Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভয়াদের বিচার না পাওয়া অবধি কোনো বিজয়া শুভ নয়

Screenshot_2025-10-07-08-02-15-34_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • October 6, 2025
  • 7:45 am
  • No Comments

৫ই অক্টোবর, ২০২৫

রেড রোড দিয়ে এগিয়ে চলেছে সুবিশাল উজ্জ্বল আলোকসজ্জিত কার্নিভাল, তারকা বেষ্টিত ও পারিষদ পরিবৃত হয়ে নৃত্যগীতমগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ প্রশাসনিক প্রধানেরা।

অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে, বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, মহানন্দা, তোর্সা, জলঢাকা। বিধ্বংসী স্রোতে ভাঙছে রাস্তাঘাট, ব্রিজ, একের পর এক প্রাণহানির খবর আসছে। দুর্যোগ আরও বাড়বে বলেই আশঙ্কা। অবশ্য তাতে উৎসবের আমেজে ভাঁটা পড়ার কথা নয়, ঠিক যেমন এক বছর আগে যখন গোটা রাজ্য রাস্তায় আছড়ে পড়ছে অভয়ার বিচার চেয়ে, তখনই এসেছিল সেই অমোঘ নিদান, যে অনেক হয়েছে, এবার উৎসবে ফিরুন।

গত বছর পুজোর সময়ে প্রতিরোধের সেই গনগনে আঁচে রাজপথ জুড়ে খোদাই হয়েছিল যে স্লোগানমালা এ বছরের হেমন্তের অকাল বৃষ্টিতে তা ক্রমশ ম্লান। ছাতিম ফুলের গন্ধে বিষাদে ভারি বাতাস। বাঙালির কাছে দুর্গাপুজো ধর্মীয় উৎসবেরও অনেক উর্ধ্বে; বহুদূরে থাকা ঘরের মেয়ের কয়েকদিনের জন্য ঘরে ফেরার চিরায়ত আনন্দ, আর তার পরেই একরাশ মনখারাপ নিয়ে তাকে বিদায় জানিয়ে বছরভরের অপেক্ষা – এই আবেগের যৌথ উদযাপন এই পুজো।

কিন্তু যে মেয়েরা হাজার অপেক্ষার পরও মায়ের কাছে ফিরবে না আর কোনোদিন? যে মেয়েদের কেউ অন ডিউটি অবস্থায় ভারতের ‘নিরাপদতম’ (!) শহরের ব্যস্ততম সরকারি হাসপাতালের ভিতরেই ধর্ষিতা ও খুন হল, কারুর ছোট্ট একরত্তি শরীর ছিন্নভিন্ন হয়ে গেল বোমার আঘাতে? আর রামপুরহাটের সেই আদিবাসী মেয়ে, কী ভয়ানক নারকীয় হিংস্রতায় টুকরো করা হল যার মৃতদেহ, তাদের কথা ভুলিয়ে দিতে দেব না আমরা – উৎসবের উচ্চকিত আড়ম্বরেও। সেই অভয়াদের বিচার না পাওয়া অবধি কোনো বিজয়া শুভ নয়, অন্তত তাদের পরিবারের কাছে তো নয়ই।

তাই, বুকের আগুন বাঁচিয়ে রাখা সময়ের দাবি। সব অভয়ার বিচারের দাবিতে লড়াই এর অঙ্গীকার সময়ের দাবি। তাহলেই কোনো একদিন হয়তো শুভ বিজয়া বলে ওঠা যাবে সকলকে। সেদিন সব অভয়ারা বিচার পাবে, আর কার্নিভাল জুড়ে থাকবে অশুভ শক্তির বিনাশের উদযাপন।

প্রসঙ্গত, আজ রেডরোডের বর্ণাঢ্য কার্নিভালের বাইরে প্রেস ক্লাবের কাছ থেকে দু’জন প্রতিবাদী সহনাগরিক কে গ্রেফতার করে কলকাতা পুলিশ,(একটু আগে জামিন এ মুক্ত) ‘বিচার চাই’/’ অভয়া’ লেখা টি-শার্ট আর ব্যাচ পরে দাঁড়িয়ে থাকার ‘অপরাধে’। কলকাতা পুলিশকে আলাদা করে ধিক্কার জানিয়ে সময় নষ্টের কোনো মানে নেই, তারা তাদের দলদাস হওয়ার রেকর্ড এর প্রতি সুনামই বজায় রেখে চলেছেন, কিন্তু আমাদের সমবেত লড়াইটা আজও ঠিক পথে রয়েছে তা প্রমাণের জন্যে প্রতিবাদী সহযোদ্ধাদের জন্যে রইল কুর্নিশ!

(পুনশ্চ: আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর পক্ষ থেকে উত্তরবঙ্গের দুর্যোগ বিধ্বস্ত এলাকায় যোগাযোগ রাখার চেষ্টা করছি, অতি দ্রুত বিপর্যস্ত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোগে সামিল হওয়ার/ সাহায্যের জন্য আমাদের পেজ/ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।)

শিল্পী: সৈকত চৌধুরী

PrevPreviousজেন গুডল – এক সমর্পিত প্রকৃতিবিদ
Next৪০টি নৌযান এবং ৬২৩টি মেয়েNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আবহমান

August 17, 2026 No Comments

সুমিত্রা দেবী সারাদিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা কাটাচ্ছেন। রাত্রে তিনি অল্পই খান। ভাত ডাল আরেকটু তরকারি। কিন্তু খাওয়ার পরের সময়টাই তার সবচেয়ে সুখের সময়। যত্ন করে

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

August 17, 2026 No Comments

আমরা এখন অবধি সুশ্রুত-সংহিতা নিয়ে যতটুকু আলোচনা করেছি, সেখানে একজন “শল্যহর্তা” তথা সার্জন এবং বৈদ্যের নির্দিষ্ট অবস্থান কী এই বিষয়ে কিছু টুকরো আলোচনা হয়েছে। কিন্তু

ঠেলার নাম বাবাজী!

August 17, 2026 No Comments

যে লোকগুলো ভোটের আগে হাত জোড় করে ভোট ভিক্ষে করে তারাই গদিতে বসলে জনগণকে আর মানুষ বলে ভাবে না। নিজেদের ভাবে ভগবান। তাদের হুহুংকার শুনলে

স্বাধীনতা তুমি কার?

August 16, 2026 No Comments

যে দেশে কবিতা লিখলে বারবার জেল খাটতে হয় বছরের পর বছর, যে দেশে আইনি অধিকারের কথা বললে দেশ বিরোধী বানিয়ে জেলে ভরিয়ে রাখে রাষ্ট্র নিজেই,

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

August 16, 2026 No Comments

“আজ চোদ্দই আগস্ট/ “আজ পাথর ভাঙার কোরাস গাইছে রাত/ রাতের গায়ে লক্ষ আলো/ রাতের গায়ে আগামী আজাদি/ রাতের গায়ে আর্তনাদ” (অদিতি বসু রায়) দু’বছর আগে

সাম্প্রতিক পোস্ট

আবহমান

Dr. Aindril Bhowmik August 17, 2026

সুশ্রুত-সংহিতা-য় রাজবৈদ্য এবং সংহিতা-র text-critical পাঠ

Dr. Jayanta Bhattacharya August 17, 2026

ঠেলার নাম বাবাজী!

Pallab Kirtania August 17, 2026

স্বাধীনতা তুমি কার?

Sanjoy Mukherjee August 16, 2026

‘উদিল রবিচ্ছবি পূর্ব উদয়গিরিভালে’

Gopa Mukherjee August 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

663559
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]