Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বর্জ্য দহন পালা: স্বভাব যায় না মলে

burning
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • February 15, 2026
  • 7:25 am
  • One Comment

মানুষের বদ স্বভাব নাকি মরলেও যায় না। স্বভাবের কলঙ্ক নাকি দূরপনেয়। দেশের রাজধানী শহর দিল্লি ও তার প্রশাসন নিয়ে একটা জরুরি কথা বলার জন্যই শুরুর প্রবচনের কথা উল্লেখ করলাম। হাল আমলে দিল্লি নিয়ে এতো কথা বলা হয়েছে যে নতুন করে কিছু বলতে দ্বিধা হয়। দেশের রাজধানী আজ দুনিয়ার সবচেয়ে দূষিত মহানগরীতে পরিণত হয়েছে। এ নিশ্চয়ই আমাদের অস্মিতা বাড়ায় না, আমাদের মুখ লুকাতে বাধ্য করে। দিল্লির পরিবেশ নিয়ে কথা বলতে আজ রীতিমতো ভয় হয় পাছে নতুন কোনো ফাঁক ফোকর সামনে বেরিয়ে আসে এবং সত্যিই তা বেরিয়ে এলো। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়! ধরা পড়তেই হয়।

ইদানিং দিল্লির বায়ুদূষণ নিয়ে সবথেকে বেশি হৈচৈ হয়েছে। গোড়ায় বলা হচ্ছিল পার্শ্ববর্তী হরিয়ানা ও পাঞ্জাবে ব্যাপক হারে ফসলের অবশিষ্টাংশ বা নাড়া পোড়ানোর কারণেই নাকি দিল্লির বাতাস দূষিত হয়েছে। সে দোষারোপ করার তত্ত্ব অবশ্য খারিজ হয়ে গেছে সাম্প্রতিক সমীক্ষায়। আসলে সর্ষের মধ্যেই যে ভূতের বাস, তার জ্বলন্ত প্রমাণ মিলল এক প্রতিবেদন থেকে।প্রকাশ্য দিবালোকে খোলা রাস্তার ওপর আবর্জনা পুড়িয়ে দেওয়ার পর্ব চলছে মহানগরীর নানান প্রান্তে। ডাউন টু আর্থ পত্রিকার পাতায় প্রকাশিত সাংবাদিক বিকাশ চৌধুরীর প্রতিবেদন অনুযায়ী দিল্লি মহানগরীতে প্রতিদিন গড়পড়তা ১১০০০ টন থেকে ১৪০০০ টন কঠিন বর্জ্য বা সলিড ওয়েস্ট উৎপন্ন হয়। এই বিপুল পরিমাণ বর্জ্যের একটা বড়ো অংশই পুড়িয়ে ফেলা হয় এবং কোনো রাখঢাক ছাড়াই কাজটি করা হয় একদম খোলা জায়গায়, সকলের চোখের সামনে। ভাবখানা এমন যে দেখো, কত কাজ করছি মোরা!

অথচ এই বিষয়টি যে মোটেই আইনানুগ বা বিধিসম্মত নয় তা বোধহয় বলার অপেক্ষা রাখেনা। তবে এই মুহূর্তে জাতীয় রাজধানী দিল্লিতে সেই সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অগ্নি দহনের পর্ব চলছে। একটু পিছিয়ে গেলে দেখবো ২০২৪ সালে দিল্লির দমকল বাহিনীর কর্মীরা ৪৯৩৩ টি এমন বেআইনি অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে। প্রতিটি ক্ষেত্রেই আগুনে পুড়েছে বা জ্বলেছে নগরপালিকার নানান প্রান্ত থেকে সংগৃহীত আবর্জনা বা বর্জ্য পদার্থ। আধিকারিকরা জানিয়েছেন এই সংখ্যাটি বিগত ২০২৩ সালের তুলনায় (৩৫১১) অনেকটাই বেশি। এভাবেই আইনের তোয়াক্কা না করে, জনস্বাস্থ্যের ওপর তার তীব্র প্রতিক্রিয়ার কথা মাথায় না রেখেই চলছে ভয়ঙ্কর এক খেলা।এভাবে প্রতিদিন‌ই দিল্লির বুকে অভিনীত হচ্ছে খান্ডব দহনের পালা। এ এক অদ্ভুত কাণ্ড চলছে দিল্লির বুকে। প্রশাসনের পক্ষ থেকে নিরন্তর দাবি করা হচ্ছে দিল্লির পরিবেশ তথা বাতাবরণকে দূষিত করছে বাইরের উৎসগুলো, বহির্দেশীয় কাণ্ডকারখানা। অথচ কি আশ্চর্য! ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে দোষারোপ করা হয়েছে অন্যদের উদ্দেশ্যে। এই দহনের ফলে বিভিন্ন ক্ষতিকর টক্সিক পদার্থ এবং পার্টিকুলেট ম্যাটার অবাধে মিশে যাচ্ছে দিল্লির বাতাসে। ভাবতে অবাক লাগে যে খোদ দেশের রাজধানী শহরে এমন এক অনাচার ঘটে চলেছে দিনের পর দিন। হুঁশ নেই উচ্চতর প্রশাসনের!

অবশ্য এই বিষয়টি কেবলমাত্র দিল্লিতেই ঘটে চলেছে তা মোটেই নয়। দেশের সর্বত্রই এমন দহন পর্ব চলছে অনিয়ন্ত্রিতভাবে। এই ঘটনা ইঙ্গিত করে যে আমাদের দেশে এখনও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যথেষ্ট কার্যকর হয়ে উঠতে পারেনি। অথচ প্রতিদিন কঠিন বর্জ্যের পরিমাণ বেড়ে চলেছে একরকম লাফিয়ে লাফিয়ে। এমন অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো পরিকাঠামো গড়ে না তোলা হলে দিল্লির মতো অনাচার ঘটেই চলবে আর আমরা হাত পা গুটিয়ে নীরব দর্শকের ভূমিকায় অভিনয় করে যাব। ভাবতে হবে, আমরা সত্যিই কি এমন অবস্থা থেকে মুক্তি চাই?

তথ্যসূত্র –ডাউন টু আর্থ পত্রিকা।

ফেব্রুয়ারি ১১, ২০২৬

PrevPreviousঅধ্যায় ১- শিশুদের এলার্জির একটি ধারণা
Nextমাও ফানলুরের না-মাওবাদীরাNext
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Abhradeep Roy
Abhradeep Roy
4 months ago

দিল্লির সবকিছুই কেমন যেন অদ্ভুত ঠেকে! সরকার, মন্ত্রী, প্রশাসন, জনগণ সবই। মুখ্যমন্ত্রী আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা তো ছেড়েই দিলাম। সীমাহীন ঔদ্ধত্য সহকারে নিয়ম ভাঙ্গাটাই যেন নিয়ম! তবে দিল্লির ময়লা পোড়ানোর কথা বলতে গিয়ে নাড়া পোড়ানোর প্রভাবকে খাটো করলে চলবে না। যদি বা দিল্লিতে তার প্রভাব তেমন না’ও থাকে, স্থানীয় কুপ্রভাব তো আছে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রতিবাদীদের জাত রঙ ধর্ম হয় না। প্রতিবাদী মায়ের কণ্ঠে কেঁপে উঠল রাজপথ। আরজি কর থেকে বারুইপুর

July 13, 2026 No Comments

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক!

July 13, 2026 No Comments

ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, বিজেপির রাজ্যত্বে কলেজ ক্যাম্পাসে তৃণমূল আমলের মতোই সেই থ্রেট কালচার ফিরে এসেছে। ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজে আবারও

“যারা বৃষ্টিতে ভিজেছিল”

July 13, 2026 No Comments

মামুলি ভাঙাচোরা একটা বাড়ির গল্প। গ্রামের মধ্যে একটা ভাড়া বাড়িতে চলা উপস্বাস্থ্য কেন্দ্র। আগে ঐটা একটা প্রাথমিক স্কুল বাড়ি ছিল। এখন সরকারের দয়ায় স্কুল একটা

আর কতদিন? আরজি কর ২৩ মাস, এখন বারুইপুর | রাজপথের লড়াইতে অভয়া মঞ্চ | ৯ জুলাই ২০২৬

July 12, 2026 No Comments

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে …… (৪)

July 12, 2026 4 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

সাম্প্রতিক পোস্ট

প্রতিবাদীদের জাত রঙ ধর্ম হয় না। প্রতিবাদী মায়ের কণ্ঠে কেঁপে উঠল রাজপথ। আরজি কর থেকে বারুইপুর

Abhaya Mancha July 13, 2026

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক!

Doctors' Dialogue July 13, 2026

“যারা বৃষ্টিতে ভিজেছিল”

Dr. Samudra Sengupta July 13, 2026

আর কতদিন? আরজি কর ২৩ মাস, এখন বারুইপুর | রাজপথের লড়াইতে অভয়া মঞ্চ | ৯ জুলাই ২০২৬

Abhaya Mancha July 12, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে …… (৪)

Somnath Mukhopadhyay July 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

649812
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]