Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ক্যান্সার জয় আর স্বাভাবিক জীবন যাপন

Screenshot_2021-11-01-23-07-11-06_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Sayan Paul

Dr. Sayan Paul

Oncologist
My Other Posts
  • November 3, 2021
  • 5:44 am
  • No Comments

মেয়েটির বয়স ১৯, ন্যাসোফ্যারিঞ্জিয়াল (নাকের পেছনের অংশের) ক্যান্সারে আক্রান্ত। রেডিয়েশন আর কেমোথেরাপি চিকিৎসা চলছে। সাধারণত এই ক্যান্সারটির সেরে ওঠার হার বেশ ভালো। মেয়েটির সঙ্গে শুরু থেকেই আসেন তার মা এবং একটি বছর তেইশ চব্বিশ এর ছেলে। প্রথমে ভেবেছিলাম বোধহয় দাদা। পরে কথায় কথায় জানতে পারি ছেলেটি মেয়েটির প্রেমিক। আর ক’ মাস পরে বিয়ে ঠিক হয়েছিল, তার মধ্যে এই বিপত্তি। বিয়ের যোগাড়যন্ত্র এমনকি বেনারসি কেনাও সারা। যাই হোক চিকিৎসা চলছে। ছেলেটি আর মেয়েটির মা নিয়ম করে এসে দেখা করে যান। একদিন সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক এলেন। মেয়ের কাকা, পরিচয় দিলেন মেয়ের মা। অনুরোধ করলেন ওনাকে যেন একটু মেয়ের অসুখ সম্পর্কে বিস্তারিত জানাই।এ রকম ঘটনা মাঝে মাঝে ঘটে, পরিবারের বয়স্ক মানুষ দায়িত্ব পালন করতে চিকিৎসা চলাকালীন এসে ডাক্তারের সাথে কথা বলে যান। তাই অবাক হইনি। ভদ্রলোক প্রথমেই মেয়ের মাকে বাইরে যেতে বললেন। উনি একা কথা বলবেন। প্রথমেই আমার ভূয়সী প্রশংসা করলেন। আমার নাম কত শুনেছেন এইসব ভনিতা করলেন। তারপর কথা শুরু হলো।

যথাসম্ভব ডিটেইলসে মেয়ের অসুখ, চিকিৎসা, সাইড এফেক্ট, ভালো হওয়ার সম্ভাবনা এইসব বলতে বলতে লক্ষ্য করলাম উনি আলোচনাটাকে নেগেটিভ দিকে চালনা করতে চাইছেন। মানে মৃত্যুর চান্স কতটা, মৃত্যু না হলেও স্বাভাবিক জীবন যাপনের চান্স কতটা, চেহারা খারাপ হয়ে যাবে কিনা এইসব, কিন্তু সেটা ঠিক মেয়েটি সম্পর্কে দুশ্চিন্তা থেকে মনে হচ্ছিল না।

যেমন প্রশ্ন করলেন “এই রোগে তো বাঁচেই না। মোটামুটি কতদিন বাঁচবে মনে হয়।”

“সম্পূর্ণ সুস্থ করার জন্যই তো চিকিৎসা করছি, তাই না। আশা রাখি পুরোপুরি সুস্থ হয়ে যাবে।”

একটু বিমর্ষ হয়ে পরের প্রশ্ন “ঠিক হয়ে গেলেও কি আর স্বাভাবিক থাকবে? তার ওপর গলাতে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, চেহারাও তো খারাপ হয়ে যাবে”

ধৈর্য না হারিয়ে বললাম “কেন স্বাভাবিক হবে না। অবশ্যই হবে, এত চেষ্টা তো ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেবার জন্যই, তাই না? আর কালো দাগগুলো মাসখানেকের মধ্যেই মিলিয়ে যাবে। ওকে ক্যান্সারের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়াই তো আমার চিকিৎসার উদ্দেশ্য। শুধু ক্যান্সার ঠিক করা তো নয়।”

শেষমেষ ভদ্রলোক মুখোশ খুলে ফেললেন। বললেন “দেখুন, এই মেয়েটির সাথে যার বিয়ে ঠিক হয়েছে আমি তার বাবা। (আচ্ছা, তার মানে যে ছেলেটা সঙ্গে আসে তার বাবা)। আমার ছেলে প্রেম করে বিয়ে ঠিক করেছে আপত্তি করিনি, কিন্তু একটা ক্যান্সার পেশেন্টকে বিয়ে করবে বলে গোঁ ধরে আছে এটা মানতে পারি না। ছেলে কিছুতেই শুনছে না এখন আপনি দয়া করে বলুন এই মেয়েকে বিয়ে করাটা বোকামি, এ ভালো হবে না, আর স্বাভাবিক ভাবে বিয়ে করে থাকতেও পারবে না। আপনি বললে শুনবে।”

রাগে মাথার শিরা দপদপ করছিল। লোকটিকে দুকথা শোনানোর সুযোগ ছাড়িনি।আর প্রথমবার কাউকে আমার রুম থেকে বের করে দিয়েছিলাম।

ক্যান্সার চিকিৎসা করলে সেরে যায়। সুস্থ হয়ে মানুষ স্বাভাবিক জীবনে শুধু ফিরে যান তাই নয় অলিম্পিকে মেডেল থেকে নোবেল প্রাইজ সবকিছুই অর্জন করতে পারেন। এগিয়ে আসুন, ক্যান্সারের ট্যাবু ছুঁড়ে ফেলুন। ক্যান্সার চিকিৎসার পর মানুষের সুস্থ স্বাভাবিক সামাজিক জীবনে ফিরে যাওয়ার পথে অন্তরায় হয়ে উঠবেন না।

PrevPreviousজিয়াভরলিঃ ৩য় পর্ব
Nextজনস্বাস্থ্যের কথাঃ কোষ্ঠবদ্ধতাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677491
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]