Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এ ব‍্যথা কী যে ব‍্যথা

IMG_20210331_002354
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • March 31, 2021
  • 9:25 am
  • No Comments

আমাদের ছাত্রাবস্থায় মেডিকেল কলেজগুলোয় কলকাতার সব দিকপাল জাঁদরেল ডাক্তাররা প্রফেসর ছিলেন। গাইনি ডিপার্টমেন্টে ছিলেন সেইরকম হাঁকডাকওলা ম‍্যাডামেরা। তবে তাঁদের অনেকেই ছিলেন আনম‍্যারেড।

উত্তমকুমারের সিনেমাগুলোর চিত্রনাট্য দেখে মনে হতো, তখন আমাদের স‍্যারেরা ছাত্রাবস্থায় সহপাঠিনী অপেক্ষা সেবিকা দিদিমণিদেরই বেশি সুনজরে দেখতেন। সে যাই হোক আমার গাইনিতে পথ চলা শুরু এরকমই এক ম‍্যাডামের হাত ধরে।হাঁকডাকে, কাজে-কম্মে অনেক স‍্যারেরাও তাঁর কাছে গুটিয়ে যেতেন। সব মেডিকেল কলেজের মতো আর.জি.করেও ঐ ডিপার্টমেন্টে একটা বিশেষ ঘর আছে যার নাম লেবার রুম। আমি নিশ্চিত যে ঘরের দোরগোড়ায় দাঁড়িয়েই অনেক সহপাঠী সহপাঠিনী শপথ করে, আর যাই হই আমি গাইনো ডাক্তার হব না।

সে এক অদ্ভুত জায়গা। আলো-আঁধারীতে মেশা, লাইকার গন্ধে আমোদিত এক মহল যেখানে শুধুই ব‍্যথার বসবাস। বিস্রস্ত বেশবাসে নানারকম মহিলা নানাসুরে চিৎকার করে চলেছে। কারো কুনকনে কান্না, কারও গোঙানি, কার ও বা সশব্দে চিৎকার–আর পারছি না।

ওদিকে জুনিয়র ডাক্তাররাও সমান তালে, ‘আর একটু ব‍্যথা দাও মা, আর এট্টু ব‍্যথা।’কোথাও বা সিস্টার চিল্লাচ্ছেন, ‘এখন একদম ব‍্যাথা নয়, মুখ টিপে থাকো, যখন বলব তখন দেবে। এর ওপরে আবার সিস্টার-ইন-চার্জের গর্জন। আমাদের সময়ে লেবার-রুম ইনচার্জ নির্বাচন করা হতো খুব সম্ভবত গলার স্বরের ও শরীরের ওজন মেপে। আমি কোনো করিণারূপী, লতাকন্ঠী লেবার-রুম ইনচার্জের সাক্ষাৎ পাই নি।

এই ব‍্যথাঘরই অদ্ভুত ভাবে শান্ত হয়ে যেত, ম‍্যাডাম তাঁর বাহিনী নিয়ে রাউন্ডে আসার সময়। আহা তখন এই ঘরে কি এক স্বর্গীয় শান্তি! কোনো ব‍্যথা নেই, কোনো চিৎকার নেই, সিস্টার ইনচার্জের অডিও সিস্টেমে তখন সাইলেন্সার ফিট হয়ে যেত। কিন্তু সেদিন ঘটল এক অঘটন। ম‍্যাডাম ঢোকার পরেও এক মহিলা চিৎকার করে চলেছে,’ওরে বাবারে আর পারছি না। কী ব‍্যথা গো, কি ব‍্যথা।’ বিশ্বাস করুন আমি যেহেতু বাহিনীর শেষে (জুনিয়রমোস্ট ইন্টার্ন) নানাভাবে ইশারায় চুপ করতে বলেছিলাম। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। ম‍্যাডাম ঘুরে মহিলার মুখোমুখি। হাত বাড়ালেন। বাড়িয়ে দেওয়া গ্লাভস পরলেন। পরীক্ষা করলেন, “তোমার এখনো দেরী আছে। একদম চেঁচাবে না।চুপ করে শুয়ে থাকো।” এবং হ‍্যাঁ, আমাদের সবাইকে অবাক করে মহিলা ম‍্যাডামের মুখোমুখি, “তুমি কি বুঝবে গো এ ব‍্যথা।আঙ্গুল দিয়েই তুমি বুঝে গেলে ব‍্যথা হচ্ছি নে। বলি এ ব‍্যথা তো কুনোদিন খেলি নে। যার হয় সেই বোঝে এ ব‍্যথা কী ব‍্যথা।” আমরা হতভম্ব। অগ্ন‍্যুৎপাতের অপেক্ষায়। আমাদের সবাইকে অবাক করে ম‍্যাডাম চুপচাপ নিজের ঘরে। সিনিয়র হাউস-সার্জেন দাদা জানাল, আজ নো রাউন্ড। আমরাও সদলবলে ভোলার চা-এর দোকান। আজ একটা বিস্কুট এক্সট্রা।

তারপর? তারপর কি হল?

যে দু-দিন পেসেন্ট রইল, আমাদের কাছে ভি. আই. পি. ট্রীটমেন্ট পেল আর ম‍্যাডাম ওদিকে পা বাড়ালেন না। সত্যি সত্যিই, ‘এ ব‍্যথা কী যে ব‍্যথা বোঝে কি আনজনে–

PrevPreviousযুদ্ধু হবে, যুদ্ধু!
Nextহাতুড়ের এলোমেলো সব স্বপ্নগুলিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

September 3, 2026 No Comments

বাঙালি মানসের চিরকালীন রোমান্টিসিজম ও এক মহানায়ক বাঙালিয়ানা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ শব্দ নয়, বরং এটি একটি বহুমাত্রিক মানসিকতা, যাপনচিত্র এবং নান্দনিক চেতনা। এই চেতনার

আন্দোলন চলবে

September 3, 2026 No Comments

প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ২রা সেপ্টেম্বর বাংলার বিভিন্ন প্রান্তের ডিলিটেড ভোটারদের নিয়ে কর্মসূচি এক অনন্য অভিজ্ঞতা হয়ে রইল। সম্পদশালী মদগর্বী একদল মানুষ দেশের মানুষকে তাড়াতে

“রং দে গেরুয়া”

September 3, 2026 No Comments

শব্দ যেমন চুরি হয়ে যায়, রঙও তেমনি চুরি হয়ে যায় । উর্বরতার রং লাল । গ্রীক পুরাণে স্ত্রীরা স্বামীর গলা কেটে সেই রক্ত জমিতে দিতেন;

লেনিন দীর্ঘজীবী হোন!

September 2, 2026 No Comments

আচমকাই গুরুপ্রতিম এক অগ্রজ ব্রেখট-এর একখানা কবিতা পড়তে দিলেন। কবিতা বলতে, মূল কবিতার ইংরেজি অনুবাদ। ১৯৩৪ সালে লেখা কবিতা, সুতরাং বলাই যায় যে আমাকে কবিতা

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

September 2, 2026 No Comments

নাগরিকতাহীন কিংবা দ্বিতীয় শ্রেনীর নাগরিক? ব্রিটিশ সমাজতাত্ত্বিক T.H. Marshall নাগরিকত্বের অধিকারকে মূলত তিন ভাগে ভাগ করেছিলেন: নাগরিক অধিকার (Civil Rights) রাজনৈতিক অধিকার ( Political Rights)

সাম্প্রতিক পোস্ট

বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য

Sanjoy Mukherjee September 3, 2026

আন্দোলন চলবে

Sangrami Gana Mancha September 3, 2026

“রং দে গেরুয়া”

Kanchan Sarker September 3, 2026

লেনিন দীর্ঘজীবী হোন!

Dr. Bishan Basu September 2, 2026

সংগ্রামী গণ মঞ্চের আহ্বানে ২ রা সেপ্টেম্বর হাইকোর্টে ডেপুটেশন সফল করুন।

Kanchan Sarker September 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672521
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]