Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ওয়াকফ্ বোর্ডের সম্পত্তি ভোগ করে কারা?

diya-2025-04-03T174239.042
Dr. Belal Hossain

Dr. Belal Hossain

Gynaecologist
My Other Posts
  • April 15, 2025
  • 6:49 am
  • One Comment
ভেবেছিলাম কিছু লিখবো না। বাধ্য হচ্ছি।
নিজেকে সরিয়ে রাখা সম্ভব হলনা।
ওয়াকফ্ বোর্ডের প্রচুর সম্পত্তি। কিন্তু এই সম্পত্তিগুলো অতীব শস্তায় ভোগ করে কারা?
একটা সুবিধাভোগী এবং পাওয়ারফুল ধনী শ্রেণী।
এই বোর্ডের উপার্জন থেকে কখনো একটা আধুনিক স্কুল, কলেজ, বা কোন মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে? যেখানে সর্বঅর্থে পিছিয়ে পড়া সংখ্যালঘু শ্রেণী থেকে উঠে আসবে উজ্জ্বল নক্ষত্ররা? এই বোর্ড তার বিপুল সম্পত্তি নিয়ে মুসলিম সমাজের সামগ্রিক উন্নতির জন্য কী অবদান রেখেছে?
স্বার্থে ঘা লেগেছে বলে সমগ্র কমিউনিটিকে নাচিয়ে উত্তেজিত করে পরিস্থিতি আরো ভয়াবহ করে তোলা হচ্ছে। ওয়ান ইজটু ওয়ান সম্পর্কও বিষিয়ে যাওয়ার মুখে।
ওয়াকফ এখন রাজনৈতিক দলগুলোর কাছে হঠাৎ আবিষ্কৃত এক সোনার খনি। এতদিন কেউ তেমন নজরদারি করেনি বলে চিরদিন সেরকম চলবে, সেটা ভাবা মূর্খামি।
আইনের প্রতিবাদ হচ্ছে, হোক। কিন্তু যারা আন্দোলন পরিচালনা করছে, তাদের হাতে যদি আন্দোলনের রাশ না থাকে, তাহলে পরিণতি ভালো হবে? সাধারণ মুসলিম জনতা ভয় পাচ্ছে, নতুন আইনের বলে, সরকার যেকোন মসজিদ, ইদগাহ বা কবরস্তানের দখল নিয়ে নিতে পারে। কিন্তু কোন দায়িত্বশীল অথরিটি থেকে এটা বুঝিয়ে দেওয়া হয়নি বা হচ্ছেনা যে, এরকম কিছু ঘটবেনা। শুধুমাত্র দুর্নীতি দমনের জন্য অথবা ওয়াকফ বোর্ড দেশের আইন মেনে স্বচ্ছভাবে পরিচালনা করবার মহৎ উদ্দেশ্যেই আইন আনা হয়েছে, এটা পরিষ্কারভাবে বোঝানো হোক। বিশ্বাসযোগ্যতা চাই। নইলে, ধরে নিতে হবে, ডালমে কুছ কালা হ্যায়। মুসলিম জনতা যেটা ভয় পাচ্ছে, মসজিদ, ইদগাহ বা কবরস্তান সরকার যে কোন সময় কেড়ে নিতে পারে, সেটা সত্যি হলে, এই আইন মেনে নেওয়া কঠিন। বাতিল অথবা আরো সংশোধিত হওয়া উচিত।
পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলোতে এইরকম বাড়াবাড়ি হচ্ছে? অন্যান্য রাজ্যগুলোতে এই আন্দোলনের তীব্রতা কতখানি? এই হুলিগ্যানিজম কোন সদর্থক ভবিষ্যৎ এনে দেবেনা। প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন হোক। মঞ্চে বসে চোখরাঙানো ডায়লগ চলেনা।
একটা ঘটনা বলে, এই লেখাটা শেষ করবো।
কোলকাতায় ডাক্তারি পড়তে পা রেখেছি, কিন্তু থাকার জায়গা জোটেনি। আমার পরিচিত একজন প্রভাবশালী মুসলিম ব্যক্তি, যিনি নিজেও একটি ওয়াকফ সম্পত্তিতে ব্যবসা করতেন, তিনি আমাকে পার্ক সার্কাস এলাকায় একটি বড় বিল্ডিংএ অত্যন্ত বিলাসবহুল ফ্ল্যাটে থাকবার ব্যবস্থা করে দিলেন। সেই ফ্ল্যাটে তাঁর নিজস্ব পরিচারক সহ এক অতি বৃদ্ধ ব্যক্তি একা বসবাস করতেন। তাঁর পুত্র কন্যারা সবাই বিদেশে। তিনি একসময় ছিলেন ঢাকায় নিযুক্ত প্রথম ভারতীয় হাইকমিশনার। আমি ওখানে একদিন কাটিয়ে পরদিন গিয়ে বললাম, ওখানে থাকা সম্ভব নয়। তিনি উত্তর দিয়েছিলেন, আরে, ঐ বুড়ো আর ক’দিন বাঁচবে? তার পরে তো তুমি একাই ওখানে থেকে যাবে। ওটা ওয়াকফ সম্পত্তি! কেউ আসবেনা তোমাকে ওখান থেকে উৎখাত করতে।
বলা বাহুল্য, ওখানে আর দ্বিতীয়বার যাইনি। তখন আমি ১৬+.
আমার পরিচিত প্রভাবশালী ব্যক্তিটির মৃত্যুর পরে, তাঁর পরিবার, অর্থাৎ স্ত্রী এবং কন্যারা তাঁর দখলীকৃত ওয়াকফ সম্পত্তিটি আগলে রাখতে পারেননি। সেই পাড়ার প্রভাবশালী বাহুবলী সেই প্রপার্টির দখল নিয়েছিল।
PrevPreviousপথ বেঁধে দিক বন্ধনহীন গ্রন্থি….
Nextওয়াকফ এবং ওয়াকফ আইন সংশোধন প্রসঙ্গেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Pragati Sengupta
Pragati Sengupta
1 year ago

👍

0
Reply

সম্পর্কিত পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

September 15, 2026 No Comments

পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংবাদ প্রতিবেদনে ভুয়ো বা জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসক

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

সাম্প্রতিক পোস্ট

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

৫০০ ভুয়ো ডাক্তার, স্বাস্থ্যের নামে প্রতারণার এই চক্রের জবাব চাই

West Bengal Junior Doctors Front September 15, 2026

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675732
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]