Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকেল কলেজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডাক্তারদের যুক্ত মঞ্চের বক্তব্য

IMG-20200708-WA0006
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • July 10, 2020
  • 6:42 am
  • No Comments

চিকিৎসকদের যুক্ত মঞ্চ প্রথম থেকেই মেডিকেল কলেজের আন্দোলনরত ছাত্রছাত্রী ও প্রশিক্ষণার্থীদের করোনার পাশাপাশি অন্য রোগ চিকিৎসা এবং পঠন-পাঠন ও প্রশিক্ষণ পুনরায় শুরু করার দাবীর প্রতি সমর্থন জানিয়েছিল। মুখ্যমন্ত্রীর কাছে তারা প্রশিক্ষণার্থীদের স্মারকলিপিও পৌঁছে দেয়। পরবর্তী কালে স্বাস্থ্য সচিবের সাথে আলোচনা করে একটা সমাধান সূত্র বের হয়। সেই সূত্র অনুসারে প্রশাসনের তরফে স্থানীয় কর্তৃপক্ষের জারী করা অবাঞ্ছিত ও হঠকারী ডিউটি রোস্টার প্রত্যাহার করা হয় ও এক্সপার্ট কমিটির সাথে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সহমতের ভিত্তিতে ননকোভিড ওয়ার্ড চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়।

এই চিহ্নিত করণের প্রক্রিয়াতে বিশেষজ্ঞ কমিটি ও জুনিয়র ডাক্তাররা সহমত হন যে মেডিক্যাল কলেজের অন্যান্য বাড়িগুলি নানা কারণে কোভিড হাসপাতালের জন্য উপযুক্ত নয়। কিন্তু এতদসত্বেও কর্তৃপক্ষ জুনিয়র ডাক্তারদের জনমুখী দাবীদাওয়া গুলি নিয়ে নানান টালবাহানা করতে থাকেন, ফলতঃ আন্দোলন চলতে থাকে।

অবশেষে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে বাধ্য হন। ননকোভিড ও কোভিড দু ধরনের চিকিৎসা যাতে এক সাথে হতে পারে তার জন্য সরকারী সম্মতি পাওয়া যায় এবং 9ই জুলাই থেকে এই মর্মে কাজ শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। চিকিৎসকসহ সব ধরনের স্বাস্থ্যকর্মীর যাতে কোন অসুবিধা না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।

যুক্ত মঞ্চ মনে করে কোভিড ওয়ার্ডে ডিউটির সময় আট ঘন্টা থেকে কমিয়ে চার থেকে ছয় ঘন্টা করা উচিত। স্বাস্থ্যকর্মীদের রোটেশনাল ডিউটি মেডিকেল কলেজে দেওয়ার জন্য যে অতিরিক্ত কর্মী লাগবে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। আশা করা যায় সরকার এই বিষয়ে সদর্থক ভাবনা চিন্তা করবেন।

আজ মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা যে দৃঢ়তা ও ধৈর্য্যের সাথে মানুষের চিকিৎসার দাবীর অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরেছেন, তার জন্য তাদের অকুন্ঠ অভিনন্দন ! আমরা আশা করবো হাসপাতালে সব শ্রেণীর রোগী সম্মানের সাথে চিকিৎসা করাতে পারবেন ও এশিয়ার এই অগ্রগণ্য প্রতিষ্ঠানের নাম আরো উজ্জ্বল হয়ে উঠবে।

কোভিড যুদ্ধের এই মধ্যবর্তী সময়ে, যুক্ত মঞ্চ আরও যে সমস্ত গঠনমূলক প্রস্তাব এবং পরামর্শ প্রশাসনকে দিয়েছিল সেগুলো গুরুত্ব সহকারে প্রশাসন বিবেচনা করবে আশা করি।

চিকিৎসকদের যুক্ত মঞ্চ

ডা রেজাউল করিম, আহবায়ক

ডা হীরালাল কোনার, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন

ডা মানস গুমটা, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস

ডা কৌশিক রক্ষিত, ডক্টরস ফর ডেমোক্রেসি

ডা পুণ্যব্রত গুণ, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ

ডা অর্জুন দাশগুপ্ত, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম

 

PrevPreviousসরকার দাবী মানার পর কি বলছেন মেডিকাল কলেজের রেসিডেন্ট ডাক্তাররা?
Nextকরোনা কুয়াশা সংখ্যাতত্ত্বের শঙ্কাতথ্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

June 4, 2026 No Comments

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

June 4, 2026 No Comments

শমীকবাবু ট্রান্সফার উইন্ডো খুললেও খুলতে পারেন, এই বার্তা রটে যাবার পর বিগত দিনকয়েকে দিকে দিকে ‘ভালো তৃণমূল’-এর ঢল নেমেছে। দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কী

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

June 4, 2026 1 Comment

(চিকিৎসক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি প্রকাশিত পুস্তক The Calcutta Medical College, 1822-1897: Medicine, Social Psyche and the Making of Modern Citizenry (Primus, 2025) শুরুর

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

June 3, 2026 No Comments

রবিবার বলে আজ দুপুরে কিছুক্ষণ বাড়িতে থাকতে পেরেছিলাম। দশ- পনেরো মিনিট টিভি দেখার সুযোগ পেলে আমি সাধারণত খবর দেখি এবং অভ্যাসবশত ১৩৬০ টিপে এবিপি আনন্দ

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

June 3, 2026 No Comments

অধিকার না দয়া? ঠিক এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে বাংলার নারী সমাজে। বহু অর্থনীতিবিদ ইউনিভার্সাল বেসিক ইনকাম এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা বলে চলেছেন এবং

সাম্প্রতিক পোস্ট

সরশুনা থানায় অভয়া মঞ্চের ডেপুটেশন

Abhaya Mancha June 4, 2026

ভালো তৃণমূল, ভালো পুলিশ, ভালো আমলা…

Dr. Bishan Basu June 4, 2026

জাতীয় বিস্মরণে দুই বাঙালি বিজ্ঞানী – উপেন্দ্রনাথ ব্রহ্মচারি এবং শম্ভুনাথ দে

Dr. Jayanta Bhattacharya June 4, 2026

আইনের শাসন, স্বচ্ছ প্রশাসন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন

Dr. Koushik Dutta June 3, 2026

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা: বিজেপির হিট উইকেট!

Parichay Gupta June 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

627978
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]