নয় বছরের পথচলা। সংগ্রাম ছিল, দায়িত্ব ছিল, ছিল অবিচল প্রতিশ্রুতি। চিকিৎসকদের নিরাপত্তা থেকে মানুষের অধিকার – সঙ্কটের দিন হোক বা স্বাভাবিক সময়, আমরা পাশে থাকার চেষ্টা করেছি নীরবে, নিষ্ঠায়। আজ WBDF-এর ৯ম জন্মদিনে কৃতজ্ঞতা সকল সহযোদ্ধা, সহমর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি। আমরা ছিলাম, আছি, থাকবো – চিকিৎসকদের পাশে, মানুষের পাশে, সমাজের পাশে। একসাথে আরও মানবিক আগামী গড়ার অঙ্গীকার।

এই আদিবাসী মেয়েটিও এক অভয়া, তার ন্যায়বিচারের দাবিতে অভয়া মঞ্চ আন্দোলন গড়ে তুলতে দায়বদ্ধ।
আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের খুন ও তার অভিঘাতে জন্ম নেওয়া অভয়া আন্দোলনের ফলে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে — সাধারণ মানুষের ক্ষোভ নির্বাচনের









