Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অজকর্ণ

IMG_20210227_211932
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • February 28, 2021
  • 10:34 am
  • One Comment

অজকর্ণ তার বহু যত্নে গজানো নতুন সাদা দাড়ি নেড়ে প্রচুর হাঁচোড়-পাঁচোড় করে বড় উঁচু পাথরটায় উঠে বসে ঘোষণা করল,’ আমিই এখন থেকে এই জঙ্গলের রাজা।’

জঙ্গলের মাঝখানে এই জায়গাটায় অনেকটা ঘাসজমি। তার একদিকে সিংহাসনের মত এই উঁচু পাথরটা। অনেককাল ব‍্যবহার না হওয়াতে শেওলা জমে পেছল হয়ে গেছে। আজকাল এতে কেউ বসে না, কারণ গণতন্ত্রে রাজসিংহাসন ফাঁকাই থাকে। তার জায়গা নিয়েছে গদি। বহুদিন আগে সিংহ যখন রাজা ছিল, এখানে বসেই সে জঙ্গল শাসন করত। সিংহের অবর্তমানে এই জঙ্গলের রাজত্ব এখন অজকর্ণের দখলে।

বনের পশুরা কেউ অবাক চোখে, কেউ তাচ্ছিল্যের সঙ্গে, কেউ মহাবিরক্ত হয়ে অজকর্ণের কান্ড-কারখানা দেখতে লাগল।

মেঠো ইঁদুর কুতকুতে চোখ মেলে বলল, ‘আমি সিংহকে একবার শিকারীর ফাঁদ কেটে উদ্ধার করেছিলাম। কিন্তু এই ব্যাটাকে করব না।’

পেটমোটার একটাও কান নেই। দুটোই কাটা। সে বলল, ‘দরকার নেই। শিকারীরা আর আসবে না। আমি শিকারীদের মধ‍্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি।’

খ্যাঁকশিয়াল ধূর্ত চোখে ভাবল, এইবার নিজের লোক রাজা হয়েছে। জঙ্গলের সব কটার রক্ত চুষবো। আধপেটা খেয়ে থেকেছি কতদিন! সব সুদে-আসলে পুষিয়ে নেবো এবার। তবে মনের কথা মনের মধ্যেই রেখে সে বলল, ‘রাজ‍্যাভিষেক-টা এবার হয়ে যাক।’

পেটমোটা বলল, ‘তার আগে ইঁদুর, খরগোশ, কাঠবেড়াল – এদের সব কটাকে আটক করা দরকার। অভিষেকের সময় এরা দল বেঁধে চেঁচিয়ে ঝামেলা পাকাতে পারে।’

‘কিন্তু বিচার ছাড়া ওদের ওভাবে আটক করা যায় নাকি?’

‘খুউব যায়। নতুন আইনগুলো লেখা হল কি এমনি এমনি! পুরোনো জঙ্গুলে আইন সব বাদ। তাছাড়া ঘড়িয়াল কুমির তো আছেই। ডাঙ্গায় এসে ও এখন আমাদের লোক। ও-ই বিচার করবে।’

ঘড়িয়াল কুমীর একটু মুচকি হেসে চোখদুটো পিটপিট করে বলল, ‘মাছ খাবো। বেশী না, বড় সাইজের দুটো বোয়াল মাছ হলেই চলবে।’

‘কোনো ব্যাপার না। সব হয়ে যাবে।’

অজকর্ণ আপন মনে আকাশটার দিকে তাকিয়ে ছিল। উত্তর-পশ্চিমে মেঘ জমছে। ফটোগ্রাফার একটা ক‍্যামেরা ষ্ট‍্যান্ড বসিয়ে ফোকাস করছিল। অজকর্ণ লাফিয়ে উঠে বলল, ‘দাঁড়াও দাড়াও, ভালো করে একটু মেক আপ নিয়ে নিই।’

মেকআপ ম‍্যান এসে দাড়িতে মেহেদি ঘসতে বলল,
‘দাড়িটা একেবারে সিংহের কেশরের মত বানিয়ে দেব। কেউ বুঝতে পারবে না।’

শুনে সবুজ ভামবেড়ালটা ফ‍্যাঁচ করে হেসে ফেলল।

সামনের গাছের ডালে পা দুলিয়ে বসে থাকা রঙবেরঙের গিরগিটিটা বলল, ‘হেঁ হেঁ, আমি আসবো না কি? যদিও সাতে-পাঁচে থাকি না, তবে আমি কিন্তু খুব ভালো তেল মাখাতে পারি।’

পেটমোটা বলল, ‘না না, এখনই আসার দরকার নেই। এখন প্রচুর বেনোজল ঢুকে পড়ছে।’

আকাশ নীল। জঙ্গলের ছায়া পড়েছে পাথরের সিংহাসনে। দূরে কোরাসের মত একটা আওয়াজ শোনা যেতে থাকল। শব্দটা কাছে আসতেই বোঝা গেল, অনেকগুলো ঘিলু শুখিয়ে যাওয়া গাধা একসাথে অভিষেক মন্ত্র বলছে।

অজকর্ণ পেটমোটার কানে কানে বলল, ‘রাজা তো হলাম, কিন্তু আমি যখন অন‍্য জঙ্গলে চরতে বেরোবো তখন কি রাজ‍্যের কি হবে? সিংহাসন বেহাত হয়ে যাবে না?’

খ্যাঁকশিয়াল কথাটা ঠিক কান পেতে শুনে ফেলেছে। পেটমোটা মাথা চুলকে কিছু বলার আগেই সে বলে উঠল, ‘কোনো অসুবিধে নেই। একটা ঘ্যামা স্ট‍্যাচু বানিয়ে দেব। সবাই সেই স্ট‍্যাচুর সামনে ভক্তিভরে প্রণাম করবে।’

হাওয়াটা বইছিল অনেকক্ষণ। হঠাৎ সেটা মৃদু থেকে বেড়ে ঝড়ে পরিণত হল। মাটি কাঁপিয়ে দলে দলে ইঁদুর ছুটে এল চারিদিক থেকে। অজকর্ণ একা দাঁড়িয়ে। বাকি সুযোগ বুঝে সবাই পালিয়ে গেছে। জঙ্গল কাঁপিয়ে একটা শব্দই শোনা যেতে থাকল, ‘দাড়ি ধরে মারো টান। রাজা হবে…’

ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে দেখলাম টিভিতে ‘হীরক রাজার দেশে’ চলছে।

PrevPreviousযে কথা বারবার বলা দরকার
Nextউইকেট পড়ছেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

অসাধারণ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624697
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]