Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনা রোগ নির্ণয়ে কফ পরীক্ষা?!

IMG_20210125_081748
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • January 25, 2021
  • 8:18 am
  • No Comments

ডক্টরস ডায়লগে নিয়মিত লেখক ডা. নিশান্ত দেব ঘটকের ও অন্যান্যদের একটি প্রবন্ধ চিকিৎসা সংক্রান্ত জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে কোভিড ১৯ পরীক্ষার জন্য দুটি পদ্ধতির প্রচলন আছে। একটি র‍্যাপিড এন্টিজেন টেস্ট এবং অন্যটি আর টি পি সি আর ( রিভার্স ট্রান্সক্রিপটেজ পলিমারেজ চেন রিএকশন)। দুটি ক্ষেত্রেই নাক ও গলার ভেতর থেকে সোয়াব নেওয়া হয়।

এই দুটি টেস্টের মধ্যে র‍্যাপিড এন্টিজেন টেস্ট-এর সেন্সিটিভিটি কম। অর্থাৎ অনেক সময় কোভিড ১৯ পজিটিভ রোগীও এই টেস্টে নেগেটিভ বলে নির্ণয় হতে পারে। যা করোনা মহামারী প্রতিরোধের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে। কারণ করোনা মহামারী প্রতিরোধে প্রত্যেকজন রোগীকেই আইসোলেশনে রাখা জরুরি।

সে কারণেই র‍্যাপিড এন্টিজেন টেস্ট- এ নেগেটিভ এলে তাঁদের প্রত্যেককে আর টি পি সি আর পরীক্ষা করা উচিৎ। তাহলে প্রশ্ন হলো, র‍্যাপিড এন্টিজেন টেস্ট করা হয় কেন? প্রথমেই তো আর টি পি সি আর পরীক্ষা করা যেতো?

তার কারণ ১. র‍্যাপিড এন্টিজেন টেস্ট করার খরচ অনেক কম।
২. র‍্যাপিড এন্টিজেন টেস্ট করার জন্য কোনো মেশিন পত্র লাগে না। প্রত্যন্ত গ্রামে বসেও করা যায়।
৩. র‍্যাপিড এন্টিজেন টেস্ট – এর রিপোর্ট কয়েক মিনিটের মধ্যেই পাওয়া যায়। যেখানে আর টি পি সি আর পরীক্ষার রিপোর্ট জানতে এক থেকে দুই দিন লাগে।

তবে ডা. ঘটকদের নিবন্ধটি রোগীদের কাছ থেকে পরীক্ষার জন্য স্যাম্পেল কালেকশান- এর পদ্ধতির পরিবর্তন চেয়ে। এই প্রবন্ধে তাঁরা বলতে চেয়েছেন নাক বা গলার ভেতর থেকে সোয়াব নেওয়ার পরিবর্তে রোগীর কফ পরীক্ষা করলে তা ভারতের মতো উন্নয়নশীল দেশে বেশি কার্যকরী হতে পারে।

আমাদের ভারতবর্ষে অনেক গুলি পাবলিক হেলথ প্রোগ্রাম সাফল্যের সাথে চলছে। যার মধ্যে একটি হচ্ছে টিবি বা যক্ষ্মা রোগের বিরুদ্ধে আর এন টি সি পি, যা কিছুদিন আগেই নাম পালটে ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম বা ‘এন টি ই পি’ হয়েছে। এই প্রোগ্রামে কয়েক লক্ষ স্বাস্থ্য কর্মী সাফল্যের সাথে কাজ করে চলেছেন। প্রতিটি ব্লকেই কফ সংগ্রহের জন্য ট্রেনিং প্রাপ্ত স্বাস্থ্য কর্মী রয়েছেন।

একবার দেখে নেওয়া যাক কফ পরীক্ষার কোন কোন সুবিধা গুলি তাঁরা প্রবন্ধে উল্লেখ করেছেন।

১. সোয়াব নেওয়ার জন্য দক্ষ স্বাস্থ্য কর্মী দরকার। কফ নেওয়ার জন্য দক্ষ স্বাস্থ্য কর্মী দরকার নেই। এন টি ই পি- এর কর্মীরা যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন, তাঁরাই দিব্যি কফের নমুনা সংগ্রহ করতে পারবেন।

২. কফ দেওয়া রোগীর ক্ষেত্রেও একেবারেই বেদনাদায়ক নয়।

৩. ঘরে বসেই কফ দেওয়া সম্ভব। এর ফলে সাসপেক্টেড রোগীকে নমুনা দেওয়ার জন্য হাসপাতালে যেতে হবে না। ফলে কোভিড ১৯ ছড়ানোর সম্ভাবনা কমবে।

৪. যে সব স্বাস্থ্যকর্মী সোয়াব কালেকশন করছেন তাঁদের অনেকেই কোভিড ১৯ এ আক্রান্ত হচ্ছেন। কফ যে কেউ ঘরে বসেই দিতে পারেন। কারোর সামনে দেওয়ার দরকার নেই। যার ফলে স্বাস্থ্য কর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।

৫. সোয়াব সংগ্রহের জন্য স্বাস্থ্য কর্মীদের পি পি ই পরতে হয়। প্রত্যেক রোগীর জন্য স্টেরাইল সোয়াব স্টিক লাগে। কফ পরীক্ষায় এসবের দরকার নেই। ফলে খরচও কিছুটা কমে।

৬. টিবি রোগ নির্ণয়ের জন্য ভারতে ২০০০ টির বেশি সি বি ন্যাট মেশিন আছে। এগুলোর কার্টিজ পালটে কোভিড ১৯ পরীক্ষা করা সম্ভব।

কিন্তু প্রশ্ন হলো কফ পরীক্ষা কোভিড ১৯ নির্ণয়ের জন্য কতটা উপযোগী। এ জন্য তাঁরা প্রবন্ধে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালের কথা উল্লেখ করেছেন। যেমন চীন দেশের একটি একটি পরীক্ষায় ডা. ওয়েনলিং ওয়াং ও অন্যান্যরা ২০৫ জন রোগীর বিভিন্ন স্যাম্পেল পরীক্ষা করেন। তার মধ্যে ব্রংকো এলভিওলার লাভাজ পজিটিভ আসে ৯৩% রোগীর। কফ পজিটিভ আসে ৭২% রোগীর। নাকের সোয়াব পজিটিভ আসে ৬৩% রোগীর। ফ্যারিঞ্জিয়াল সোয়াব পজিটিভ ৩২% এবং মলে (স্টুল) পজিটিভ ২৯%।

এছাড়াও তাঁরা নিজেদের যুক্তির সপক্ষে একাধিক ক্লিনিক্যাল স্টাডির ফলাফল উল্লেখ করেছেন। তাঁদের এই প্রবন্ধটি যথেষ্ট কৌতুহল উদ্দীপক।

বৈজ্ঞানিক প্রবন্ধটির সারসংক্ষেপ করেছেন ডা ঐন্দ্রিল ভৌমিক।

PrevPreviousকরোনা অতিমারীতে ওষুধের জন্য হাহাকার ও ভারতের ওষুধ শিল্প, নবম পর্ব
Nextতিন তিনটে ধ্রুবতারাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676062
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]