সাথে প্রতিবাদে গর্জে ওঠা কণ্ঠ গুলোকে স্তব্ধ করার নোংরা খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে । তাই হাতে হাত রেখে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সাথে প্রতিবাদে সামিল হোন ও বৃহত্তর আন্দোলনে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে উঠুন!

৬ মার্চের সংযোজন:

আজ আমাদের প্রতিনিধি সহ বাকি বিভিন্ন সিনিয়র রেসিডেন্টরা যখন স্বাস্থ্যভবনে পৌঁছলেন, সেই এক চেনা ছবি, সেটাকে স্বাস্থ্যভবন কর্তৃপক্ষ আপাতত রুটিন বানিয়ে ফেলেছেন। স্বাস্থ্যভবনের গেট বন্ধ! বিশাল ব্যারিকেড, আর বিশাল পুলিশবাহিনী!
স্বাস্থ্যভবনের অধিকর্তারা এতটাই নিরাপত্তাহীনতায় ভোগেন যে নিজেদের রাজ্যের ডাক্তারদের সাথে দেখা করতে যাতে না হয় তাই স্বাস্থ্যভবনের সামনে পাহাড়প্রমাণ পুলিশি প্রহরা বসিয়ে রাখেন। এখন দেখার বিষয় একটাই, কতদিন তারা পুলিশি প্রহরায় আরামের জীবনযাপন করতে পারেন, কতদিন সমস্ত চিকিৎসক সমাজের বিরুদ্ধে অনৈতিক প্রতিহিংসা ও ক্ষমতার পেশীশক্তি চরিতার্থ করতে পারেন কেবল মাথায় দুর্নীতিবাজ হাইয়ার অথরিটির স্নেহশীতল পরশ থাকার সুবাদে!
এবং সেই প্রহরা পেরিয়ে যে কয়েকজন প্রতিনিধিদল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ ইন্দ্রজিৎ সাহার অফিস অবধি পৌঁছান তাদের রীতিমতো অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয়! এবং যে দুজন এর সাথে শেষ অবধি কথা বলেন তার ঔদ্ধত্যের পরিমাপ শুনলে বিস্মিত হতে হয়!
তিনি বলেন এই SOP নাকি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে, তাই এই বিষয়ে তিনি কোনো কথা বলতে পারবেন না! সাফ কথা কোনো কাউন্সেলিং হবে না এবং যদি পোস্টিং পছন্দ না হয় তাহলে ৩০ লক্ষ টাকা দিয়ে বন্ড ছেড়ে দাও! আরও বলেন বন্ড চলাকালীন কোনো ফেলোশিপ, বা উচ্চতর ডিগ্রি করেতে তারা ছাড়পত্র দেবেন না, DM বা Mch এর জন্যে যে ছাড়পত্র দেওয়া হচ্ছে সেটা নেহাতই ওনাদের নিতান্ত দয়ার শরীর তাই!
স্যার, সবিনয়ে জানিয়ে রাখি, এই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যে পরীক্ষা দিতে হয়, তাতে র‍্যাংক করতে হয় সেটা আমরা নিজেরা পড়াশোনা করে পেয়েছি! আপনার স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হওয়ার জন্যে যে পদলেহন করার পদ্ধতি, সেই পদ্ধতিতে এই ডিগ্রি গুলো করার যোগ্যতা অর্জন করা যায়না। ফলে আপনার/ আপনাদের দয়ার বশবর্তী হয়ে তারপর আমরা উচ্চতর ডিগ্রি করতে যেতে পারব, এই ভুল ধারণায় বাঁচবেন না, এটা আমাদের অধিকার!এটা কেড়ে নেওয়ার অধিকার আপনাদের কেউ দেয় নি, যতই ক্ষমতাশালী আপনারা ও আপনাদের যারা পুষছে তারা হয়ে থাক না কেন!
নির্লজ্জ স্বাস্থ্য প্রশাসন, শেষ অবধি নাকে দড়ি দিয়ে কোর্টের কাঠগড়া অবধি টেনে না আনলে আপনাদের বোধহয় শান্তি নেই! যদি তাই ই হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি সেরকম আইনি লড়াইএর প্রস্তুতির দিকেও আমরা নজর দিচ্ছি।
শুধু অনুরোধ করব, নিরাপত্তার ঘেরাটোপ আর সাতমহলা স্বাস্থ্য ভবনের এসি রুমের হাওয়া থেকে খানিক বাইরে বেরোন, আপনাদের তুঘলকিপনার বিরুদ্ধে কতটা ক্ষোভের উত্তাপ জমা হচ্ছে আঁচ পাবেন সহজেই!
PrevPreviousAbhaya Mancha Press Conference on 6th March 2026
Nextদিল্লি চলোNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

April 29, 2026 No Comments

।।বহু ক্ষোভ বুকে জমা।।

April 29, 2026 No Comments

আমি তো চাইছি কালো মেঘে যাক দূর দিগন্ত ছেয়ে তপ্ত পৃথিবী নব রূপ পাক বর্ষায় ভিজে নেয়ে !! পথ শিশুরাও রাজপথে নেমে নিক অধিকার চেয়ে

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

April 29, 2026 No Comments

মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা কুৎসিৎ যৌনগন্ধী মিম সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তা নাকি ছড়িয়েছে হিন্দী বলয়ের বিজেপি সমর্থকরা! কেউ সন্দেহ প্রকাশ করছে এটা নাকি তৃণমূলই ছড়িয়ে

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

সাম্প্রতিক পোস্ট

বিচারের আশায় সাধারণ আমি থেকে আমরা

Abhaya Mancha April 29, 2026

।।বহু ক্ষোভ বুকে জমা।।

Shila Chakraborty April 29, 2026

।।প্রভু, নষ্ট হয়ে যাই।।

Pallab Kirtania April 29, 2026

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619974
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]