Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বয়ম্বর

IMG_20210319_204144
Dr. Abhijit Mukherjee

Dr. Abhijit Mukherjee

Gynaecologist
My Other Posts
  • April 14, 2021
  • 4:56 am
  • No Comments

দু-মহলা রাজবাড়ীতে সাজ সাজ রব। আর মাত্র দু দিন। তারপরে রাজনন্দিনী যাত্রা করবে স্বয়ম্বর সভায়। রাজকুমারীকে ঘিরে সখীর দল শেষমুহূর্তের রূপটানে ব‍্যস্ত। এ রাজবাড়ীর দু-মহলেই নিয়মিত ব‍্যবধানে এই অনুষ্ঠান ঘটে চলেছে। রাজমহিষীর নির্দিষ্ট করা এক একজন রাজকন্যার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়। সম্পূর্ণ যৌবনবতী সেই রাজনন্দিনী এগিয়ে চলে নির্দিষ্ট দিনে স্বয়ম্বর সভার দিকে। রাজবাড়ীর বাইরে ছোট্ট অলিন্দ পথে আর এক মহল। সখীপরিবৃতা রাজকন‍্যে কিন্তু একাকীই ঐ অলিন্দ-পথের নির্দিষ্ট স্থানে পৌঁছয়। মাত্র চব্বিশ ঘন্টার সে আয়োজনে হাজির শতাধিক রাজপুত্র।সর্বাপেক্ষা শ্রেষ্ঠ রাজপুরুষটি এগিয়ে আসে সালংকারা রাজকুমারীর পাশে। পাণিপ্রার্থনা মঞ্জুর হয়। সলাজ ব্রীড়াবনত রাজকন‍্যে তার সাথীকে নিয়ে ঐ ক্ষুদ্র পরিসর ছেড়ে উপনীত হয় সংলগ্ন এক বিশাল মহলে। সেখানে ফুলশয্যার সব আয়োজন সম্পূর্ণ। সেই সফেন রক্তিম শয্যায় শুরু হয় দুই সত্ত্বার এক সুদীর্ঘ মিলনসজ্জার। ন’মাস সাত দিনের এক নতুন জীবনের আবাহন।

কিন্তু এ তো কতিপয় সুলগ্না রাজতনয়ার সৌভাগ্য-লিপির কথা কাহিনী। ঐ রাজবাড়ীর অন্দরে তো নিয়মিত ব‍্যবধানে রাজকন্যা যৌবনবতী হওয়ামাত্র প্রায় প্রতি মাসেই রাজমহিষীর নির্দেশে একজন করে রাজকন্যা স্বযম্বর যাত্রা করে। বড় অদ্ভুত রাজনিয়ম।
একবার স্বয়ম্বর যাত্রা করলে রাজমহলে ফেরার পথ বন্ধ। প্রায় অষ্টপ্রহর ঐ অলিন্দে সালংকারা রাজনন্দিনীর অধিকাংশ ক্ষেত্রেই অপেক্ষাই সার।রাজপুত্রের দল সেই জটিল বন্ধুর পথ পেরিয়ে অধিকাংশ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট স্থানে উপস্থিত হতে অপারগ হয়। ব‍্যর্থ-মনোরথ রাজনন্দিনী তখন ছিন্নমূল লতার ন‍্যায় ফুল ও শয্যা সহ আত্মবিসর্জনই রাজমাতা নির্দেশিত রানী কাহিনী। রক্তিম ধারাস্রোতে এ স্বযম্বর সভার বিসর্জন।

ইদানীং রাজমহলেও গুঞ্জন। বিদ্রোহের আঁচ। অগ্রজ রাজনন্দিনীদের রাজপুত্রের অপেক্ষায় বারবার আত্মবিসর্জন বোধহয় মেনে নিতে পারছে না, কিছু কন‍্যারা। প্রয়োজনে বহু প্রাচীন এ প্রথার বাধ্যবাধকতার বাইরে আসতে চায়। রাজমহলে তাই জোর কানাঘুষো, রাজমহলের বাইরে কোন এক বদ‍্যি চক্কোত্তি ঘটক সম্প্রদায় রাজদুহিতার কান্নায় দ্রবীভূত হয়ে এক মিলনমেলার আয়োজন করেছে।ইদানীং বয়সের ভারে ন‍্যুব্জ রাজমাতার নির্দেশ অমান্য করে কিছু পূর্ণ যুবতী রাজকন‍্যে পথ পরিবর্তন করে এক ভিন্ন পথে রাজপ্রাসাদের বাইরে সেই মিলনমেলায় হাজির। বদ‍্যি-বামুনের হাত ধরে তার প্রাণস্পদকে আহ্বান জানাচ্ছে। প্রেমিকের কাছে আত্মসমর্পণের পর ফিরে আসছে রাজপ্রাসাদের গর্ভগৃহে। নতুন বাসরসজ্জায় এক নতুন যুগের প্রাণের আবাহনে। এও তো জীবনেরই জয়গান।

-––——————–

সেদিন চেম্বারে এক ভদ্রমহিলা তাঁর ন’বছরের মেয়েকে নিয়ে এসে বললেন, দেখুন ডাক্তারবাবু মাত্র ন’বছর বয়েস এখনই শুরু হয়ে গেছে। আপনার হাতেই তো সিজার।

প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম, এটাও কি সিজারের রিমোট কম্প্লিকেশন ভাবছে! যাই হোক ক্রন্দনরত ভীত সন্ত্রস্ত মেয়েটির দিকে তাকালাম। যে গল্প বলে ক্রন্দনরত মেয়েটির মুখে হাসি ফুটিয়েছিলাম,
তারই একটি সালংকারা রূপ প্রকাশের ইচ্ছে হোল।
হ‍্যাঁ, আত্মাহুতি দেওয়া রাজকুমারীর যথাযথ পারলৌকিক ক্রিয়ার জন্য অবশ্যই স‍্যানিটারী প‍্যাডের সুষ্ঠু ব‍্যবহারের কথাও বুঝিয়ে ছিলাম।

PrevPreviousপাপেট এবং পাপ
Nextকরোনার দ্বিতীয় ঢেউকে প্রতিহত করতে মাস্ক ও টিকা ছাড়া বিকল্প নেই।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

September 5, 2026 No Comments

৩১ শে আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

মরণোত্তর দেহদান বিতর্ক

September 5, 2026 No Comments

আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে কারণেই হোক, ভেবে কিংবা না ভেবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছেন। বাস্তবিক পক্ষে, এটা ঠিক একটা নয় তিনটে ভাগে বিভক্ত। ১) মারা

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

September 5, 2026 No Comments

উত্তরবঙ্গ সহ রাজ্যের নানান মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হাতাহাতি, বহিরাগতদের দ্বারা ছাত্রদের হুমকি ও মারধরের যে অভিযোগ সামনে এসেছে, পশ্চিমবঙ্গ জুনিয়র

মহাজাগতিক

September 4, 2026 No Comments

চায়ের কাপে ছাইরঙা ভোর, ঝাপসা কাঁচে জলকবিতা, তুমি তো খুব দূরের মানুষ, মেঘের সঙ্গে কুটুম্বিতা। কাটছিল বেশ। একলা বিকেল – কুড়িয়ে নুড়ি জীবনপথের, মনখারাপি চরকাবুড়ি

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

September 4, 2026 1 Comment

অ্যাকাডেমি এবং আনন্দবাজারের দেওয়ালে গেরুয়া রং। যাদবপুরের দেওয়াল থেকে কার্ল মার্কসের লেখা, বিখ্যাত চিত্রশিল্পী চিত্তপ্রসাদের ছবি, বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে We want justice লেখা মোছার

সাম্প্রতিক পোস্ট

কথা বলার মানুষ আছে, তবু একা কেন?

Doctors' Dialogue September 5, 2026

মরণোত্তর দেহদান বিতর্ক

Dr. Amit Pan September 5, 2026

নিরাপদ ক্যাম্পাস প্রত্যেক ছাত্রছাত্রীর মৌলিক অধিকার।

West Bengal Junior Doctors Front September 5, 2026

মহাজাগতিক

Dr. Sukanya Bandopadhyay September 4, 2026

মুক্ত সংস্কৃতি ও সুস্থ চেতনার ঐতিহ্যকে রক্ষা করুন

Abhaya Mancha September 4, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

672977
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]