Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমরা অপেক্ষা করছি ন্যায়বিচারের

IMG-20260308-WA0411
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • March 11, 2026
  • 6:58 am
  • No Comments

মার্চ ১০, ২০২৬

১৯ মাস ধরে লড়াই চলছে। অভয়ার ন্যায়বিচারের জন্য, মেয়েদের সুরক্ষার পক্ষে, দুর্নীতির বিপক্ষে। রাজপথ থেকে আলপথ, থানা থেকে স্বাস্থ্যভবন, লালবাজার, সিবিআই কোনো জায়গা আমরা বাদ দিই নি একটা বিচারের দাবি জানাতে। আর জি কর–এর অভয়া বিচার পেলে অন্য মেয়েদের ওপর নির্যাতন করতে অপরাধী ভয় পাবে এই বিশ্বাস আমাদের আছে। তাই এ লড়াই আমাদের মরণপণ।

যখন চারিদিকে স্বার্থকেন্দ্রিকতা অথবা লোভের বশবর্তী হয়ে সমঝোতাই স্বাভাবিক, ভয়ে অধিকাংশ মানুষ সরে থাকছে,কিছু মানুষ এই লড়াইকেই সাথী করে নিয়েছে। হয়তো সেই রক্তঝরা চোখ আমরা ভুলতে পারিনা।

৭ মার্চ আমরা রওনা হলাম দিল্লীর উদ্দেশ্যে। যন্তর মন্তরে, রাজধানীতে গোটা দেশের মানুষকে জানাতে যে ঘোর অন্যায় হয়েছে। ৮ তারিখ যন্তর মন্তরে বহু সংগঠন এসে এই আন্দোলনের সাথে থাকার বার্তা দিলেন। বলে গেলেন এই দীর্ঘ আন্দোলন সকলের জন্য এক উদাহরণ। এই বাংলার মাটি বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথের মাটি। ক্ষুদিরামের সাহস, মাতঙ্গিণীর শক্তি আমাদের বুকে। ছাড়বো না এই না-মানুষ শয়তানদের।

৮ তারিখের প্রতিবাদী সভার পর ৯ তারিখ আমরা গেলাম সুপ্রিম কোর্ট। লক্ষাধিক মানুষ জানিয়েছেন, তারা বুঝে গিয়েছেন ন্যায়বিচার হয়নি। কোন মূল্যে বিচার বিকৃত অথবা বিক্রীত হলো তা জানাতে হবে এবং অভয়ার ন্যায়বিচার দিতে হবে। এই গণতন্ত্র যদি প্রকৃতই দেশবাসীর জন্য হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের থেকে দুর্নীতিগ্রস্ত প্রশাসনের, অদৃশ্য সুতোয় বাঁধা কেন্দ্রীয় এজেন্সির মিথ্যাচার বড় হতে পারে না। জমা দিলাম এতজনের সাক্ষর। অপেক্ষায় থাকবো গণতন্ত্র, সংবিধানের অর্থ আছে কিনা তা দেখার।

ওই একই দিনে সিবিআই-এর কেন্দ্রীয় দপ্তরেও পৌঁছালাম আমরা একই দাবিগুলি নিয়ে। সেখানে আধিকারিকের কথা হুবহু কলকাতা পুলিশের মতো। যত রকম গরমিলের কথা আমরা বলছি , সবই স্বাভাবিক মনে হচ্ছে ওনাদের। ভুল, অন্যায়, পদে থেকে যা খুশি করা সব স্বাভাবিক। দীর্ঘ তর্কবিতর্কের পর আমরা জানাই আমরা আরো তথ্য দিতে চাই, ওনাকে শুনতেই হবে।

একই দিনে একই দাবি নিয়ে কলকাতায় আমাদের ডেপুটেশন জমা পড়ে হাই কোর্টে। তারিখের পর তারিখ যায় বিচার অধরা, তবুও আজও আমরা আইনের ওপর আস্থা রাখতে চাই।

এই স্বাধীন দেশের আইন কোন দলের জন্য নয়, কোন অপরাধীর নয়, ধর্ষকের নয়, কোন দুষ্কৃতীর জন্য নয়। নির্যাতিতের পক্ষে ন্যায় বিচার দিতেই হবে।

৯ আগস্ট ২০২৪ যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ ৯ মার্চ ২০২৬-এ জোরালো হলো। রাজ্য ছাড়িয়ে দেশকে জানানো হলো, দাবি তোলা হলো, আমরা অপেক্ষা করছি ন্যায়বিচারের। যতই চেষ্টা হোক ভোলানোর আমরা ভুলিনি, ভুলবো না।

We deserve justice

PrevPreviousঅভয়া মঞ্চের দিল্লি অভিযান নিয়ে কিছু অনুভব, কিছু কথা
Nextপ্রতিবাদের আওয়াজ হাওড়ার আমতায়Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

August 21, 2026 1 Comment

তখন আমরা বেশ ছোট। বোধ হয় সেভেন-এইটে পড়ি। বাড়ির সামনে হরি সাহার মুদিখানার দোকান ছিল। সেখানে কিছু একটা কিনতে গিয়েছি। মনে আছে, কারও সঙ্গে আমার

মা মনসার পূজা

August 20, 2026 No Comments

**হ্যালো গাইজ** 🐃🐃🐃 আজ মা মনসার পূজা। যে ক’জন দেব-দেবীর সাথে আমার আত্মিক সম্পর্ক, যাদের আমি ভক্তি ভরে প্রত্যহ প্রণাম করি, মা মনসা তাঁদের একজন।

২২শে শ্রাবণ

August 20, 2026 No Comments

এক খিদিরপুরের ট্রামলাইন। প্রথম হেমন্তের ঝোড়ো বিকেল। পাতাঝরার বেলা এখন। প্যান্টের দু’পকেটে দু’হাত ঢুকিয়ে ছেলেটা হাঁটছে — এলোমেলো, উদ্দেশ্যহীন। পাশে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তা দিয়ে

সাম্প্রতিক পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

Kanchan Sarker August 21, 2026

মা মনসার পূজা

Dr. Aindril Bhowmik August 20, 2026

২২শে শ্রাবণ

Dr. Sukanya Bandopadhyay August 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669053
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]