Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

গল্প তবু গল্প নয়

IMG_20210513_225515
Dr. Swastisobhan Choudhury

Dr. Swastisobhan Choudhury

Psychiatrist
My Other Posts
  • May 14, 2021
  • 6:55 am
  • No Comments

স্থানঃ কোনো আজব দেশের কোনো এক কল্পিত হাসপাতাল।

দৃশ্য ১ঃ এক কমবয়সী বউকে নিয়ে তিন-চারজন হুড়মুড় করে ঢুকলেন। জানা গেল, প্রবল বমি, আজ রাত থেকেই।

মেয়েটি কিরকম যেন নেতিয়ে আছে। জিজ্ঞাসা করে জানা গেলো কয়েকদিন আগে জ্বর ছিল। কমে গিয়ে আবার এসেছে।

খটকা লাগায় পাঠানো হল RAT (ধেড়ে ইঁদুর নয়, Rapid Antigen Test, সংক্ষেপে) করতে। তাৎক্ষণিক ভাবে রিপোর্ট আসলো, নেগেটিভ। SpO2 (অক্সিজেন স্যাচুরেশন) ৯৩ থেকে ৯৬%-এর মধ্যে। কিন্তু নেতিয়ে যাওয়া ভাবটা আছেই। ভর্তি করা হল কিছু পরীক্ষার নির্দেশ দিয়ে।

ঠিক তক্ষুনি, ম্যাজিশিয়ানের মতো, বাড়ীর লোক বের করলেন, গতকালের স্থানীয় চিকিৎসকের ব্যবস্থাপত্র। দেখা গেল, সেই অনুযায়ী কিছু পরীক্ষাও করা হয়েছে, একটি রিপোর্ট যথেষ্ট সন্দেহজনক।

আর কি! আরো নির্দিষ্ট করে প্রয়োজনমতো অক্সিজেন চালু করার কথা লিখে দিতে হল।

দৃশ্য ২ঃ হঠাৎ করে ফিমেল ওয়ার্ড থেকে কলবুক। গিয়ে দেখা গেল এক বয়স্কা মহিলা, ৬৫ থেকে ৭০-এর মধ্যে বয়েস, শুয়ে আছেন। পরীক্ষা করে বোঝা গেল, একটু আগেই তিনি মারা গেছেন।

ঘণ্টা তিনেক আগে ভর্তি হয়েছিলেন, প্রবল শ্বাসকষ্ট নিয়ে। RAT নেগেটিভ ছিল, RTPCR করার কথা বলা হয়েছিল। ভর্তির সময় অক্সিজেন স্যাচুরেশন ছিল ৬৫। স্টেরয়েড ও অন্যান্য জীবনদায়ী ওষুধ সব দেওয়া হয়েছিল। অক্সিজেনও। ডাক্তারী পরিভাষায় মৃত্যুর কারণ বলা যায়, ARDS (Acute Respiratory Distress Syndrome)!

দৃশ্য ৩ঃ প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসেছেন একজন বয়স্ক মানুষ। এনারও RAT করতে পাঠানো হল। পজিটিভ এল। তড়িঘড়ি কোভিড হাসপাতালে পাঠানোর কাগজপত্র তৈরী করা হল। অক্সিজেন দেওয়া হল।

এরই মধ্যে, বাড়ীর যারা সঙ্গে নিয়ে এসেছেন তাদের একজন মিনমিন করে বলে বসলেন, আমরাও কিন্তু পজিটিভ।

প্রাসঙ্গিক প্রশ্ন, তাহলে এখানে কি করা হচ্ছে, বাড়ীতে না থেকে? উত্তর এল, বাড়ী থেকে এনাকে নিয়ে আসার মতো আর লোক নেই তো, তাই আমাদের…

দৃশ্য ৪ঃ ইমার্জেন্সির একটি টিকিট কেটে হাজির দুজন ভদ্রলোক। কিন্তু, দেখা যাচ্ছে, টিকিটে নাম এক ভদ্রমহিলার। জানা গেল, রোগিনী গাড়ীতে আছেন।

ভদ্রলোকের কথায়, ওনার খুব “ডিপ্রেসন” চলছে, একটা কিছু করুন। খুব সম্ভব “রেসপিরেটরি ডিপ্রেসন” বোঝাতে চাইলেন। তাড়াতাড়ি রোগিনীকে নামাতে বলা হল।

হঠাৎ দৌঁড়ে এল এম্বুলেন্সের ড্রাইভার। বললো, আরে, এতো পজিটিভ কেস, “সেফ হোমে” ছিল, সেখান থেকে পালিয়ে বাড়ী চলে গিয়েছিল। এখন খুব শ্বাসকষ্ট হওয়ায় নিয়ে আসা হয়েছে। গাড়ীতে রীতিমত বেশী অক্সিজেন দিতে হয়েছে।

প্রথম ভদ্রলোক এবারে সুরসুর করে মোবাইল বের করলেন। দেখা গেল RTPCR রিপোর্টের মোবাইল মেসেজ। পজিটিভ। তড়িঘড়ি কোভিড হাসপাতালের ব্যবস্থাপত্র তৈরী করা হল।

দৃশ্য ৫ঃ (খুব বোর হচ্ছেন বলে, এটাই শেষ!)

এক ভদ্রলোক ঢুকলেন আরেকজনকে সঙ্গে নিয়ে। চারদিন আগেই এখানে দেখিয়েছেন। টেস্ট লেখা হয়েছিল, ওষুধ লেখা হয়েছিল। এখন কাশতে কাশতে দম নিতে পারছেন না।

যথারীতি RAT করা হল, এবং নেগেটিভ। অক্সিজেন স্যাচুরেশন ৯২-৯৩ এর মতো। রক্ত পরীক্ষা করাননি। শুধু বুকের এক্স-রে-টি করিয়েছেন। প্লেটটি বাড়িয়ে দিলেন। চমৎকার দেখা গেল, গ্রাউন্ড গ্লাস শ্যাডো, ডানদিকের অংশে।

মেল আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ঠিকানা লেখা হল।

*****************************

এই সব দৃশ্যকল্প, পাত্র, মিত্র অমাত্য, সান্ত্রী সবই মূলত: কাল্পনিক। কোনো এক অদ্ভুত গ্রহের অদ্ভুত দেশের উপাখ্যান।

হয়তো “ভাইরাস”টিও কাল্পনিক। কোনো এক দু:স্বপ্ন-শেষে জেগে উঠে দেখা যাবে, কোত্থাও কিছু নেই, নদীতে লাশ নেই, শ্মশানে গণ-চিতা নেই, মৃদুমন্দ কর্পূরের গন্ধের মধ্যে উবে গেছে সব।

আহা! এমন করে ভাবতে তো কোনো দোষ নেই!!

*************************

ভাবলাম বটে… কিন্তু সেই…

SpO2 78%
SpO2 85%
SpO2 59%

সব হয়তো ভাইরাস নয়, তবু…

PrevPreviousউপেক্ষিতা নায়িকা
Nextদ্বিতীয় ঢেউ এর দিনগুলি ১৪Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677450
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]