Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিকাল কলেজের রেসিডেন্ট ডাক্তাররা কি বলছেন?

06-47-59-163528931_249134446865634_5196826144921455106_n
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • March 25, 2021
  • 7:53 am
  • No Comments

গত বছরের লকডাউন এর এক বছর পেরিয়ে আবার কোভিড প্যানডেমিক এর দ্বিতীয় ঢেউ এর মুখোমুখি আমরা। এবং আবার একটা অদ্ভুত এবং অন্যায্য সরকারি বালখিল্যপনার সামনে মেডিকেল কলেজ কলকাতা।

‘উপরমহল’ থেকে নাকি নির্দেশ আসছে কলকাতা মেডিকাল কলেজ কে আবার ‘কোভিড এক্সক্লুসিভ’ বানানো হবে। গত বছর কোভিড এক্সক্লুসিভ করার পর জুনিয়র ডাক্তার দের আন্দোলন ও নন কোভিড রোগীদের বাড়তে থাকা চাপে মেডিকেল কলেজে শুরু হয় নন কোভিড রোগীদের চিকিৎসা। প্রায় সাত আট মাস বন্ধ থাকার পর আস্তে আস্তে নর্ম্যালাইজ হচ্ছে মেডিক্যাল। আউটডোরে, ফার্মাসি তে উপচে পড়া ভিড়, রোজকার ইলেক্টিভ ও ইমার্জেন্সি অস্ত্রোপচার, ক্যানসার রোগীদের কেমোথেরাপি দেখাচ্ছে যে আবার চেনা ছন্দে ফিরেছে মেডিক্যাল। কিন্তু হঠাৎ আবার সেকেন্ড ওয়েভের প্রাক্কালে সব বন্ধ করে কোভিড হাসপাতাল বানাতে চাইছে কর্তৃপক্ষ।

আমাদের স্পষ্ট বক্তব্যঃ

কোভিড প্যানডেমিক মোকাবিলার জন্য মেডিকেল কলেজের স্বাভাবিক নন কোভিড রোগীদের চিকিৎসা ও জুনিয়র ডাক্তারদের একাডেমিক্স কোনোভাবেই একটুও ক্ষতিগ্রস্ত করা যাবে না।

গত বছর একটা বড় সময় কোভিড এক্সক্লুসিভ করে রাখার ফলে হাজার হাজার নন কোভিড রোগীর চিকিৎসা ব্যাহত হয়েছে। জুনিয়র ডাক্তাররা যারা বিভিন্ন স্পেশালিটির এম ডি/ এম এস তাদের হাতে কলমে শিক্ষা, ক্লিনিক্যাল ট্রেনিং ব্যাহত হয়েছে মারাত্মক ভাবে। তার মধ্যেও জুনিয়র ডাক্তারেরা গত এক বছর ধরে কোভিড ডিউটি দিয়ে এসেছেন এবং এখনো দিচ্ছেন। কিন্তু যে বিল্ডিং গুলিতে নন কোভিড রোগীদের পরিষেবা শুরু হয়েছে সেগুলো কোনো ভাবেই কোভিড সেকেন্ড ওয়েভের অজুহাতে বন্ধ করা যাবে না। আমাদের প্রথম থেকেই বক্তব্য ছিল, কোভিড চিকিৎসা কেন্দ্র গুলিকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। প্রতিটি বড় হাসপাতালের একটা করে বিল্ডিং এ কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কলকাতা মেডিকেল কলেজ, সেখানকার ডাক্তারি পড়ুয়া, জুনিয়র ডাক্তার ও সেখানের অসংখ্য রোগীদের কোনো সামান্যতম ক্ষতি ও আর বরদাস্ত করা হবেনা। যে সুপারস্পেশালিটি বিল্ডিং এ কোভিড রোগীদের চিকিৎসা চলছে (এবং এই মূহুর্তে সেখানে উপরের তিনটি ফ্লোর বাদে বাকি জায়গায় কোভিড শয্যা আছে) সেই বিল্ডিং এই কোভিড উইং সীমাবদ্ধ রাখতে হবে। আর শেষত আবার, এক বছর ধরে কমিউনিটি স্প্রেড ও ভ্যাক্সিনেশন হয়ে যাওয়ার পর এই ‘এক্সক্লুসিভ’ মডেল যে আরো অর্থহীন তা এই মহাজ্ঞানী ‘উপরমহল’ এর বুঝতে এত অনীহা কেন কে জানে!

আমাদের দাবিঃ

১) প্রতিটি বড় হাসপাতালে কোভিড উইং অতি দ্রুত তৈরি প্রস্তুত রাখতে হবে সেকেন্ড ওয়েভের জন্য। কোনো এক বা দুটি টার্সিয়ারি টিচিং হাসপাতাল এর উপর কোভিড এর সমস্ত বোঝা চাপানো যাবেনা।

২) কোনো অবস্থাতেই জুনিয়র ডাক্তারদের পঠনপাঠন ও ক্লিনিক্যাল ট্রেনিং (যা বিভিন্ন রোগীদের চিকিৎসা করার মাধ্যমেই হয়) এর আর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। ইতিমধ্যে একটা বড় সময় কোভিড এক্সক্লুসিভ করে রাখার ফলে তাদের ক্লিনিক্যাল ট্রেনিং ব্যাহত হয়েছে।

৩) নন কোভিড আই সি ইউ কোনোভাবেই বন্ধ করা যাবে না৷ ক্রিটিকাল রোগীদের চিকিৎসা, জটিল অস্ত্রোপচার এর পর রোগীদের শিফট করার জন্য নন কোভিড ICU/ CCU অত্যন্ত প্রয়োজনীয়। সেটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। বরং নন কোভিড CCU/ ICU এর শয্যাসংখ্যা বাড়াতে হবে।

৪) কোনোভাবেই ইমার্জেন্সি পরিষেবা বিন্দুমাত্র ব্যাহত করা যাবে না।

৫) কোনো ফাংশনাল অপারেশন থিয়েটার, ওয়ার্ড, ইন্ডোর কোনো ভাবেই বন্ধ করা যাবে না। জোর করে বন্ধ করাও ভর্তি রোগীদের ছুটি দিয়ে দেওয়ার প্রচেষ্টা হলে তা সর্বতোভাবে প্রতিরোধ করা হবে। এবং রোগীদের চিকিৎসা ব্যাহত হলে রোগী অসন্তোষ এর দায় কর্তৃপক্ষ কে নিতে হবে।

ইতিমধ্যে আমরা প্রিন্সিপাল ও MSVP কে ডেপুটেশন দিয়ে আমাদের বক্তব্য জানিয়েছি। তারাও বলেছেন আমাদের দাবি যুক্তিযুক্ত। কিন্তু ‘উপরমহল’ থেকে আদেশ আসলে নাকি সব ‘অর্ডার’ ই মানতে হবে, তা যত অযৌক্তিক ই হোক না কেন, তাতে রোগী আর জুনিয়র ডাক্তার দের যতই ক্ষতি হোক না কেন।

কিন্তু কর্তৃপক্ষ কে মনে করিয়ে দিতে চাইছি, যে মেডিকেল শক্ত ঘাঁটি। যে কোনো মূল্যে এই অপচেষ্টা আমরা রুখবই।

Medical College Kolkata Resident Doctors’ Association
#SaveMCK
#InclusiveNotExclusive
#NoCovidExclusiveMCK

PrevPreviousরাজা আসে রাজা যায়
Nextদোল-হোলির প্রাককালে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর আবেদনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675244
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]