সুনীল আকাশ, সাদা পেঁজা তুলোর মত মেঘ, কাশ ফুল, ঢাকের বাদ্যের সঙ্গে পুজো সংখ্যার বই, গান ও দশভুজার প্যান্ডেলের সামনে বামপন্থীদের বইয়ের স্টল বাংলার শারদ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙলার প্রকৃতি ও উৎসবের সঙ্গে মুক্ত চিন্তা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এই পরম্পরা দীর্ঘদিন ধরে চলে আসছে। শ্রীচৈতন্য, লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের বাংলায় শারদোৎসব সাংস্কৃতিক সমন্বয়ের দ্যোতক।
বাংলায় নিরঙ্কুশ ধর্মীয় আধিপত্য প্রকাশ করতে এই বছর বামেদের বইয়ের স্টলে, কপালে টিকাধারী তথাকথিত সনাতনী দুষ্কৃতীরা কলকাতার বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর করা শুরু করেছে। গতকাল সন্ধ্যায় ঢাকুরিয়াতে সিপি আই এম এল (লিবারেশন) এর বই এর স্টল ভাঙচুর করে শারীরিক নিগ্ৰহ করা হয়েছে বর্ষীয়ান সংগঠক বাবুন চ্যাটার্জি এবং সুপরিচিত অশীতিপর নেতা অমলেন্দুভূষণ চৌধুরীকে। আমরা সাধারণ নাগরিকরা মর্মাহত এবং আতঙ্কিত।
এই বিষয়ে আমরা রাজ্যের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নিরুপদ্রব সারস্বত স্টলের ব্যবস্থা এবং অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে আইনানুগ শাস্তির আবেদন জানাচ্ছি।
https://c.org/dDq5pNCwWh










