Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবর্তন ক্যানসার জিন অ্যাঞ্জেলিনা জোলি

IMG_20211022_154039
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • October 24, 2021
  • 10:46 am
  • No Comments

অ্যাঞ্জেলিনা জোলি ও দুষ্টু জিন

এই বছর ফেব্রুয়ারি মাসে ‘নেচার’ পত্রিকায় ‘অ্যাঞ্জেলিনা জোলি এফেক্ট’ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে (তথ্যসূত্র ১)। বিজ্ঞানের গবেষণায় হঠাৎ অ্যাঞ্জেলিনা জোলি এফেক্ট কেন? আমরা ফিজিক্সে রামন এফেক্ট, বায়োকেমেস্ট্রিতে পাস্তুর এফেক্ট, এমনকি বিবর্তন বিজ্ঞানে গ্রিন বিয়ার্ড এফেক্ট শুনেছি, কিন্তু অ্যাঞ্জেলিনা জোলির এফেক্ট তো হলিউডেই সীমাবদ্ধ বলে জানতাম। বিজ্ঞানের ব্যাপারে তার প্রভাব এল কি স্রেফ ‘সুন্দর মুখের জয়’ বলে?

১৪ মে ২০১৩। হলিউডের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি জানালেন, তিনি তার দুটি স্তন অপারেশন করে বাদ দিয়েছেন। কেন? তার শরীরে এমন জিন ছিল যা স্তন ও ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। অ্যাঞ্জেলিনার মা ৫৭ বছর বয়সে ডিম্বাশয়ের ক্যানসারে মারা যান। মায়ের শরীরের সেই দুষ্টু জিন মেয়ে অ্যাঞ্জেলিনার শরীরেও এসেছে।

চিকিৎসকদের সঙ্গে বহু আলোচনার পরে অ্যাঞ্জেলিনা সিদ্ধান্ত নিলেন, ক্যানসার হবার আগেই নিজের স্তন দুটি বাদ দেবেন। প্লাস্টিক সার্জারি করে কৃত্রিম স্তন স্থাপন করার পরে তিনি সেই খবর মিডিয়াকে জানালেন (তথ্যসূত্র ২)।

অ্যাঞ্জেলিনা লিখলেন, “আমার ডাক্তাররা অনুমান করেছেন যে, আমার স্তন ক্যান্সারের ৮৭ শতাংশ এবং ওভারির (ডিম্বাশয়) ক্যান্সারের ৫০ শতাংশ ঝুঁকি ছিল”, সুতরাং “আমি সক্রিয় হয়ে যতটা সম্ভব ঝুঁকি কমানোর সিদ্ধান্ত নিয়েছি। রোগ প্রতিরোধের জন্য দুটি স্তন কেটে বাদ দেবার সিদ্ধান্ত নিয়েছি। … আমার স্তন ক্যান্সারের ঝুঁকি আমার ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকির চেয়ে বেশি, এবং [ডিম্বাশয় বাদ দেবার] অস্ত্রোপচারটি বেশি জটিল। … এখন এটা নিয়ে লিখছি কারণ আশা করি অন্যান্য নারীরা আমার অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারবেন।”

‘অ্যাঞ্জেলিনা জোলি এফেক্ট’ হল এই শেষ লাইনটার বাস্তব ফল। ‘নেচার’-এর গবেষণাপত্র জানাচ্ছে, গত কয়েক বছরে ক্যানসার হবার আগেই স্তন বাদ দেবার হার কয়েকগুণ বেড়েছে।

অধিকাংশ স্তন ক্যানসার জিনগত নয়, বা বংশানুক্রমিক নয়। তবে যাদের বিআরসিএ১ (BRCA1) জিনের বিশেষ মিউটেশন আছে, তাদের নিজেদের ও তাদের কন্যাসন্তানের বংশানুক্রমিক স্তন ক্যানসার হবার সম্ভাবনা মোটামুটি ৬৫ শতাংশ।

জিন হল বংশগতি বা হেরেডিটি-র একক। তা বংশানুক্রমে নানা বৈশিষ্ট্য বহন করে। টিকালো বা খ্যাঁদা নাক, বেঁটে বা লম্বা গড়ন, কালো বা ফরসা রং, এগুলো জিনগত বৈশিষ্ট্য। তবে টিকালো নাককে ঘুঁষি মেরে থ্যাবড়া করা যায় আর খ্যাঁদা নাকে প্লাস্টিক সার্জারি করে টিকালো করা যায়—সে সব কথা এখানে ধরছি না।

মানুষ বা যে কোনও জীবের বিবর্তনে যে সমস্ত জিনগত বৈশিষ্ট্য সুবিধা দেয় সেগুলো টিকে থাকে। জিরাফের লম্বা গলা মগডালের পাতা খেতে সাহায্য করে, তাই লম্বা-গলার জিরাফের বংশবৃদ্ধি হয় বেশি। লম্বা-গলার জিরাফের বংশধররাও লম্বা হবে। আর বেঁটে গলার জিরাফরা পাতা না খেতে পেয়ে বংশধর রক্ষা করতে পারবে না। ধীরে ধীরে ওরা লুপ্ত হয়ে যাবে। এই লম্বা-গলা বা বেঁটে-গলা বৈশিষ্ট্য বহন করে শরীরের ভিতরে কোষের মধ্যে থাকা জিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে জিরাফের লম্বা-গলা জিনের কপি বাড়ে, আর বেঁটে-গলা জিনের কপি কমে। শুধু লম্বা গলা নয়, যে কোনও সুবিধাজনক বৈশিষ্ট্য বহনকারী জিন প্রজন্মের পর প্রজন্ম ধরে বাড়ে, অসুবিধাজনক বৈশিষ্ট্য বহনকারী জিনের কপি কমে। এটাই হল জিন-স্তরে ‘প্রাকৃতিক নির্বাচন’।

এখানেই ‘ক্যানসার জিন’ নিয়ে আমাদের মহা সমস্যা। বিআরসিএ১ (BRCA1) জিনের যে বিশেষ মিউটেশন ক্যানসার ঘটায়, তা অ্যাঞ্জেলিনার শরীরের এসেছিল তার মায়ের কাছ থেকে, আর মায়ের কাছে এসেছিল দিদিমার কাছ থেকে, দিদিমার কাছে এসেছিল তার মায়ের কাছ থেকে। ক্যানসার যে অসুবিধাজনক, এ নিয়ে দ্বিমত পোষণ করার অবকাশ নেই। তাহলে ক্যানসার জিন প্রজন্মান্তরে যায় কেমন করে, কেমন করে তা বংশ-পরম্পরায় টিকে থাকে? প্রাকৃতিক নির্বাচন তাকে বাদ দিচ্ছে না কেন?

ক্যানসার জিন তার বহনকারীর মৃত্যু ডেকে আনছে, কিন্তু তা নিয়ে প্রাকৃতিক নির্বাচন বিন্দুমাত্র ‘চিন্তিত’ নয়। অ্যাঞ্জেলিনা জোলির শরীরে ক্যানসার ঘটানো জিনটি (BRCA1 জিনের মিউট্যান্ট অ্যালিল) ক্যানসার ঘটায়, তবে ক্যানসার হয় বেশি বয়সে। ততদিনে নারীর সন্তানধারণ ক্ষমতা শেষ হয়ে যায়। ক্যানসারের রোগিণী যখন মারা যান তখন তার সন্তান-সংখ্যা কিন্তু অন্য কারও চাইতে কম নয়। ফলে পরের প্রজন্মে ক্যানসার জিনের বাহক সংখ্যা কমে না।

প্রজন্মের পর প্রজন্ম ধরে অন্য নানা জিনের সঙ্গে ক্যানসার জিনও প্রতিটি কোষে ছড়িয়ে যায়। জননকোষ তৈরির সময়ে সে অন্য সব জিনের সঙ্গে তার মধ্যে ঢুকে পড়ে ও পরের প্রজন্মে যায়। জীবনের একটা সময়ে এই জিন অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটায়, শুরু হয় ক্যানসার। এতে নারীটি মারা যান, কিন্তু ততদিনে নারীর সব কয়টি সন্তান হয়ে গেছে ও ক্যানসার-জিন তার নিজের কপি পরের প্রজন্মে ছড়িয়ে দিতে পুরোমাত্রায় সফল হয়েছে।

জিরাফের লম্বা-গলার জিনের চেনা উদাহরণ থেকে আমাদের ধারণা হয়, জিন কেবলমাত্র জীবের উপকার করে, আর সেভাবেই নিজে টিকে থাকে। আসলে জিন কেবল নিজের কপি বাড়াতে চায়। তার একটা উপায় হল, জীবের উপকার করা। তাহলে জিন বহন করা জীবের সংখ্যা বাড়ে। কিন্তু সেটা জিনের প্রাথমিক কাজ নয়। জিনের ওপর যদি মানুষের মত উদ্দেশ্য আরোপ করি, তাহলে বলতে হয়, বাহকের স্বার্থ নিয়ে জিন ‘চিন্তিত’ নয়, তার প্রাথমিক কাজ হল যে কোনোভাবে নিজের কপি বা প্রতিলিপি-সংখ্যা বাড়ানো।

যে জিনের প্রতিলিপি বেশি, সেই জিন তত বেশি থাকে। সেটাই জিন-স্তরে প্রাকৃতিক নির্বাচন। কিন্তু জীবের ওপরে তার ফল একরকম হয় না। কোনও জিন তার বাহক জীবকে বেশিদিন বাঁচায়। কোনও জিন তার বংশবৃদ্ধিতে সহায়তা করে। কোনও জিন কিছুই না করে ক্রোমোজোমের মধ্যে নিজের জায়গাটুকু বজায় রাখে। আবার কোনও জিন যে দেহে বসে আছে তার ক্ষতি করে। এদের কাজের মধ্যে মিল এইটুকুই যে এরা যেন তেন প্রকারেণ নিজের কপি বাড়াতে পারে।

প্রাকৃতিক নির্বাচন কেবল ‘ভাল জিন’ বেছে নেয় না। প্রাকৃতিক নির্বাচনের ভালমন্দ দেখার ক্ষমতা নেই। প্রাকৃতিক নির্বাচনের দেখার ক্ষমতাই নেই, সে অন্ধ। তবু প্রাকৃতিক নির্বাচন ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শিল্পী, সেরা কারিগর। তারই হাতে শুরু হল চারিদিকে জীবনের সমুদ্র সফেন। তার লীলায় বাঘিনীর দাঁতে এল ছুরির ধার, বিছুটির পাতায় এল বিষ, বটের গায়ে ঝুরি, ধানগাছের শীষে পাকা ধান, ডলফিনের বুদ্ধি, হাতির নাক, জেব্রার ডোরা।

এবং তার হাতেই গড়ে উঠল অ্যাঞ্জেলিনার বা ব্র্যাড পিটের রূপ, আর সেই রূপসাগরে ডুব দেবার চোখ।

চিত্র পরিচিতি
১) অ্যাঞ্জেলিনা জোলি
২) BRCA1 / 2 জিনের প্রভাবে ক্যানসার হবার সম্ভাবনা বৃদ্ধি

তথ্যসূত্র
১) Basu NN, Hodson J, Chatterjee S. et al. The Angelina Jolie effect: Contralateral risk-reducing mastectomy trends in patients at increased risk of breast cancer. Sci Rep 11, 2847 (2021).
২) The New York Times, OP-ED CONTRIBUTOR, “My Medical Choice” By Angelina Jolie, 14 May 2013,

PrevPreviousগর্ভাবস্থা ও স্তন্যদানের আয়রন-ফলিক এসিড বড়ির ব্যবহার
Nextস্তন ক্যানসার নিরাময়যোগ্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 No Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624475
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]