Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দিশাহীনতার দিকে কদম কদম বড়ায়ে যা।

IMG-20200525-WA0027
Dr. Belal Hossain

Dr. Belal Hossain

Gynaecologist
My Other Posts
  • May 26, 2020
  • 10:05 am
  • 4 Comments

বিশ্বাসযোগ্যতার নিরিখে আমরা একেবারে তলানিতে বাস করি। এতে কোন সন্দেহ নেই। যেমন, ধরুন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে, হঠাৎ দেখা গেল, কোন এক সংস্থা কিছু খাবার নিয়ে পৌঁছালো সেই প্ল্যাটফর্মে। মূহূর্তেই বুভুক্ষু জনগণ সেখানে মারপিট করে যে যেভাবে পারে, সেই খাবারের উপরে পড়ে মারপিট ছিনতাই শুরু করে দিল। সংবেদনশীলতার নিরিখে এটা স্বাভাবিক বলে আমরা ধরে নেবো।

দিনকয়েক আগে এক গরীব ফুটপাতিয়া ফল বিক্রেতার সমস্ত আম, প্রায় তিনহাজার টাকা ভ্যালু, লুঠ হয়েছে দিল্লির রাস্তায়, কেউ কেউ নাকি হেলমেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে পালিয়েছে। দুর্দিনের বাজারে এটাও সহ্য করলাম।

বাস দাঁড়িয়ে আছে। ভেতরে যাত্রী বসে আছে। পাশ দিয়ে যাচ্ছেন। বাসের জানালা দিয়ে থুতু উড়ে এল আপনার দিকে।

হাইরোডের ধারে দাঁড়িয়ে আছেন। চলন্ত কারের জানালা নামিয়ে আরোহী খালি জলের বোতলটা ছুঁড়লেন, সেটা গিয়ে লাগলো আপনার গায়ে। নয়তো পড়লো রাস্তায়, পরের গাড়ির চাকাটা তার ওপরেই চেপে একাকার।

টোল প্লাজায় লম্বা লাইন। আপনার ড্রাইভার ফাঁক গলে টপকে বেলাইনে ঢুকবার চেষ্টা করে ধাক্কা খেয়ে, তার উপর চোটপাট করলো প্রকৃত ধৈর্যধারী গাড়ির ড্রাইভারকে।

এরা গরীব নয়।

আমার অনেক পেসেন্ট দেখিয়ে যাওয়ার পরে আমাকে ফি দিতে ভুলে যায়। পরের রোগী দেখার তাড়ায়, অনেকসময় আমি বা অ্যাসিসট্যান্টও ভুলে যায়। যতক্ষণে মনে পড়ে, ততক্ষণে সে বা তারা নেই। অ্যাসিসট্যান্ট তখন বাইরে খুঁজতে যায়, কখনো ওষুধ দোকানে তাদের আবিষ্কার করে, আবার কখনো তাদের মোবাইল নম্বরটা লেখা থাকলে ফোন করে ডেকে নেয় । এটা কিন্তু নিরীহ উপমা।

এটা আমাদের চরিত্র বা বলা ভাল, অভ্যাস।

এত কথা কেন বলছি?

আমেরিকায় করোনার প্রকোপ, শুরু থেকেই সংক্রমণ ও মৃত্যুহার যখন তীব্র, তখনই পড়লাম, ট্রাম্প সাহেব লকডাউনের বিরুদ্ধে। এমনকি, তখনও নিউ ইয়র্কের শহরতলীতে ট্রেন চলছে, শপিং মল খোলা। কিন্তু ওখানকার লোকজন শৃঙ্খলাপরায়ণ, নিজেরাই বুঝে নেয় নিজেদের কর্তব্য। তবুও পরিস্থিতি বেসামাল। সবাই ট্রাম্পকে পাগল টাগল বলছে।

আমাদের দেশে লেটেস্ট পরিস্থিতি কী?

সংক্রমণ, লাখ ছাড়িয়েছে।

গতকাল চব্বিশ ঘণ্টায় আক্রান্ত সাত হাজারের বেশি।

পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ দুশো ছাড়িয়েছে।

আমরা এবার ট্রেন চালাবো।

বাস চলাচল শুরু হয়ে গেছে।
উড়োজাহাজও এবার উড়তে শুরু করবে শীগগির।
অথচ আমরা আমাদের জাতীয় অভ্যাস বজায় রেখে করোনাকে রুখে দেবো!
লকডাউন লেশনের(Lesson) ক্যাঁতায় আগুন!
_____

আমার ছেলে মাধ্যমিক দিয়েছিল 2005এ। পনেরো বছর আগে। তার মানে তখন আমি সাতচল্লিশ। আমার এক ভায়রা ভাই, ছোট শালীর স্বামী, একটু ভারী চেহারা, এসি নাহলে কষ্ট হতো তার, টিভিও দেখতো এসিতে বসে। এই আমপানের দুদিন পরেও বিদ্যুৎ আসেনি তার বাড়িতে। হঠাৎ খবর অজ্ঞান হয়ে গেছে। তখন সকাল এগারোটা বা দুপুর হবে। স্ক্যান করে, ম্যাসিভ ব্রেন হেমারেজ। মিডলাইন শিফ্ট। ভেন্ট্রিকল ফুল উইথ ব্লাড। তড়িঘড়ি নিউরোসায়েন্সে। একটুখানি তখনও সারভাইভ্যাল চান্স ছিল, 10%, । ব্রেনডেথ তখনও হয়নি। ব্রেন খুলে রক্তপাত থামানো হল। যদিও সে বাঁচলনা। তার ছেলে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। যেদিন ভর্তি হয়, আমার মিসেস গিয়েছিল হাসপাতালে, রাস্তার বাধা টপকে টপকে। রাত আটটায় যখন ফিরছিল, সেটা বাইশ তারিখ, কোনা এক্সপ্রেস অবরোধে পড়ে রাত দুটোয় বাড়ি ঢুকেছিল। এক ঘন্টার রাস্তা ছ’ঘন্টা লাগিয়ে।

মৃতদেহ আনতে হবে। ইনশিওরেন্স আছে। নেট নেই। টিপিএ NA, মানে নট অ্যাভেলেবল। সিস্টেম কখন রেস্টোর হবে তার ঠিক নেই। ফেলো কড়ি মাখো তেল হল।

গতকাল গেছলাম মাটি দিতে। মানে ক্রিমেশনের আমাদের ভাষ্য।

সেখানে একটা মসজিদের গ্রীলে এই বিলবোর্ডটা টাঙানো ছিল।

#আতঙ্কিত।

#আশঙ্কিত।

#উৎকন্ঠিত।

কখন বুঝতে হবে একটা দেশ ও সমাজ প্রায় ধ্বংসের মুখে।

যখন,

1. দরিদ্ররা ধৈর্যহীন হয়ে গেছে।
2. ধনীরা কৃপণ হয়ে গেছে।
3. মূর্খরা মঞ্চে বসে আছে।
4. জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে।
5. শাসকরা মিথ্যা কথা বলছে।

নে সব্য, Sabyasachi Sengupta, জানতে চেয়েছিলি। আমার ঈদ কেমন কাটছে।

ছবির ঋণসূত্র ডাঃ দীপঙ্কর ঘোষ।

PrevPreviousনিরীহাসুরের নিজস্ব গদ্য
Nextকোভিড কর্মসূচি শুধুই ভুলে ভরাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Belal Hossain
Belal Hossain
6 years ago

বিলবোর্ড এই কথাগুলি লেখা ছিল।
এটা না জানলে, এই পোস্টটা অসম্পূর্ণ মনে হবে।
তাই অ্যাডালাম।

কখন বুঝতে হবে একটা দেশ ও সমাজ প্রায় ধ্বংসের মুখে।

যখন,

1. দরিদ্ররা ধৈর্যহীন হয়ে গেছে।
2. ধনীরা কৃপণ হয়ে গেছে।
3. মূর্খরা মঞ্চে বসে আছে।
4. জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে।
5. শাসকরা মিথ্যা কথা বলছে।

(Dr Belal Hossain)

0
Reply
আশিস, নবদ্বীপ
আশিস, নবদ্বীপ
6 years ago

লেখা টা ভালো লাগলো। নিজের লেখা য় নিজেই কেন কমেন্ট করলেন বুঝলাম না।

0
Reply
দীপঙ্কর ঘোষ
দীপঙ্কর ঘোষ
6 years ago

আমার আঁকা ব‍্যবহার করায় আমি ঋণী রৈলাম ।

0
Reply
Nirmal Kumar Saha
Nirmal Kumar Saha
6 years ago

দাদা,আপনার কষ্ট টা অনুভব করছি।সত্যিই আমরা সবাই খুবই খারাপ আছি।নিরন্ন কর্মহীন মানুষ এখন ঝড়ের তান্ডবে গৃহহীন।কিছু বলার ভাষা নেই।
সন্তান টি যেন দুঃখ কষ্ট কাটিয়ে ভালভাবে নিজের জীবনের প্রথম পরীক্ষা দিতে পারে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 27, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

May 26, 2026 No Comments

(এক) সময়ের সঙ্গেসঙ্গে মানুষ কী সভ্য হচ্ছে? নাকি অসভ্যতা বাড়ছে? কোনদিকে চলছে ‘সভ্যতা’? এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার বিষয়। আগে ‘বহিরাগত’ আর ‘অনুপ্রবেশকারী’ শব্দদুটো কখনও

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 26, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

সাম্প্রতিক পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 27, 2026

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

Dipak Piplai May 26, 2026

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625761
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]