Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনার দ্বিতীয় ঢেউকে প্রতিহত করতে মাস্ক ও টিকা ছাড়া বিকল্প নেই।

IMG_20210408_225125
Dr. Santanu Tripathi

Dr. Santanu Tripathi

Clinical Pharmacologist by Training, Special Interest: Clinical Trials, Drug Regulatory Science, Research Ethics, Access to Medicines, etc.
My Other Posts
  • April 14, 2021
  • 4:58 am
  • One Comment

যে ভয়টা ছিল, তাই হল–কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউ প্রবল বেগে আছড়ে পড়ল সারা দেশে। ছাড় পায়নি পশ্চিমবঙ্গও। গত দুই সপ্তাহ ধরে সংক্রমণের গ্রাফ খাড়া উপর দিকে উঠছিল। এই পরিস্থিতিতে আরও ভয়ের–কোভিডের টিকা এবং গণ টিকাকরণের বিরুদ্ধে প্রচারের ফলে জনসাধারণের বিভ্রান্তি।

একটা নতুন রোগ, তাকে প্রতিরোধ করার জন্য আবিষ্কৃত নতুন টিকা, তা নিয়ে সংশয় বা অবিশ্বাস’ থাকতেই পারে। সত্যে পৌঁছানোর জন্য যথাযথ তথ্যসূত্রে পৌঁছানো দরকার, অবৈজ্ঞানিক তত্ত্ব আর কুযুক্তির আশ্রয় নিলেই সর্বনাশ, সর্বনাশ জনসাধারণের।

যাঁরা টিকা নিয়েছেন তাঁদের নিয়ে চিন্তা কম। দুশ্চিন্তা তাঁদের নিয়ে যাঁদের সংক্রমণের ফলে গুরুতর রোগ হওয়ার সম্ভাবনা, অথচ যাঁরা টিকা নিয়ে দ্বিধাগ্রস্ত–ভাবছেন টিকা নেবো কি নেবো না। এঁদের অনেকেই হয়তো টিকা বিরোধী প্রচারের শিকার।

দুর্ভাবনা থেকে বেরিয়ে আসুন। এখনও অবধি সারা পৃথিবীর গবেষণা থেকে জানা গেছে করোনার টিকা মূলত নিরাপদ। টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থেকে করোনায় আক্রান্ত হয়ে গুরুতর রোগের ঝুঁকি অনেক বেশি।

টিকার কার্যকারিতা এবং পার্শ্ব-প্রতিক্রিয়া দুই নিয়েই গবেষণা চলছে সারা পৃথিবীতে। যে কোন টিকাই যেখান থেকে শুরু হয়, সেখান থেকে নিয়ে তার দীর্ঘ যাত্রাপথে উন্নত থেকে উন্নততর হতে থাকে। তার মানে এটা নয় যে শুরুর টিকাতে কোন খামতি ছিল। করোনা ছাড়াও অনেক রোগের টিকা বাজারে আছে, যেগুলো নিয়ম মেনে প্রতিনিয়ত উন্নততর হচ্ছে। এমনটাই হচ্ছে করোনার টিকা নিয়েও।

আমাদের দেশে এ মুহূর্তে যে দুটি করোনার টিকা লাগানো হচ্ছে–কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, সে দুটি ওষুধ মহানির্দেশকের কাছ থেকে জরুরীকালীন সীমাবদ্ধ ব্যবহারের অনুমতি পেয়েছে। অতি সম্প্রতি ডা রেড্ডিজ ল্যাবরেটরী একই রকম অনুমোদন পেল স্পুটনিক ফাইভ নামক করোনার টিকা তৈরির। রেস্ট্রিক্টেড এমার্জেন্সি ইউজ অথোরাইজেশন মানে টিকাগুলিতে কোন খামতি রয়েছে এমনটা নয়।

টিকা নিয়ে ভিন্নমতের আদান-প্রদান চলতেই পারে, কেউ টিকার বিরুদ্ধে কথা বলতেই পারেন। সেই আদান-প্রদান যথাযথ যুক্তির ভিত্তিতে হওয়া উচিত।

সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত সংগঠনগুলির উচিত বিরুদ্ধবাদীদের প্রশ্নগুলির সঠিক ভাবে উত্তর দেওয়া। সেখানে অস্বচ্ছতার জায়গা থাকা উচিত নয়।

জনসাধারণের কাছে আমাদের আবেদন রোগ সংক্রমণকে আটকানোর জন্য মাস্কের যথাযথ ব্যবহার করুন এবং গুরুতর রোগের হাত থেকে বাঁচবার জন্য, করোনা জনিত মৃত্যুর সংখ্যা কম করার জন্য টিকা নিন। করোনাজনিত রোগের দ্বিতীয় ঢেউ থেকে বাঁচবার জন্য আজকের দিনে এছাড়া আর বিকল্প পথ নেই।

PrevPreviousস্বয়ম্বর
Nextবিবর্তনঃ ক্রিসমাস যুদ্ধবিরতি ১৯১৪—মানুষ, জিনতত্ত্ব, বিবর্তনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
5 years ago

আমার salbutamol ও terbutaline এ অ্যালার্জি আছে। টিকা নেওয়া যাবে। জানাবেন প্লিজ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

সাম্প্রতিক পোস্ট

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669563
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]