Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আইন

IMG_20210225_224800
Dr. Dayalbandhu Majumdar

Dr. Dayalbandhu Majumdar

Eye Surgeon, Snake-bite resource person
My Other Posts
  • February 26, 2021
  • 7:51 am
  • No Comments

১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে বাঘ, হাতি, কৃষ্ণসার হরিণের মত সাপ মারাও দন্ডনীয় অপরাধ। ২০২০ সালেও দেখেছি সাধারণ গ্রামের মানুষতো বটেই, শিক্ষিত লোকজনও সাপ মারা যে আইন করে বন্ধ হয়েছে সেটা শুনে বিরক্ত হন। সাপ মারা যে আইনত নিষিদ্ধ এটা আমরা গত বারো বছর ধরে গ্রামে গঞ্জে সব অনুষ্ঠানেই বলছি।

লোকজনের মনোভাব হল, সাপ আমাকে কামড়াবে, আর আমি সাপ মারব না? এ কেমন আবদার? সাপ যে আমাদের পরিবেশ রক্ষার জন্য কতো জরুরী এটাই বোঝানো যায় না। আমাদের চাষে উৎপন্ন ফসলের বেশীর ভাগই ইঁদুরে খেয়ে শেষ করত যদি সাপে ইঁদুর না খেত।

এই যে সাপও আইনত সংরক্ষণ করা এক রকম প্রাণী, এটা সাধারণ মানুষকে জানানোর দায় কার?
সাপের বাঁচা মরার সাথে আমাদের সরাসরি কোন যোগ নেই, বা থাকলেও আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই সাপের কামড়ে হাজার হাজার মানুষ মারা যায় প্রতি বছর। সাপের কামড়ের চিকিৎসা এখন গ্রামের স্বাস্থ্য কেন্দ্রেই পাওয়া যায়। তবু হাজার হাজার মানুষ সাপে কামড়ালে ওঝার কাছে দৌড়ায়। এই ওঝার কাছে দেরী হয়ে যায় বলেই বেশিরভাগ মানুষ পরে হাসপাতালে এলেও বাঁচানো যায় না। এই ওঝাগিরি, ঝাড়ফুঁক, মাদুলী কবচ আইনত নিষিদ্ধ; তবুও তো শত শত বছর ধরে চলেই আসছে। গত বারো বছরের উপর আমরা এই নিয়ে ব্যাপক প্রচার করে যাচ্ছি; আজ পর্যন্ত একজন ওঝাও গ্রেপ্তার হয়েছে বলে আমরা শুনিনি। ওঝার কেরামতিতে শত শত মানুষ মারা গেছেন, একটা ওঝার নামে থানায় অভিযোগ হয়েছে বলে শুনিনি।

রাজা রামমোহন রায় শ’ দেড়েক বছর আগে সতীদাহ বন্ধ করার জন্য বিদেশী শাসকদের দিয়ে আইন করিয়েছিলেন। বাল্য বিবাহ প্রতিরোধ আইনও আমাদের দেশে বেশ পুরাতন। কিন্তু এখনও কি বাল্য বিবাহ বন্ধ করা গিয়েছে? মাঝে মাঝে খবর দেখা যায় যে, কোন স্কুলের ছাত্রীর বিয়ে আটকেছেন কোন শিক্ষিকা। কিন্তু তার পর ঐ বিয়ের কুশীলবরা কেউ আইনত দণ্ড ভোগ করেছে, এমন তো শোনা যায় না।

সিগারেট খাওয়া যেমন যে খাচ্ছে তার নিজের, তেমনি তার পাশের লোকটির জন্যও ক্ষতিকর, এটা আজ আর কাউকে বলে দিতে হয় না। আমাদের দেশে প্রকাশ্যে ধূমপান আইনত নিষিদ্ধ। এই যে একটা আইন এদেশে আছে, এটা লাখে একজন লোকও জানে কি? উল্টে কোন ধূমপায়ীকে একথা বলতে গেলে নির্ঘাৎ মারধোর খেতে হবে। শুধু রেলের এলাকায় ধূমপান বন্ধ করার জন্য রেল থেকে বছরের পর বছর ব্যাপক প্রচার করা হচ্ছে। তবুও তিন চার জনের দল হলেই, বেপরোয়া হয়ে বিড়ি সিগারেট খাওয়া চলে, চলন্ত ট্রেনের ভেতরে। রেল স্টেশনের প্লাটফর্মে সিগারেট খাওয়ার জন্য মাঝে মাঝে দু এক জনকে ধরে জরিমানা করা হয়েছে, তাই আজকাল প্লাটফর্মে সিগারেট টানছে এমন দেখা যায় না। কিন্তু এই লোকগুলোই প্ল্যাটফর্ম থেকে দু’ পা নেমে, লাইনের উপর দাঁড়িয়ে নির্বিকার চিত্তে সিগারেট টেনে যাচ্ছে। ওটাও যে রেলের এলাকা, এটা কি তারা জানেনা?

আচ্ছা, সিগারেট খাওয়া আটকানোর জন্য এত আইনের কি দরকার? দেশে তামাকজাত দ্রব্যের উৎপাদন বন্ধ করে দিলেই হয়। বাস্তবে তামাক জাত পণ্যের থেকে সরকার যতো টাকা ট্যাক্স রোজগার করে, তার থেকে বেশী টাকা তামাকের থেকে তৈরী রোগের পিছনেই খরচ হয়, সরকারের।

আমার এক শিশু বিশেষজ্ঞ দাদা আমাকে জানালেন যে, বাচ্চাদের কৌটোর দুধ খাওয়ানো বন্ধ করার জন্য ওনাদের সর্ব ভারতীয় সংগঠন ব্যপক আন্দোলন করেছেন। ওনাদের আন্দোলনের ফলে ২০০৩ সালে ভারত সরকার আইন করে কৌটোর দুধের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে। তার পর আঠারো বছর পেরিয়ে গেছে, এখনও কি শিশুদের জন্য মারাত্মক ঐ সব জিনিসের ব্যবহার বন্ধ হয়ে ছে?

আমি মাত্র কয়েকটিই উদাহরণ দিলাম, যেখানে সাধারণ মানুষের কল্যাণে আইন হয়েছে, কিন্তু আমাদের বদ অভ্যাস বন্ধ করা যায় নি। সরকার বা আইনের রক্ষকরা আর কি করতে পারে? নীতি মালার শ্লোকে আছে, “যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করোতি কিম। লোচনাভ্যাম বিহীনস্য দর্পনং কিং করিস্যতি।।” যার নিজের বোধবুদ্ধি নেই শাস্ত্র বা আইন তার কি করবে? আসলে আইন মানার জন্য যে জাতীয় চরিত্র দরকার, আমাদের দেশের মানুষের সেটা তৈরীই হয় নি। আমাদের সামনে আদর্শ কি বা কারা?

প্রফেসর সান্যাল একজনের ক্যান্সার বিজ্ঞানী। তামাক বিরোধী প্রচারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। উনি একদিন দুঃখ করে বলছিলেন, আমাদের এক ভয়ঙ্করভাবে আদর্শবাদী তাত্ত্বিক নেতার সাথে উনি দেখা করেছিলেন, এই ক্যান্সার প্রতিরোধের কাজে সাহায্য আশা করে। সান্যাল স্যর-কে চমকে দিয়ে ঐ বিখ্যাত নেতা বলেছিলেন, “আপনাদের কি আর কোন কাজ নেই, এসব বাজে কাজে কেন সময় নষ্ট করছেন?” এ দেশে আইন করে কি হবে? আইন যারা মানতে বলবে তারাই যে আইন মানে না।

গাড়ী চালানোর সময় সিট বেল্ট বাঁধা আর বাইক চালানোর সময় হেলমেট পরা, এ কার জন্য? এটা করলে কার লাভ? এর জন্য আইন কোন সভ্য দেশে আছে কিনা আমার জানা নেই। এ যেন আইন করে বলতে হচ্ছে, জুতো না পরে রাস্তায় বেরনো চলবে না। কিংবা তোমার বেগ এলে হাগু করতেই হবে, না হলে আইন মত শস্তি পাবে!

PrevPreviousফাঁদ পাতা ভুবনে
Nextহাসপাতাল থেকে সংক্রমণঃ প্রশ্ন ও আশঙ্কাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633747
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]