Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……’

1608392225_5fde1e210634f_graphics
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • July 11, 2026
  • 7:56 am
  • No Comments

আমার জীবনের সবচেয়ে পছন্দসই মানুষদের তালিকায় একদম সামনের সারিতে থাকবেন করণদা মানে নিমাই করণ, প্রাক্তন WBCS officer। এখন অবশ‍্য সবদিক থেকেই প্রাক্তন ..

যে কোনো বিষয়ে অনর্গল বকে যেতে পারতেন করণদা, কিন্তু তার খুব favourite topic ছিল বাঙালী অস্মিতা। বারবার বলতেন, দেখো বাঙালী অস্মিতা কখনো মমতাকে বেশিদিন সহ‍্য করতে পারে না। সরকারি কাজের সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে বামফ্রন্ট সরকারের কাজের ভালো মন্দ অনেক কিছু জানতেন। তাই বামফ্রন্টের একনিষ্ঠ সমর্থক কখনোই বলা যেতো না, আবার ব‍্যক্তিগত ভাবে ছিলেন অসম্ভব সৎ মানুষ।

যাই হোক মমতার শাসনকালেই করণদা চলে গেছেন, দেখার ‘সৌভাগ‍্য’ হয়নি বাঙালী অস্মিতার কী হাল হয়েছে! বাঙালী আজ গর্ব করে বলে পুরো ‘ইউ পি মডেল’ চালু হয়ে যাবে! মনে পড়ে গেল, এক সময়ে বলা হতো, ‘ইন্দোনেশিয়া নিলে নাম বাঙলা হবে ভিয়েতনাম’। সত‍্যি সময় কতো এগিয়ে যায়! ইন্দোনেশিয়ায় এখন দলে দলে মানুষ যান পুরোনো হিন্দু মন্দির দেখতে, আর ভিয়েতনামে স্রেফ বেড়াতে!!

আসলে কে জানে বাঙালী কি সত‍্যিই খুব এগিয়ে থাকা বুদ্ধিমান জাতি? এতোদিন জেনে বা গর্ব করে এসেছি মহামতি গোপালকৃষ্ণ গোখেলের বিখ‍্যাত উক্তি, “What Bengal thinks today, India thinks tomorrow”.. এখন তো শুনছি গোখেলজী বাঙালী নিয়ে কোনো কথাই বলেন নি। ১৯০৫ সালের কংগ্রেসের বারাণসী সম্মেলনে উনি নাকি বলেছিলেন, “What educated Indians think today, the rest of India thinks tomorrow”.(Hindustan Times, Sept 22, 2024 by Rahul Sagar). বোঝো কাণ্ড!! আর, আমরা কবে থেকে এই নিয়ে লাফিয়ে যাচ্ছি, ‘দেখো, মহামতি গোখেল কী বলেছিলেন আমাদের সম্বন্ধে’! আসলে, আমরা বোধহয় ধরেই নিয়েছিলাম, শিক্ষিত বলতে তো সেই সময়ে বাঙালীকেই বোঝাতো, কারণ পাশ্চাত‍্য শিক্ষায় শিক্ষিতদের অগ্রভাগেই ছিল বাঙালীরা। Hindistan Times-এর ঐ প্রতিবেদনে আরো একটা গুরুত্বপূর্ণ তথ‍্য দেওয়া আছে এই বিষয়ে। ভারতে ইংরেজ আমলে পাশ্চাত‍্য শিক্ষার প্রচলন হয় বাঙলার আগে তাঞ্জোরে (বর্তমান তাঞ্জাভুর) মহারাজা তুলজাজী ভোঁসলের সময়ে ১৭৮৪ সালে খ্রিস্টান মিশনারি ফ্রেডরিক সোয়ার্জের তত্ত্বাবধানে। ইংরেজরা যে শিক্ষায় শিক্ষিত হয়ে গোটা ভারতবর্ষে তাদের প্রভাব বাড়িয়ে চলেছে, তার উৎস সন্ধানেই মহারাজের এই উদ‍্যোগ ও স্কুল স্থাপন, সঙ্গে অবশ‍্যই সোয়ার্জ সাহাবের মিশনারি উদ্দেশ‍্য। এই কাজে অবশ‍্য তাদের সহায়ক ছিল ইংরেজ রেসিডেন্ট জন সুলিভান (উটির প্রতিষ্ঠাতা)।

দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের পর (১৮০৩-০৫) এর আরো প্রসার লাভ ঘটে। এর মধ‍্যে ১৮০৩ সালে পরবর্তী মহারাজ সারফোজী চালু করেন রাজ আনুকুল‍্যে ‘নববিদ‍্যা কলানিধি সালা’। পরে ১৮০৬ সালে প্রাসাদেই স্থাপন করেন পাশ্চাত‍্য কলেজের। এই সারোফজী ছিলেন বহু গুণের অধিকারী এবং নিজেই নাকি ‘ক‍্যাটারাক্ট অপারেশন’ করতেন।

এই পর্বে এক ঝাঁক মারাঠী ছাত্র শিক্ষিত হয় পাশ্চাত‍্য শিক্ষা ও বিজ্ঞানে। কোম্পানীর হস্তক্ষেপে পরে কলেজ বন্ধ হলেও ছাত্রদের অনেকেই পরে যোগ দেন ত্রিবাঙ্কুর, মহীশূর, বরোদা, ইন্দোর রাজসভায়। এদের মধ‍্যে ‘ইংলিশ’ সুব্বা রাও-এর অবদান তো প্রচুর, ত্রিবাঙ্কুর (ত্রাভাঙ্কর) রাজ‍্যের দেওয়ান হিসাবে শিক্ষা-সাহিত‍্য-কলা-বিজ্ঞান-চিকিৎসা-জ‍্যোতির্বিদ‍্যা সমস্ত বিষয়ে পাশ্চাত‍্যের আধুনিকতার আনয়নে। সাহেবের মতো ইংরেজী বলতে পারতেন বলে তার নামের আগে ‘ইংলিশ’ যোগ হয়ে গিয়েছিল।

তাহলে কি গোখেলজী বাঙালী নয় তার নিজের জাতির প্রশংসাই করতে চেয়েছিলেন ঘুরিয়ে? তিনি তো ছিলেন মারাঠী ব্রাহ্মণ (চিতপাবন সম্প্রদায়ের), তাদের অস্মিতা তো কিছু কম ছিল না!!

যাইহোক, মহামতি গোখেল যাই বলে থাকুন আর যার উদ্দেশ‍্যেই বলুন, আমরা কেন সারা ভারতই জেনে এসেছে এই অমোঘ শব্দগুলো, “What Bengal thinks today…”

তবে অনেক হয়েছে, সব জিনিস পাল্টাচ্ছে এবার একেও পাল্টাতে হবে। এখন লেটেস্ট ট্রেন্ড হলো, ‘What UP thought (or, acted) yesterday, Bengal will think (or, act) today.’
‘ইউ পির পথ, আমাদের পথ, ইউ পির……

‘৭০ এর দশকে দেওয়ালে লেখা থাকতো না, “চীনের পথ আমাদের পথ, চীনের……..
পঞ্চাশ বছরে বাঙলা তাহলে এগিয়েছে চীন থেকে ইউ পি পর্যন্ত !! অবশ‍্যই লঙ মার্চ…….
কিন্তু বাঙালী অস্মিতা ?!

করণদাকে তো কবর দেওয়া হয়নি যে সেখানে নড়েচড়ে উঠবে। হিন্দুমতেই পঞ্চভূতে বিলীন হয়ে গেছে, তাই চিন্তা নেই………

PrevPreviousসকালে জমা, বিকেলে খরচ? একি মগের মুল্লুক? এনকাউন্টার কার স্বার্থে?
Nextপ্রশ্নNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

October 17, 2026 No Comments

সুনীল আকাশ, সাদা পেঁজা তুলোর মত মেঘ, কাশ ফুল, ঢাকের বাদ্যের সঙ্গে পুজো সংখ্যার বই, গান ও দশভুজার প্যান্ডেলের সামনে বামপন্থীদের বইয়ের স্টল বাংলার শারদ

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

October 16, 2026 No Comments

১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরী হয় – একথা এমনকি ডিপ-স্টেটের পে-রোলে থাকা ইতিহাসবিদরাও আমাদের জানতে দিয়েছিলেন। ঘটনা এতই পুরোনো যে এমনকি মোহনদাসজিও তখন প্রাপ্তবয়স্ক

রঙিন

October 16, 2026 No Comments

★ রঙিন ★ জীবনের ব্যাগে রঙ না থাকুক, রাস্তায় সাত রঙ বাধ্য হয়েই দ্রুতগতি যারা, মরে যা তারা বরং! বিদেশে ওরম মাল্টিকালার রাস্তা প্রচুর আছে।

সাম্প্রতিক পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

Dr. Punyabrata Gun October 17, 2026

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

Dr. Bishan Basu October 16, 2026

রঙিন

Dr. Arunachal Datta Choudhury October 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691587
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]