Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভাইরাসের নরক গুলজার- ৬

FB_IMG_1603722175275
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • October 27, 2020
  • 7:32 am
  • 3 Comments

সেল্ফি

করোনা ভাইরাস দুর্গামন্ডপের এক কোণে চুপচাপ বসেছিল।

অষ্টমী পুজোর অঞ্জলি হয়ে গেছে। মন্ডপ প্রায় ফাঁকা। চার-পাঁচ জন সুন্দরী মহিলা প্রতিমার সামনে দাঁড়িয়ে সেল্ফি, থুড়ি গ্রুপফি, তুলছিল। নানা রঙের শাড়ি। কারো মুখে মাস্ক নেই।

পুরোহিতের মুখে সাদা থান কেটে বানানো পুজো কমিটির ছাপ দেওয়া একটা কাপড়ের মাস্ক।

কার্তিক একটা শসায় কামড় দিয়ে করোনার কাছে এসে বলল- ‘কি রে, আলসেমি করছিস যে! কাজকর্ম নেই না কি?’

‘নাঃ, কাজ যা করার সকালে অঞ্জলির সময়ই করা হয়ে গেছে। ও পাড়ার ঘনাদা, নতুন গলির মেসোমশাই, পুকুরপাড়ের দিদিমা- সব কটাতে ঢুকে গেছি। এখন আমার রেষ্ট।’

‘সে কি রে! এখনো তো সামনে এতগুলো লোক! শুধু পুরোহিত মশাই-এর মুখে মাস্ক পরা। আর কারো মুখেই তো মাস্ক নেই!’

‘পুজোটা যাক, তারপর পুরুতমশাইকে দেখছি! তবে ছোবলটা ছোট করে দেব। নাহলে বেচারা সামলাতে পারবে না।’

‘পুরুত মশাই-এর তো তবু মুখ ঢাকা আছে!’

‘আরে, ওই ধুতি-কাটা মাস্কে কি হবে? ও জিনিস টপকানো আমার ‘বাঁয়া হাত কা খেল’।’

‘তাই না কি?’

‘হ্যাঁ, আমরা হলাম করোনা প্রজাতি। এন-৯৫ ছাড়া অন্য কিছুতে আটকালে বংশের বদনাম হয়ে যাবে একেবারে!’

‘আর যারা মাস্ক ছাড়া ঘেঁষাঘেঁষি করে সেল্ফি তুলছে, তাদের?’

‘এই জন্যেই গনেশ দাদা তোমার উপর রেগে যায়। সুন্দরী মেয়ে দেখলেই ছোঁকছোঁক করাটা তোমার স্বভাব!’

‘কিন্তু এটা অন্যায় নয়? নতুন গলির মেসোমশাইকে ধরবি, পুকুর পাড়ের দিদিমাকে ধরবি আর এদের ছেড়ে দিবি!’

‘রূপের আগুন। বুঝলে কার্তিকদা, রূপের আগুন। ওই আগুনে হস্তিনাপুর ঝলসে গেল, ট্রয়নগরীর পতন হল- আর ভাইরাস তো কোন ছার! পুড়ে মরার কোনো ইচ্ছে আমার অন্ততঃ নেই। ম্যাচিং মাস্ক পরে বা না পরে যত খুশী সেল্ফি তুলুক গে – আমি ওদের ধারে কাছে নেই। তোমার ইচ্ছা হয় ফ্লার্ট করোগে যাও!’

‘না রে ভাই, যুগ বদলে গেছে। বয়সও হয়েছে। দেখছিস না, আপেল-টাপেল না, শসা খাচ্ছি।’

PrevPreviousঘরের মেয়ে সুপার হিরো ২
Nextস্রষ্টার মৃত্যুNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অভিজিৎ ভট্টাচার্য
অভিজিৎ ভট্টাচার্য
5 years ago

খুব সুন্দর, এই অতিমারির সময় যেখানে সবাই চিন্তায় আছে সেইসময় এই ধরনের লেখা মনকে হাল্কা করতে অবশ্য সাহায্য করে থাকে
ভালো থাকুন,সুস্থ থাকুন আর আমাদের এই ভাবেই চিন্তমুক্ত হতে সাহায্য করুন

0
Reply
Sarmishtha Chanda
Sarmishtha Chanda
5 years ago

দারুন উপভোগ্য লেখা।।।

0
Reply
দেবব্রত সেনগুপ্ত
দেবব্রত সেনগুপ্ত
5 years ago

বেশ মজাদার লেখা। আর হাসির মাধ্যমে স্পষ্ট করে সামাজিক বার্তা। ভালো লাগলো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

September 17, 2026 No Comments

ক্রমশই জোরদার হয়ে উঠছে দুই রঙের দ্বৈরথ! গেরুয়া ও লাল। দুটো রঙ-ই বহুদিন যাবৎ সমাজে আছে। তবে সম্প্রতি গেরুয়া ঝাণ্ডার অনুগামীরা তেড়েফুঁড়ে উঠে বলছেন, এটা

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

সাম্প্রতিক পোস্ট

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

Dipak Piplai September 17, 2026

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676131
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]