Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আরেকটি মৃত্যু আয়নার মতো এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল আমাদের

FB_IMG_1772136122684
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • February 28, 2026
  • 8:32 am
  • No Comments

আজ আরেকটি মৃত্যু, আয়নার মতো এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল আমাদের। কল্যাণী জে.এন.এম মেডিকেল কলেজের একজন এমবিবিএস ফাইনাল ইয়ার ছাত্রের নিথর দেহ তাঁর কলেজের হোস্টেল রুম থেকে উদ্ধার করা হয়। তিন দিন আগে তাঁকে শেষবার জীবিত দেখেছিল বন্ধুরা আজ দরজা ভেঙে দেখে তাঁর পচাগলা দেহ দেখতে হলো তাঁদের। প্রসঙ্গত আর চারদিন পর এই ছাত্রের এমবিবিএস জীবনের শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

যদিও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আগে এই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত ভাবে বলা সম্ভব না। তাও এখনও অবধি যা জানা গেছে তা থেকে যেটা আন্দাজ করা যাচ্ছে সেটা ভয়ানক। জানা যাচ্ছে পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করতে না পাওয়ায় মানসিক বিপর্যয়ের কবলে পড়ে নিজের জীবন শেষ করে দেওয়ার মত চরম সিদ্ধান্ত নিয়েছে এই মেডিকেল পড়ুয়া, ভবিষ্যতের ডাক্তার।

যদি এটাই কারণ হয়ে থাকে তাহলে এই মৃত্যু কোনোভাবেই একটি ব্যক্তিগত ট্র্যাজেডির জায়গায় থাকে না, এটি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়া একটি মেডিক্যাল শিক্ষা ব্যবস্থার প্রতিফলন।

আজ খুব স্পষ্টভাবে প্রশ্ন তোলার প্রয়োজন আছে,

কে দায়ী? কারা দায়ী?

যে ব্যাচকে পরীক্ষার পরীক্ষাগার বানানো হল, যে ব্যাচকে গিনিপিগের মতো ব্যবহার করা হল, মাত্র ১১ মাসে ৬টি বিশাল ক্লিনিকাল সাবজেক্ট শেষ করতে বাধ্য করা হল, শুধুমাত্র একটি তড়িঘড়ি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য, যে সিদ্ধান্তের নাম ছিল NExT, যে সিদ্ধান্ত বহু টালবাহানার পর পরিত্যক্ত হলেও তার সমস্ত বোঝা বইতে হল ছাত্রছাত্রীদের।

এই চাপ, এই অনিশ্চয়তা, এই অবিরাম ভয়, এই অমানবিক একাডেমিক সময়সূচি, এই অসংবেদনশীল প্রশাসনিক নীরবতা সব মিলিয়েই তৈরি হয় এমন একটি পরিস্থিতি, যেখানে একজন তরুণ চিকিৎসক ভবিষ্যৎ দেখার আগেই ভেঙে পড়ে এবং তিনদিন ধরে পাশের রুমের বন্ধুর অনুপস্থিতির খবর নেওয়ার মতো মানসিক স্থিতিও অবশিষ্ট থাকেনা।

কর্তৃপক্ষের কাছে এটা হয়তো আরেকটা “একাডেমিক এক্সপেরিমেন্ট”। কিন্তু আমাদের কাছে এটা একটি জীবনের মূল্য। একটি পরিবার আজ সন্তানহারা। বন্ধুরা আজ সারাজীবনের অপরাধবোধ নিয়ে বাঁচবে।

আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যে সমাজ, যে ব্যবস্থা নিজের ভবিষ্যৎ চিকিৎসকদের এভাবে ভেঙে ফেলে, তাদের কাছ থেকে মানবিক, নির্ভার ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থা আশা করা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।

WBJDF এই মৃত্যুকে নিছক দুর্ভাগ্য বলে মেনে নেবে না।

আমরা চাই, এই ব্যাচের উপর চাপিয়ে দেওয়া একাডেমিক সিদ্ধান্তগুলির পূর্ণ স্বচ্ছ পর্যালোচনা, NExT সংক্রান্ত হঠকারী নীতির জন্য দায়ীদের জবাবদিহি, মেডিক্যাল ছাত্রছাত্রীদের জন্য বাস্তবসম্মত সিলেবাস ও সময়সূচি, এবং সর্বোপরি একটি কার্যকর মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা, যা কাগজে নয়, বাস্তবে কাজ করবে।

আর একটি জীবন যেন এই নীরব নিষ্ঠুরতার শিকার না হয়।

আজ আমরা শোকবিহ্বল, কিন্তু তা সত্ত্বেও আজ বোধ হয় বেশি প্রয়োজন এই প্রশ্নগুলো করার, জবাবদিহি চাওয়ার।

শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।
বন্ধুদের প্রতি আমাদের সংহতি।

PrevPreviousনয় নয় করে নয় বছর
Nextভাতার-কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

July 16, 2026 No Comments

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এনটিএ (NTA) বাতিল এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ব্যানারে লাগাতার বিক্ষোভ ও অনশন

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

July 15, 2026 No Comments

৪৬-এর দাঙ্গা, দেশভাগ, এবং বাংলাভাগ নিয়ে সম্প্রতি হঠাৎ করেই প্রবল আলোচনা শুরু হয়েছে। ইতিহাস নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হলে তা অবশ্যই স্বাগত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এই

Tales of Hope

July 15, 2026 1 Comment

Dastaan-e-Ummeed Struggles for Resilience, Hope and Justice Vikas Bajpai AfterNote Press Price: Rs. 1600.00 Presenting a book authored by one of my junior comrade–Dr. Vikas

সাম্প্রতিক পোস্ট

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বান

Sangrami Gana Mancha July 16, 2026

কলকাতা হত্যাকাণ্ড, যুক্তবঙ্গ ও বঙ্গভঙ্গ একটি হারিয়ে যাওয়া সম্ভাবনার ইতিহাস (২)

Kanchan Sarker July 15, 2026

Tales of Hope

Dr. Punyabrata Gun July 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

650881
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]