Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আয়নায় এক দুই

IMG_20201122_205900
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • November 23, 2020
  • 7:41 am
  • One Comment

বাঁশবনে বৃষ্টির মতো হিন্দুয়ানির একটানা গোঁড়ামি আটকাতে বসে সেকালের ব্রাহ্মসংস্কারকরা যে নিজেদের তৈরি করা সংস্কার বাতিকে বেশি ডুবুডুবু হয়েছিলেন —এমনটাই দাবি ১৮৭০ এর বাঙালি বুদ্ধিজীবীদের| একদিকে ডিরোজিয়ানদের শেকড় খুলে আসা পশ্চিমপ্রেম আরেকদিকে ব্রাহ্মদের বিমূর্ত ঈশ্বর নিয়ে রাতদিন পিটপিট করতে লাগা –দুইয়ে মিলে বাঙালির বুদ্ধিচর্চা তখন জমাট ধোঁয়াশায়| ঠিক এইসময়টাতেই তরুণ ব্রাহ্ম সংস্কারক শিবনাথ শাস্ত্রী ব্রাহ্ম সম্পাদনা শুরু করলেন একটি শিশুপত্রিকা| নাম মুকুল|

অবাক হয়ে গেলাম| দেখলাম, শিশুদের জন্য লেখা বানাতে বসেও কোনোরকম নৈতিক শুদ্ধতার ধার ধারছেন না এই সংস্কারক| ব্রাহ্ম নীতিচর্চায় সেরফ তুড়ি মেরে মুকুলে শিবনাথ সাজালেন দুই একলা পাখির এক উচাটন মোহময়তার গপ্পো|

গপ্পোটা ছিলো এইরকম —পাখি দুটো বাস করতো একই খাঁচায়| কাল গেল| কালক্রমে কামাসক্ত হলো দুই বন্ধু পাখি| নিজেদেরকে বেশ ভালোরকম মজিয়ে নিলো ভালোবাসায়| এবার একটা মরে গেলো| খাঁচার মালিক দোসরা জুড়ি এনে দিতে চাইলে বেঁচে থাকা পাখিটির জন্য| বেঁচে থাকা পাখি সাথী বদলে নারাজ| ক্লান্তিতে যেন হাই তুলল সেটি| মালিকের পছন্দ করে আনা কনেপাখিকে refuse করে বেছে নিলো একটি চাকতি আয়না| মাগো মা! কী কাণ্ড কী কাণ্ড! এরপর থেকে পাখিটি রোজ আয়নায় নিজেকে দেখে| একদম ঘুরিয়েফিরিয়ে এপাশ ওপাশ থেকে দেখে নিজেকে| দেখে আর যখন ইচ্ছে তখন চুমু খেযে খেয়ে দেয় আয়নাটাকে| খেয়ে খেয়ে একশেষ করে চাকতি আয়না|

আজ একহাট গুরুজনদের সামনেও স্বীকার করতে কোনো লাজ নেই —- বারো তেরো বছর বয়সে নিঝুম দুপুরে গপ্পোটি পড়তে পড়তে শরীর বোঝার শুরু আমার| হা হা হা| শুরু করাটা করব না ভেবেও আটকাতে আর পারিনি|

প্রাণিতত্ত্ববিদ ডারউইন থেকে দার্শনিক উইল ডুরান্ট, কেই বা অস্বীকার করতে পেরেছেন জীবজগতের প্রচ্ছন্ন আত্মসৌন্দর্য্যবোধ ও আত্মপ্রেমের গোপন ইচ্ছেকে! উনিশ শতকের সম্পাদকটি বুঝি হাঁটতে চাইছিলেন আরো ক পা| শিশুকেও জাগাতে চাইছিলেন| জাগাতে চাইছিলেন শিশুর পালিশ না হওয়া কাঁচা কাঁচা বাসনাগুলোকে| বাসনার বিলাসকে| বিভ্রমকেও|

এর বহুদশক পর বিভূতির পথের পাঁচালী —অলিন্দ পেরিয়ে ছুটছে মুগ্ধ অপু আর সাথে সেই যে সেই ভীষণ সপ্রতিভ মেয়েটা —সেই লীলা —যে কেবল তার নতুন বন্ধুকে মোহে ফেলতে দৌড়ের হাঁফ ঝেড়েও ফেলেছে নিমেষে —তারপর একটার পর একটা খুলে ধরছে উপহার পাওয়া তার যাবতীয় বই| হতেও তো পারে নিজেও সে পড়ে গেছে সমান বন্ধুতায়| কিশোরী লীলার বইয়ের ঝুলিতে একখানি বাঁধানো মুকুলও যে রয়েছে দেখি! সম্পাদক শিবনাথ শাস্ত্রী|

কেন এ গল্প বললাম? অভিভাবকদের শিশুপাঠ্য নির্বাচনের সুবিধে করে দেয়ার জন্য| আপনার শিশু ক্রান্তিকালের শিশু| কোভিড নামক এক বিশ্বব্যাপী শোষকের সামনে সে| দূর থেকে দেখছেন অনলাইন পড়াশুনায় বেশ মজে আপনার শিশু| আসলে সে হয়ত খুঁজছে নতুন নতুন app| কখনো এক পুতুল দিয়ে আরেক পুতুলের হত্যার গেম –কখনো হয়ত পুতুল পুতুল ঠকর ঠকর sex গেম| যৌনাঙ্গের পর্দাও ফাটছে ফুটফুটে গ্রাফিক্সে| অতএব? বই পড়ান| ছেলেমানুষির বই নয় কেবল| স্বাভাবিক ও স্ফূর্ত জীবনবোধের বই| শিবনাথ শাস্ত্রী আপনার আমার চেয়ে বোধহয় শিশুর মনের ব্যাপারে বেশি বুঝতেন| তাই তাঁর শিশুপত্রিকায় দুই পাখির love গল্পের পাশাপাশি সাজিয়ে দিয়েছিলেন কাফ্রি দাসদের মুক্তিদাতা থিওডোর পার্কারের কথা অথবা সারা বিশ্ব জুড়ে তখন শুরু হয়ে যাওয়া শ্রমিকমুক্তি আন্দোলনের কথা|

আমার ইচ্ছে —আপনার পাখিছানা কথা কয়ে যাক বইয়ের সাথে –কথা লিখুক নতুন খাতায়| একদম ভর্তি করে| নতুন শব্দে

PrevPreviousমগজাস্ত্র ব্যবহার করুন
Nextক্যাচ কেসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dipanwita Sen
Dipanwita Sen
5 years ago

একদম তাই।সারাদিন ইলেক্ট্রনিক মিডিয়ায় ওদের চোখ,মন,মস্তিষ্কের স্বাস্থ্য নষ্ট হয়। বইয়ের মত বন্ধু পৃথিবীতে আর কি হতে পারে!খুবই যুক্তিপূর্ণ মত।

0
Reply

সম্পর্কিত পোস্ট

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

May 26, 2026 No Comments

(এক) সময়ের সঙ্গেসঙ্গে মানুষ কী সভ্য হচ্ছে? নাকি অসভ্যতা বাড়ছে? কোনদিকে চলছে ‘সভ্যতা’? এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার বিষয়। আগে ‘বহিরাগত’ আর ‘অনুপ্রবেশকারী’ শব্দদুটো কখনও

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 26, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

সরকার সমালোচনায় কণ্ঠরোধ সরকারি কর্মী,শিক্ষক,অধ্যাপক, চিকিৎসকদের

May 26, 2026 No Comments

সরকারের বিরুদ্ধে আলোচনা, কেন্দ্র রাজ্য সম্পর্ক ও দেশের অন্য রাজ্য নিয়ে সমালোচনা বন্ধ করতে ক্ষমতায় বসেই নতুন সরকার জারি করলেন নিষেধাজ্ঞা। সরকারি অফিসার, কর্মী ,

গগন মুখুজ্যের মোহর তৃতীয় পর্ব

May 26, 2026 No Comments

পলাশকান্তি শ্লথ পায়ে বাজার থেকে ফিরছিল। রোদ চড়ে গিয়েছে, বদ্ধ বাতাসে ভ্যাপসা ভাব – তার কেমন দমবন্ধ লাগছিল। কতক্ষণে বাড়িতে ঢুকে বাজারের ক্ষীণকায় ব্যাগটি নামিয়ে

কাঁটাতার

May 25, 2026 No Comments

নতুন সরকারকে স্বাগত। পুরোনো সরকারের নিরন্তর সমালোচনা করেছি। সে আমলের অপরিসীম দুর্নীতির বিরুদ্ধে তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন তাকেও স্বাগত। মানুষের প্রত্যাশা তেমনই। কিছু

সাম্প্রতিক পোস্ট

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

Dipak Piplai May 26, 2026

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 26, 2026

সরকার সমালোচনায় কণ্ঠরোধ সরকারি কর্মী,শিক্ষক,অধ্যাপক, চিকিৎসকদের

Sanjoy Mukherjee May 26, 2026

গগন মুখুজ্যের মোহর তৃতীয় পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 26, 2026

কাঁটাতার

Pallab Kirtania May 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625362
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]