Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিবর্তনঃ মাতৃখাদক

FB_IMG_1636031125070
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • November 7, 2021
  • 9:33 am
  • No Comments

মাকড়সার মা
পর্ব ১
রাজা অয়েদিপাউস। প্রায় আড়াই হাজার বছর আগে লেখা নাটক। অবশ্য সফোক্লিসের গ্রিক নাটকের সঙ্গে পরিচিতির সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের গলায় বাংলাভাষায় অয়েদিপাউস আর ইয়োকাস্তের ট্র্যাজেডি আমাদের উথালপাথাল করেছে। পিতৃহন্তারক মাতৃগামী অয়েদিপাউস স্বয়ং যখন নিজের চোখদুটি অন্ধ করে দেন, আমাদের বুকের ভেতরে রক্তক্ষরণ হতে থাকে। পিতৃহত্যা গ্রিসে অপরিচিত ছিল না, কিন্তু মাতৃগমন!
.

তবে মা’কে হত্যা করে খেয়ে ফেলার নজির ইতিহাসেও নেই।
.
গোপাল আর মা যশোদা। মা মেরি ও যিশু। এমনকি স্তন্যপানরত একটি গোবৎস। এর চাইতে চিরন্তন ভালবাসা আর বন্ধনের প্রতীক মানুষ আজও আবিষ্কার করতে পারেনি। হিংস্র বাঘিনীও তার সন্তানের জন্য জীবন বিপন্ন করে। তবে অস্ট্রেলিয়ান মাকড়সা প্রজাতি ‘ডাইয়া এরগ্যানড্রোজ’-এর (Diaea ergandros) মাতৃস্নেহের প্রকাশ একটু বাড়াবাড়ি। গ্রীষ্মকালে মা মাকড়সা পোকামাকড় খেয়ে নিজের মেদ বাড়ায়। শীতকাল জুড়ে তার বাচ্চারা তার পায়ের সন্ধি থেকে রক্ত চুষতে থাকে, আর মা দুর্বল হয়ে যায়। বাচ্চাদের বয়স যখন কয়েক সপ্তাহ, তখন তারা মায়ের শরীরে নিজেদের বিষ ঢেলে দেয়, তারপর অন্য যে কোনও শিকারের মত মা-কে খেয়ে ফেলে। (তথ্যসূত্র ১)
.
মাতৃভক্ষণ জীববিজ্ঞানে পরিচিত ঘটনা। বিজ্ঞানের দৃষ্টিতে এ হল সন্তানের জন্য পিতামাতার যত্নের চরম রূপ। বেশ কিছু প্রজাতির পোকামাকড়, কৃমি, মাকড়সা ও কিছু উভচরদের মধ্যে এই জিনিসটি দেখা যায়।
.
ডাইয়া এরগ্যানড্রোজ-এর মত মাতৃখাদক প্রাণীর একবার মাত্র বাচ্চা হয়। বাচ্চারা মা’কে খেয়ে বড় হলে, মায়ের সন্তান-সংখ্যা কমে না। কিন্তু যাদের একাধিকবার বাচ্চা হয়, তাদের মধ্যে মাতৃখাদক হবার ব্যাখ্যা দেওয়া আরেকটু কঠিন। কিছু মাকড়সা প্রজাতির মধ্যে মা ছাড়া অন্য মেয়ে মাকড়সাকে বাচ্চারা খেয়ে ফেলে, তার ব্যাখ্যা আরও কঠিন। (তথ্যসূত্র ২)
.
.তবে স্তন্যপায়ী শিশুরা কি কখনও এমন নির্মম হয় না? তারা সব এক্কেরে মান্তুসোনা? হয়তো বিবর্তনীয় সংগ্রামে তারাও ডাইয়া এরগ্যানড্রোজ-এর চেয়ে কম নির্মম নয়। তবে স্তন্যপায়ী মায়েদের ব্যবস্থা লক্ষীর ভাণ্ডারের মত। পাবে, তবে কিনা কথা শুনে চলতে হবে, নইলে নাম কাটা পড়বে। স্তন্যদান হল সরকারি রিলিফ, ব্যবস্থা চালু থাকলে বাচ্চারা খেতে পায়। সেই যে কথামালার হাঁস, যে রোজ সোনার ডিম পাড়ত, স্তন্যপায়ী মা হল সেই সোনার-ডিম-পাড়া হাঁস। তাকে মেরে ফেলে বাচ্চাদের লাভ নেই। প্রাকৃতিক নির্বাচন অন্ধ বটে, কিন্তু তার ‘বুদ্ধি’ কথামালার বোকা চাষীর চাইতে ঢের বেশি। তাই স্তন্যপায়ী মা-কে কামড়ে খাবার মত বাচ্চা যদি বা জন্মায়, প্রাকৃতিক নির্বাচন তাকে টিকতে দেয় না।
.
স্তন্যপায়ীদের মা নিজেকে খাদ্য হিসেবে উৎসর্গ করে না। তবে তারা নিজের দেহ বাচ্চাদের একেবারে খাওয়ায় না, তাও বলা যায় না। মাতৃদুগ্ধ হল মায়ের দেহ-খাওয়ার একটি রূপ, তবে তাতে মাকে একেবারে মরে যেতে হয় না। অন্যদিকে আমাদের মান্তুসোনা শিশুরা নানাভাবে মাকে ভুল বুঝিয়ে, ব্ল্যাকমেল করে, এমনকি সহিংসভাবে বেশি কেড়ে নেবার চেষ্টা করে। ছেলের পেছনে পেছনে খাবারের বাটি হাতে “বাবু এট্টু খেয়ে যা” বলে মায়ের দৌড় দেখে অভ্যস্ত চোখে এই উলটো লড়াই বোঝা শক্ত।
.
সে কথা পরের পর্বে।

চিত্রসূচি
১) রাজা অয়েদিপাউস—মাতৃগামী
২) ডাইয়া এরগ্যান্ড্রোজ মাকড়সা—মাতৃখাদক
.
তথ্যসূত্র
১) Evans TA, Wallis EJ, Elgar MA. Making a meal of mother. Nature. 1995; 376: 299
২) Junghanns A, Holm C, Schou MF et al. Physiological Adaptations to Extreme Maternal and Allomaternal Care in Spiders. Frontiers in Ecology and Evolution. 2019; 7. 305

PrevPreviousইতিহাসের অন্দরমহলে (১৮২২-১৮৬০)ঃ এশিয়ার প্রথম মেডিক্যাল কলেজ এবং আধুনিক মেডিসিন শিক্ষার ইতিবৃত্ত
Nextবিকল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটাই ভালো, এসব পাবলিককে মানুষ চিনে যায়, ছুঁড়ে ফেলেও দেয়।

November 4, 2026 No Comments

যেসব দলের / শাসকের নিজের কোনো কোয়ালিটি থাকে না, তাদের দুটো কোয়ালিটি থাকে। একটা হচ্ছে আগের কোনো একটা র‍্যান্ডম সরকারের সাথে তুলনা টানা, আর দ্বিতীয়ত

ভোপাল গ্যাস ট্র‍্যাজেডি

November 4, 2026 No Comments

 

জাস্টিস ফর বিচার

November 4, 2026 No Comments

শ্রী শ্রী মা দুর্গা কৈলাশ, মানস সরোবর হিমালয় নেপাল মা, তুমি তো প্রবাসী । চলে যাওয়ার পর সব খবর পাও কিনা জানি না। তাই তোমাকে

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

November 3, 2026 No Comments

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী, পাশে নারায়ণ স্বরূপ নিগমকে বসিয়ে সংবাদমাধ্যমে বলছিলেন, সরকার বদলালেও থ্রেট কালচার এখনও বিদ্যমান। মন্ত্রীর সেই বক্তব্য শুনে অবশ্য বোঝার উপায় ছিল না

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

November 3, 2026 1 Comment

Coincidence বা সমাপতন বলে একটা শব্দ আছে যার একটা অন্য নাম “কাকতালীয়”। কাক ডেকে উঠলো আর তার পরেই তালগাছ থেকে পাকা তাল টুপ করে খসে

সাম্প্রতিক পোস্ট

একটাই ভালো, এসব পাবলিককে মানুষ চিনে যায়, ছুঁড়ে ফেলেও দেয়।

Dr. Subhanshu Pal November 4, 2026

ভোপাল গ্যাস ট্র‍্যাজেডি

Dr. Punyabrata Gun November 4, 2026

জাস্টিস ফর বিচার

Sanjoy Mukherjee November 4, 2026

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

West Bengal Junior Doctors Front November 3, 2026

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

Dr. Samudra Sengupta November 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

698532
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]