Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমরা ভোট দিতে ভালবাসি

312656624_1297649270970246_844231585832549413_n
Dr. Proloy Basu

Dr. Proloy Basu

Paediatrician
My Other Posts
  • October 24, 2022
  • 9:20 am
  • No Comments

লিখে কিছু পাল্টে দেওয়া সম্ভব নয়। সে আমিও জানি। সেই কারণেই আজকাল কিছু লিখতে ইচ্ছা করে না। কিন্তু কখনো কখনো, না লিখেও পারি না। কারণ আমার রাগ, ক্রোধ, বিদ্বেষ, ক্ষোভ, দুঃখ সব কিছুই একমাত্র লিখেই প্রকাশ করতে পারি। এর বাইরে আর কিছু, পারি না। পারি না অনাচার করতে। পারি না চুরি করতে। পারি না দুই-নম্বরি করতে। পারি দু কলম আজে বাজে লিখতে।

মেডিক্যাল কাউন্সিলের এবার ভোটে, আমাদের মানে JPD (Joint Platform of Doctors)-এর স্লোগান ছিল “পালটে যাচ্ছে কাউন্সিল”। সত্যিই হয়তো পালটে যেত। সত্যিই। কিন্তু…

নাহ্ দোষ কারো নয়। না আমার না আপনার। তবু…

ঠিক একটা মাস আগে, গত সেপ্টেম্বর মাসে আমি একটা ভোটে অংশগ্রহন করেছিলাম। সেখানেও একটা প্যানেলকে ভোট দিতে হতো, ভোটারদের। ছয় জনের প্যানেল। ভোট দিয়েছিল ভোটাররা। সবাই সাধারণ মানুষ। লাইন দিয়ে, রোদের মধ্যে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে সকলে ভোট দিয়েছিল। সেই ভোটের গণনার সময় উপস্থিত ছিলাম। সেখানে এমন একটাও ভোট বাতিল হয়নি, যেখানে ভোটার ছটার বেশি ভোট দিয়েছেন। সকলেই ঠিক ছটা করেই ভোট দিয়েছিলেন। কেউ বেশি দেয়নি। কেউ না। আমরা হেরেছিলাম। তবু…

গত কয়েক দিন মেডিক্যাল কাউন্সিলের সামনেই ছিলাম। ভোটের গণনা হচ্ছিল। একেরপর এক নতুন নতুন ধরণের ভুয়ো ব্যালটকে ধরা হচ্ছিল। তাতে কোনটায় এক প্রার্থীর নাম নেই। কারো নাম দুইবার। কখনো পাতার রং আলাদা আলাদা। কখনো ছাপার রং আলাদা। অবাক হচ্ছেন? এতে অবাক হবার কিছু নেই। কারণ এর বাইরেও আরো নিশ্চয়ই আরো কিছু আরে যা আমরা ধরতেই পারিনি। এ ব্যাপারে সকলেই নিশ্চিত। হবার কথা নয়। কোন ভ্রান্তিই হবার কথা নয়। আমি না চাইলে হতে পারে না। তবু হচ্ছিল। হচ্ছিল কারণ, কেউ কেউ চেয়েছিলেন। কারণ দখল। জবরদখল। মানুষের (ডাক্তারদের) থেকে আমি দূরে। বহু দূরে। সাধারণ জনসংযোগ টুকু আমার নেই। আমি জানি। আমি জানি আমি জনপ্রিয় নই। আমি বিখ্যাত কখনোই নই। হ্যাঁ, থাকলে কুখ্যাতি আছে! তাই কেউ যে আমাকে ভোট দেবে না, তা আমি জানি। সুতরাং, আমার কর্তব্য কি? দখল যখন আমার লক্ষ্য, তখন দুর্নীতি ছাড়া আমার কি আর কোন পথ খোলা আছে? নাহ্ নেই। আমি আমার পথে অবিচলিত। আমার পথ, দুর্নীতির।

একজন ডাক্তার তাঁর ব্যালট হাতে পাবার পর, হাতে বেশ কিছু সময় ছিল। যখন ধীরে সুস্থে ভোটটা দিতে পারবে। এই নয় যে তার পিছনে লম্বা লাইন আছে। সকলে তাড়া দিচ্ছে। সময় নিয়ে ধীরে সুস্থে ভোটটা দিতে পারবে। পেরেছে। সকলে সেই ভাবেই ভোটটা দিয়েছেন। অথচ…

ভোট গণনার সময় দেখা গেলো, অজস্র ডাক্তার সাতটার বদলে আটটা, নটা বা দশটা ভোট দিয়েছেন। কখনো সাতটা ভোট JPD-র প্রার্থীদের একটি কালি দিয়ে দেবার পর অন্য কালিতে একটি, দুটি বা তিনটি ভোট দিয়েছেন। কখনো সাতটা ভোট একরকম ভাবে দিয়ে, কয়েকটি ভোট যেভাবে দেবার কথা নয় সেইভাবে দিয়েছেন! কখনো পেন্সিল দিয়ে সাতটা ভোট দেবার পর ডাক্তারদের মনে হয়েছে দুই একটা বেশি ভোট পেন দিয়ে দেবেন! আসলে ডাক্তাররা নিশ্চয়ই জীবনে কখনোই ভোট দিতে পারেন না, তাই ব্যালট হাতে পেয়ে তাদের খুশির সীমা ছিল না। তাই সাতে খুশি না হয়ে আটটা করে, নটা-দশটা করে ভোট দিয়েছিলেন। সত্যিই! একজন দুজন হলে বিশ্বাস হতো। এক ভুল রাজ্যের হাজার দুয়েক ডাক্তার করবেন! এক ভুল। উফফফফফফফফ্

খারাপ লাগছে সেইসব ডাক্তারদের জন্য। যারা নিজের শিড়দাঁড়া সোজা রেখে, নিজেদের ভোটটা নিজেরা দিয়েছিলেন। যাদের ভোটগুলো এইভাবে নষ্ট করে দেওয়া হলো। যে ডাক্তাররা তাঁর সহ-ডাক্তারের ভোটকে মান্যতা দেয় না। যে তাঁর ভোটাধিকারকে অস্বীকার করে। বিপদের দিনে তাঁর পাশে দাঁড়াবে? সম্ভব?

যে ব্যালটের গণনা হয়ে গেছে। যে ব্যালট বাতিল হয়ে গেছে। ব্যালটের গায়ে বাতিল লেখা আছে, পরে গণনার সময়, আবার সেই ব্যালট পাওয়া গেল। অর্থাৎ ভুল করে চলে এলো। আসার কথা নয়। কিন্তু কেন? কারণ ব্যাখ্যা করা হলো, ডাক্তার নিজের ভুল বুঝতে পেরে নিজেই ব্যালটে প্রথমে বাতিল লিখলেন। তারপর পোস্ট অফিসে গিয়ে গাঁটের কড়ি খরচা করে, সেই ব্যালট কাউন্সিলে পাঠালেন! ভাবা যায়! কল্পনার দৌড় কতো!

আমি পারতপক্ষে গালাগালি দেই না। কিন্তু মনে হচ্ছে এরা কি মনে করেন ডাক্তারদের। আমরা সবাই গান্ডু!

মন মেজাজ খারাপ। ভোট কেন্দ্রের বাইরে বেরিয়ে আসছি। হঠাৎই শুনতে পেলাম, এক পুলিশকর্মী তার সহকর্মীকে বলছে, “এতো রকমও জালি হয়! কল্পনা করতে পারিনি।” মুখে হাসি চলে এলো। যাক! ডাক্তারদের জয়জয়কার সর্বত্র।

আমি চিরকালই বিশ্বাস করে এসেছি, তৃণমূল মানেই দুর্নীতি। তৃণমূল মানেই নোংরা। অসৎ। ধোকাবাজি। আজ আমার বিশ্বাস আরো দৃঢ় হলো।

PrevPreviousডেমোক্রেসির সাচ্চা ডিসি লিখতে হুকুম দিচ্ছে পিসি।
Nextপুস্তক পরিচয়: সাপ সমস্যা ও প্রতিকারNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675969
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]