Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গল্পের নাম — হাতে হাতে হলদে রোদ

IMG_20200524_233517
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • May 25, 2020
  • 8:08 am
  • 17 Comments

বছরখানেক আগে | স্কুলের একটি মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চাকে গান শেখাচ্ছিলাম —আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে | সাধারণ বাচ্চার থেকে আমার বাচ্চাটির বুদ্ধি একটু কম তো ! কম মানে প্রচলিত ধারণা মতে কম | ফলে সাধারণ শব্দ ও বাক্য বুঝতে তার অসুবিধে হয় ! আর এ জাতীয় বিশেষ মানের গান তো তার কাছে আরোই দুর্বোধ্য | অথবা নাচতে নাচতে সে বুঝি ভাবছিলো কোনোই অর্থ নেই এ গানের |

Conventional Teaching Method এ বার বার ফেল হচ্ছিলাম ওকে communicate করতে | বোঝাতে | নিজের অক্ষমতা ঢাকতে ওকেই বেধড়ক বকতে লাগলাম | অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল মেয়েটা | তারপর চোখে দুহাত চাপা দিয়ে হড়হড় করে কেঁদে ফেলল |

মুহূর্তটা ভাবালো আমায় | মনে হলো — ঠিক নিজে যেটুকু বুঝেছি ওটুকুই বোঝাই ওকে | বোঝাই ওর মত করে |

—–” আছছা ভাব এমন একটা জায়গা যেখানে আমরা সবাই রাজা বা সবাই রানী ! সবাই খুব সেজেগুজে গলা জড়িয়ে চলছি | ঘুরছি একটা বিরাট মাঠে ! দৌড়োচ্ছি —খেলছি—- হেসে গড়াচ্ছি মাটিতে ! আবার খিদে পেলে খাচ্ছি যত ইচ্ছে | সে মাঠের পেটমোটা ফলফুলুরিগুলো খেয়েই যাচ্ছি ! কিন্তু সবাই মিলে ও same same ভাগে | সবার হাতে একই সাইজের ঝুড়ি আর তাতে ধর গোটা দশেক ফল ! এতে হয়ে যাবে না আমাদের ?”

একদম থ মেরে রয়েছে মেয়েটা | — “আচ্ছা এবার ধর সে মাঠে প্রচুর রোদ ? “— এবার গলা দিয়ে প্রচন্ড এক আওয়াজ বার করে উত্তর দিলো —- ” তাহলে তাও সমান আন্টি ! সবার হাতেই হলুদ রোদ | ” ‘

দুহাতের মুঠি আকাশে ছুঁড়ে ছোট্ট ছোট্ট পায়ে লাফ মেরে নাচতে শুরু করলো সে মেয়ে | —আমরা সবাই রাজা | যত বলি –‘ ওরে এ তো নাচ ! হাত দুখানা তালে ছন্দে খেলা ! ” ততই সে হাতগুলো ছুঁড়তে লাগে বেতাল | বেহিসেবী | ঠিক যেমন করে আকাশ ঘষটে ছোটে পাখির রাশ !

ভাবছি আবার যদি ও নাচ করাই ? মঞ্চ না পাই ক্লাসঘরেই করাই যদি ? — তখন নাচুনীটাকে পরাব একটি শতছিন্ন নোংরা শাড়ি ও একটি সলমা ঘেরা রানীমুকুট !

ও রে বেগমবাহার | দেখবি তখন কী সুখ কী সুখ ! সেদিন তুই আর আমি কারোর কথা শুনব না | শুনবই না মোটে |

PrevPreviousএক্সিট প্ল্যান
Nextপ্যানডেমিক ডায়েরি ১০ উড়ানNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
17 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অভিষেক
অভিষেক
6 years ago

দিদি আপনার চিন্তা ধারনা অন্য লেভেল এর।আমার ছোট খাটো অসুবিধে পড়লেই ভিমরি খেয়ে যাই।।আপনি আপনিই।।কোন তুলনা নেই।।

0
Reply
Pinaki Ranjan Mukherjee
Pinaki Ranjan Mukherjee
6 years ago

এই পোস্টের মধ্যে দিয়ে একজন মানসিক প্রতিবন্ধী মেয়েকে তাঁর নৃত্যের প্রতি আহ্বানকে জীবনের ছন্দে নিয়ে আসার যে কর্ম প্রচেষ্টা আন্তরিকতা নিষ্ঠা এক পূর্ণরূপে প্রকাশ পেয়েছে দেখে মনের মধ্যে আত্মার শান্তি লাভ করলাম। সত্যিই জগতের আর পাঁচটা প্রতিবন্ধী মানুষের মধ্যে সংস্কৃতির প্রতি ভালোবাসা ও অনুভতিকে জাগ্রত করার পথে আপনি দূর্বার গতিতে এগিয়ে যাবেন সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত। আপনার মননশীলতার তারিফ না করে পারছি না ও আমার স্পষ্ট ধারণা আপনিই স্বকীয় প্রতিভায় ও নিষ্ঠায় অভীষ্ট লাভে সমর্থ হবেন।

0
Reply
Dipanjali patranabish
Dipanjali patranabish
6 years ago

ঠিক বুঝেছে, সবাই রাজার দেশে সব সমান, রোদ্দুরটাও? লেখনী অনবদ্য ?

0
Reply
Pratim Bayal
Pratim Bayal
6 years ago

Chotto othocho govir r ojana onubhuti ke samne mele dhorlen

0
Reply
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
6 years ago

মেয়েটি প্রতিবন্ধী তাকে তার জায়গায় থেকে দাড়িয়ে তবে বোঝাতে হয়েছে। শিক্ষা দেবার কৌশল অবলম্বন করে ধৈর্য ধরে রাখাটা আসল বিষয়। শিশুর মন বোঝা আপনার বহু দিনের অভিজ্ঞতার জন্য সহজ হয়েছে। খুব ভালো লাগল

0
Reply
Koushik Ghosh
Koushik Ghosh
6 years ago

ওই নাচই দেখতে চাই। অন্তরের অনুভূতির সরল প্রকাশ। আরোপিত নয় একদমই। অনেক ভালোবাসা ছোট্ট নাচুনীর জন্য।

0
Reply
পবিত্র সরকার
পবিত্র সরকার
6 years ago

যাদের আমরা সমস্যা ভাবি তাদের তুই সম্পদ করে তোলার দায়িত্ব বহন করছিস। এ কাজটাই যথেষ্ট দামি ; তার ওপর তাদের কথা লিখে আমাদের চেতনাকে সমৃদ্ধ করছিস, কী বলে তোকে কৃতজ্ঞতা জানাব। ভ্যান গখের ছবিটার ব্যবহার খুব সুন্দর হয়েছে।

0
Reply
দীপান্বিতা সেন
দীপান্বিতা সেন
6 years ago

সত্যি, এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের পড়া,গান,নাচ,খেলা শেখাতে যে ধৈ, আন্তরিকতার প্রয়োজন তোমার মধ্যে তা পূর্ণাঙ্গভাবে রয়েছে।তাই এদের সাথে তুমি এদের মত করে মিশতে পারো যা খুব কম মানুষ পারবে।এগিয়ে চল বন্ধু।জয় হোক তোমার।

0
Reply
দীপান্বিতা সেন
দীপান্বিতা সেন
6 years ago

সত্যি, এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের পড়া,গান,নাচ,খেলা শেখাতে যে ধৈর্য,আন্তরিকতার প্রয়োজন তোমার মধ্যে তা পূর্ণাঙ্গভাবে রয়েছে।তাই এদের সাথে তুমি এদের মত করে মিশতে পারো যা খুব কম মানুষ পারবে।এগিয়ে চল বন্ধু।জয় হোক তোমার।

0
Reply
রত্ন নাথ
রত্ন নাথ
6 years ago

ওর ভাবনা একেবারে পরিস্কার, হলুদ রোদ সবার সমান। ওদের ভাবনা গুলো এতো সুন্দর করে তুমি বুঝতে পারো ! ওরা সমস্যা নয়,ওরা সম্পদ..এটা সবার মনের ভেতর স্থাপন করাতেই তোমার সার্থকতা। ভালো থেকো।

0
Reply
শ্যামল মুখার্জ্জী
শ্যামল মুখার্জ্জী
6 years ago

“–তাহলে তাও সমান আন্টি । সবার হাতেই হলুদ রোদ।” — এই কটা কথা ভুলব না।

0
Reply
Goutam Mitra
Goutam Mitra
6 years ago

গভীর ভালোবাসা ও অতি সুক্ষ অনুভব ব্যতীত এমন লেখা সম্ভব নয়। বেশ লিখেছিস।

0
Reply
স্বপ্নজিৎ দে
স্বপ্নজিৎ দে
6 years ago

ওরা খুব ভালো করে ভালোবাসতে জানে। মাঝে মাঝে মনে হয় আমরাই ডিস্যাবেলড। ওদের বুঝতে অক্ষ্মম। আমার একটা বাচ্চা বন্ধু আছে সে দেওয়াল বেয়ে উপরে উঠে যেতে পারে স্পাইডারম্যানের মতো।দড়ির মধ্যে নিজেকে পেচিয়ে নিতে পারে। কত কিছু করতে সক্ষম তা কল্পনাও করা যায় না।

0
Reply
Swapan konar
Swapan konar
6 years ago

একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুকে কিভাবে উতসাহ দিয়ে, ভালবাসা দিয়ে তার মধ্য থেকে যে অন্ততরনিহিত গুনগুলো প্রকাশ করানো যায়, সে দক্ষতা আপনার মধ্যে আছে। স্নেহ ভালবাসা শিশুদের প্রতি না থাকলে এমন কাজ করা যায় না।
ডঃ মযূরী

0
Reply
Shaswati Palit
Shaswati Palit
6 years ago

সবার হাতেই হলুদ রোদ, কি অনবদ্য কথা !!
এই বিশেষ শিশু রা সবাই সত্যি ই রাজা ।

0
Reply
Madhusudan Nandan
Madhusudan Nandan
6 years ago

I realized the meaning of the expressed differently abled today. So far I thought this is an imposed imagery of political correctnes. But this litlle girl offered us a new connotation what equality means in the arena of nature. Also the vastness of Tagore’s meaning is as abundant as nature, beyond the limits of any precised premise or perspective. She pronounced a philosophy through this spontaneous and pure expression. Many thanks Mayuri for capturing this moment.

0
Reply
Tuhina Ghosh
Tuhina Ghosh
5 years ago

অসাধারণ ,অনবদ্য।আপনার সন্তানদের নানান গল্প পড়লে বোঝা যায় কত ধৈর্য সহকারে উৎসাহ প্রদানের মাধ্যমে শিশুদের পরিপূর্ন বিকাশ সম্ভব।বাঃ।অপূর্ব।

0
Reply

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634653
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]