Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাইপারটেনশনের অ থেকে চন্দ্রবিন্দু–১৮

IMG_20201022_204018
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • November 8, 2020
  • 8:10 am
  • No Comments

ওষুধপত্র

এই পর্বে হাইপারটেনশনের ওষুধ পত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। কিন্তু সবসময়ই মনে রাখতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে বা ওষুধের দোকানে জিজ্ঞেস করে ওষুধ খাওয়া শুধু বিপদজনক নয়, মৃত্যুর কারণও হতে পারে।

 গ্রেড ১ হাইপারটেনশনঃ
সিস্টোলিক প্রেশার ১৪০- ১৫৯ মিলি মিটার পারদ এবং ডায়াস্টোলিক প্রেশার ৯০- ৯৯ মিলি মিটার পারদ।

সাথে সাথে ওষুধ শুরু না করে এক্ষেত্রে তিনমাস জীবন যাত্রা ও খাদ্যের পরিবর্তন করে দেখা যেতে পারে।

ওষুধ কখন শুরু করতে হবে?
যদি তিনমাস জীবন যাত্রায় পরিবর্তন করেও রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে অথবা তিনটির বেশি হৃদ রোগের ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর থাকে।

রিস্ক ফ্যাক্টরগুলি হলোঃ

  • বয়স (পুরুষদের >৫৫ বছর, নারীদের > ৬৫ বছর)।
  • ডায়াবেটিস।
  • ধূমপান।
  • দৈহিক স্থূলতা।
  • রক্তের কোলেস্টেরলের গণ্ডগোল। খারাপ কোলেস্টেরল(LDL ও ট্রাইগ্লিসারাইড) বেশি এবং ভালো কোলেস্টেরল (HDL) কম।
  • পরিবারে হৃদরোগের ইতিহাস।
  • কিডনির সমস্যা।

ওষুধপত্রঃ

ACE ইনহিবিটর (এঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম), যেমন- এনালাপ্রিল
বা
ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন- এম্লোডিপিন
বা
থায়াজাইড ডাই ইউরেটিক, যেমন হাইড্রোক্লোরথায়াজাইড

দ্বিতীয় ওষুধ যোগ করা উচিৎ যদি ২- ৪ সপ্তাহের মধ্যে রক্তচাপ স্বাভাবিক না হয়।

ACE ইনহিবিটর + ক্যালসিয়াম চ্যানেল ব্লকার
বা
ক্যালসিয়াম চ্যানেল ব্লকার + থায়াজাইড ডাই ইউরেটিক
বা
ACE ইনহিবিটর + থায়াজাইড ডাই ইউরেটিক

তৃতীয় ওষুধ যোগ করা উচিৎ যদি আরো ২- ৪ সপ্তাহের মধ্যে রক্তচাপ স্বাভাবিক না হয়।

ACE ইনহিবিটর + ক্যালসিয়াম চ্যানেল ব্লকার + থায়াজাইড ডাই ইউরেটিক

 গ্রেড ২ হাইপারটেনশনঃ
সিস্টোলিক প্রেশার ১৬০- ১৭৯ মিলি মিটার পারদ এবং ডায়াস্টোলিক প্রেশার ১০০- ১০৯ মিলি মিটার পারদ।

এক্ষেত্রে প্রথম থেকেই ওষুধ শুরু করতে হয়। ওষুধপত্র দেওয়া হয় গ্রেড ১ হাইপারটেনশনের মতোই।

ACE ইনহিবিটর (এঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম), যেমন- এনালাপ্রিল
বা
ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন- এম্লোডিপিন
বা
থায়াজাইড ডাই ইউরেটিক, যেমন হাইড্রোক্লোরথায়াজাইড

দ্বিতীয় ওষুধ যোগ করা উচিৎ যদি ২- ৪ সপ্তাহের মধ্যে রক্তচাপ স্বাভাবিক না হয়।

ACE ইনহিবিটর + ক্যালসিয়াম চ্যানেল ব্লকার
বা
ক্যালসিয়াম চ্যানেল ব্লকার + থায়াজাইড ডাই ইউরেটিক
বা
ACE ইনহিবিটর + থায়াজাইড ডাই ইউরেটিক

তৃতীয় ওষুধ যোগ করা উচিৎ যদি আরো ২- ৪ সপ্তাহের মধ্যে রক্তচাপ স্বাভাবিক না হয়।

ACE ইনহিবিটর + ক্যালসিয়াম চ্যানেল ব্লকার + থায়াজাইড ডাই ইউরেটিক।

 গ্রেড ৩ হাইপারটেনশনঃ
সিস্টোলিক প্রেশার ১৮০ মিলি মিটার পারদের বেশি এবং ডায়াস্টোলিক প্রেশার ১১০ মিলি মিটার পারদের বেশি।

এক্ষেত্রে প্রথম থেকেই দুটি ওষুধ শুরু করা হয়ঃ
ACE ইনহিবিটর + ক্যালসিয়াম চ্যানেল ব্লকার
বা
ক্যালসিয়াম চ্যানেল ব্লকার + থায়াজাইড ডাই ইউরেটিক
বা
ACE ইনহিবিটর + থায়াজাইড ডাই ইউরেটিক

তৃতীয় ওষুধ যোগ করা উচিৎ যদি ২- ৪ সপ্তাহের মধ্যে রক্তচাপ স্বাভাবিক না হয়।

ACE ইনহিবিটর + ক্যালসিয়াম চ্যানেল ব্লকার + থায়াজাইড ডাই ইউরেটিক।

 হাইপারটেনশনের সাথে অন্যান্য শারীরিক সমস্যা থাকলেঃ

করোনারী আর্টারী ডিজিজঃ
বিটা ব্লকার ( যেমন- এটেনলোল, মেটোপ্রোলোল)+ ACE ইনহিবিটর বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার।

হার্ট ফেলিওরঃ
ডাই ইউরেটিক+ ACE ইনহিবিটর+ বিটা ব্লকার, মিনারেলো কর্টিকয়েড রিসেপ্টর এন্টাগোনিস্ট (যেমন- স্পাইরোনোল্যাক্টোন)।

দীর্ঘ মেয়াদি কিডনির সমস্যাঃ
ACE ইনহিবিটর বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা থায়াজাইড ডাই ইউরেটিক।

ডায়াবেটিস মেলিটাসঃ
ACE ইনহিবিটর + ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা থায়াজাইড ডাই ইউরেটিক।

ওষুধ শুরু করা হয় যে মাত্রায়ঃ
এনালাপ্রিল ৫ মিগ্রা।
এটেনলোল ৫০ মিগ্রা।
এম্লোডিপিন ৫ মিগ্রা। (বয়স্কদের ২.৫ মিগ্রা)
হাইড্রোক্লোরথায়াজাইড/ক্লোরথ্যালিডোন ১২.৫ মিগ্রা।

ওষুধের সর্বোচ্চ মাত্রাঃ
এনালাপ্রিল ২০- ৪০ মিগ্রা।
এটেনলোল ১০০ মিগ্রা।
এম্লোডিপিন ১০ মিগ্রা।
হাইড্রোক্লোরথায়াজাইড/ক্লোরথ্যালিডোন ২৫ মিগ্রা।

মনে রাখা উচিৎঃ

  1. ৬০ বছরের বেশি বয়স্কদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার (যেমন- এম্লোডিপিন) দিয়ে চিকিৎসা শুরু করা উচিৎ।
  2. বিটা ব্লকার কখনোই রক্তচাপ কমানোর জন্য প্রথমেই ব্যবহার করা উচিৎ নয়। বিটা ব্লকার দেওয়ার আগে অন্তত একটা ই সি জি করে নেওয়া উচিৎ এবং নাড়ির গতি দেখা উচিৎ। নাড়ির গতি ৬০/মিনিট এর কম হলে বিটা ব্লকার ব্যবহার করা উচিৎ নয়। কারণ বিটা ব্লকার হৃদগতি আরো কমিয়ে দেয়।
  3. করোনারী আর্টারি ডিজিজ থাকলে বিটা ব্লকার ও ACE ইনহিবিটর দুটোই ব্যবহার করা উচিৎ।
  4. দীর্ঘমেয়াদি কিডনির সমস্যাতে প্রস্রাব কম হলে ও ইডিমা হলে লুপ ডাই ইউরেটিক ( যেমন- ফ্রুসেমাইড, টরসেমাইড) ব্যবহার করা হয়। ACE ইনহিবিটর ব্যবহার করলে রক্তের ক্রিয়েটিনিন এবং পটাশিয়াম নিয়মিত মাপা উচিৎ।
  5. ACE ইনহিবিটর কোনো কারণে দেওয়া না গেলে (যেমন ACE ইনহিবিটরের থেকে দীর্ঘ মেয়াদি কাশি), তবেই কেবলমাত্র এঞ্জিওটেনসিন ২ রিসেপ্টর ব্লকার (যেমন- লোসারটন, টেলমিসারটন) ব্যবহার করা উচিৎ।

এটি ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের হাইপারটেনশনের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে ওষুধ খাওয়া উচিৎ নয় অথবা অন্যের উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়াও উচিৎ নয়। চিকিৎসক আপনার অবস্থা বিবেচনা করে ওষুধ নির্বাচন করবেন। প্রতিদিন সময়মতো ওষুধ খেলে উচ্চ রক্তচাপ নিয়েও দীর্ঘ সুস্থ জীবন কাটানো সম্ভব।

চিকিৎসার লক্ষ্যঃ

  • ৮০ বছরের কম বয়স্কদের ক্ষেত্রে রক্তচাপ <১৪০/৯০ মিলি মিটার পারদের কম রাখা।
  • ৮০ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে রক্তচাপ <১৫০/৯০ মিলি মিটার পারদের কম রাখা।
PrevPreviousমুরগি
Nextওয়ান লাইনারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

August 29, 2026 No Comments

নেপালের সাম্প্রতিক ভয়াবহ নদী বিপর্যয়ের প্রভাব উত্তরবঙ্গে সরাসরি হয়ত পড়বে না। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি বর্তমানে গভীর সংকটে! সুদীর্ঘ কাল ধরে ( ১৯৬১ সাল থেকে) ভারত

সাপ নিয়ে

August 29, 2026 No Comments

মা মনসার পুজো করছেন? করুন, আপত্তি নেই, খাঁটি বাঙালি সংস্কৃতি। খালি মনে রাখবেন সাপে কাটলে মা মনসা কিন্তু বেহুলার প্রার্থনায় আজকাল আর সাড়া দেন না।

হাতুড়ি

August 29, 2026 No Comments

ভাঙা তো সহজ, গড়াটা কঠিন হাতুড়ি থাকলে ছেনি হাতে নিন শুধু যদি হন হাতুড়ি-মালিক, দুনিয়া পেরেক মনে হবে ঠিক হাতুড়ি একলা হাতে বেমানান তার জানা

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

সাম্প্রতিক পোস্ট

নেপালের বিপর্যয়: ভাবনা উত্তরবঙ্গ …..

Sukalyan Bhattacharya August 29, 2026

সাপ নিয়ে

Dr. Samudra Sengupta August 29, 2026

হাতুড়ি

Arya Tirtha August 29, 2026

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670859
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]