Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু- ১০

IMG_20201022_204018
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 31, 2020
  • 8:18 am
  • No Comments

হাইপারটেনশন ও স্ট্রোক

স্ট্রোক হলো হৃদরোগের পরেই হাইপারটেনশনের রোগীদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ। প্রতিবছর পৃথিবীতে অন্তত ৫০ লক্ষ মানুষ স্ট্রোকের ফলে মারা যান। এবং প্রায় দুই কোটি মানুষের প্রতি বছর স্ট্রোক হয়। যাদের অনেকেই বাকি জীবনের জন্য পঙ্গু হয়ে যান। দুঃখের বিষয় এই বিপুল সংখ্যক স্ট্রোকের অধিকাংশই অনিয়ন্ত্রিত রক্তচাপের জন্য। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে যাদের অধিকাংশই প্রতিরোধ করা যেত।

এই প্রসঙ্গে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা বলার লোভ সামলাতে পারছি না। একটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসক হিসাবে থাকাইকালীন ১২৮ জন স্ট্রোকের রোগীর বেশ কিছু তথ্য লিপিবদ্ধ করা হয়েছিল। দেখা গেছিল, এনাদের মধ্যে ১১৪ জনের রক্তচাপ ভর্তির সময় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। ৩২ জন রোগী ওষুধ খেতে খেতে বন্ধ করে দিয়েছিলেন। কেউ কয়েক মাসের জন্য, কেউ আবার কয়েক দিনের জন্য। ২৭ জন জানতেনই না তাঁদের হাইপারটেনশন আছে। এর থেকেই বোঝা যায় রক্তচাপ নিয়মিত পরিমাপ করা এবং নিয়মিত হাইপারটেনশনের ওষুধ খাওয়া স্ট্রোক প্রতিরোধের জন্য কতটা জরুরি।

স্ট্রোকের প্রকারভেদঃ
স্ট্রোক দুই রকমের হয়।
১) ইশ্চেমিক স্ট্রোকঃ এক্ষেত্রে মস্তিষ্কের কোনো ধমনীর রক্তচলাচল বন্ধ হয়ে স্ট্রোক হয়। ৮৫% ক্ষেত্রে ইশ্চেমিক স্ট্রোক হয়।
২) হেমারেজিক স্ট্রোকঃ এক্ষেত্রে মস্তিষ্কের কোনও রক্তবাহী নালী, উচ্চ রক্তচাপে বা অন্য কোনও কারণে ফেটে গিয়ে মস্তিষ্কের মধ্যে রক্তপাত হয়। প্রায় ১৫ শতাংশ স্ট্রোক হলো হেমারেজিক স্ট্রোক।

স্ট্রোকের উপসর্গঃ

  • হঠাৎ করে দেহের এক পাশ দুর্বল হয়ে যাওয়া।
  • হঠাৎ কথা জড়িয়ে যাওয়া।
  • অজ্ঞান হয়ে যাওয়া।
  • খিঁচুনি হওয়া।
  • বমি হওয়া।
  • মাথাব্যথা হওয়া (সাব অ্যারাকনয়েড হেমারেজের ক্ষেত্রে)।
  • বয়স্ক রোগীদের ক্ষেত্রে একাধিক বার স্ট্রোক হয়ে স্মৃতি শক্তি কমে যেতে পারে, হাত- পা দুর্বল হয়ে যেতে পারে।

চিকিৎসাঃ

  • ওষুধের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখতে হবে। স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রক্তচাপ স্বাভাবিক না থাকলে, কিছুদিনের মধ্যেই আবার স্ট্রোক হওয়ার ঝুঁকি খুব বেশি। রোগী যাতে নিয়মিত ওষুধ খান, তা নিশ্চিত করতে হবে।
  • ফিজিওথেরাপি ও নার্সিং কেয়ার স্ট্রোকের চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্রোকের রোগীদের দুর্বল অঙ্গ প্রত্যঙ্গের জোর ফিরে পাওয়ার প্রধান উপায় নিয়মিত ফিজিওথেরাপি করা।
  • স্ট্যাটিন জাতীয় কোলেস্টেরল কমানোর ওষুধও প্রায় সব স্ট্রোকের রোগীকে দেওয়া হয়।
  • এছাড়াও ইশ্চেমিক না হেমারেজিক স্ট্রোক এবং স্ট্রোকের নানা জটিলতার দিকে লক্ষ্য রেখে চিকিৎসক আরও কিছু ওষুধ দিতে পারেন।
PrevPreviousদীপাবলি এবার দূষণহীন হোক করজোড়ে একটি সবিনয় নিবেদন
Nextমূল ফটকে তালা লাগানোটা আপনার হাতেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679317
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]