Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

জীবন থেকে নেওয়া

Screenshot_2021-12-18-23-23-43-79_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • December 19, 2021
  • 7:52 am
  • No Comments

“আমার নাম***, আমার বাড়ি হাওড়ায়। আমার বয়স ৩০ আর স্ত্রীর ২৩। আমি গরীব পরিবারের ছেলে। **** সোনার কাজ করি। টাকা রোজগারের জন্য বাড়ি ছেড়ে বাইরে থাকতে হয়। ২ বছর আগে আমার বাবা মারা যান। ফলে সংসারের দায়িত্ব আমার ওপর পড়ে। এমনিতেই আর্থিক চাপ তার ওপরে আছে মানসিক চাপ। কারণ আমাদের বিয়ে হয়েছে ৪ বছর আগে। বিয়ের এক বছর পর থেকেই আমরা বাচ্চার জন্য চেষ্টা করছি। অনেক ডাক্তার দেখিয়েছি। ডাক্তারবাবু সব পরীক্ষা করে জানিয়েছেন, আমার বীর্যে শুক্রাণু অনেক কম আছে। অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোনো ফল পাইনি। ডাক্তারবাবু এও জানিয়েছেন আমার স্ত্রীর কোনো সমস্যা নেই। কিন্তু আমার মিসেসের কোনো দোষ না থাকা সত্ত্বেও দিন-রাত তাঁকে আমার পরিবার ও প্রতিবেশীদের কাছে উলটোপালটা কথা শুনতে হয়। আমার স্ত্রী একবার আত্মহত্যা করতেও গেছিল। ভাগ্য ভালো ছিলো বলে তাঁকে ফিরিয়ে আনতে পেরেছি। এখন তাঁকে নিয়ে আমি *** থাকি। আমাদের সমস্যা হল বাচ্চা না হওয়া পর্যন্ত গ্রামের বাড়িতে ফিরতে পারবো না। ওদিকে বাড়িতেও টাকা পাঠাতে হয়। বুঝতেই পারছেন, ওই সামান্য কাজ করে দুজনের থাকার খরচ আবার বাড়িতে টাকা পাঠানোর খরচ সামলাতে হিমশিম খাচ্ছি। কী করবো বুঝে উঠতে পারছি না। ইউটিউবে আপনার কথা শুনে আপনাকে এই চিঠি লিখলাম। যদি কোনো পরামর্শ দেন তাহলে আমরা স্বামী-স্ত্রী একটু ভালোভাবে বাঁচতে পারি।”

ওপরের লেখাটা আমার নয়, জনৈক যুবক যে আপয়েন্টমেন্ট-এর জন্য এই লেখাটি মেল করেছিল। তাঁর অনুমতি নিয়ে তাঁর ব্যক্তিগত ডিটেলগুলো মুছে লেখাটা পোস্ট করছি। ফেসবুকে আমার লেখা হয়েছিল শুরু হয়েছিল অনেকটা ইনফারটিলিটি নিয়ে সাধারণ লোকেদের সচেতনতা বাড়ানোর তাগিদে। পেশেন্টদের নিয়ে আমার রোজকার অভিজ্ঞতা গুলোই তুলে ধরতাম, যাতে তারা ভাবতে পারে তাদের মতো অনেকেই আছে। অনেকেই তাদের মতো একই রকম দুঃখ-হতাশায় ভোগে, ঘরের এবং বাইরের লোকের কাছে একইরকম গঞ্জনার শিকার হয়। লেখার লক্ষ্য ছিল, তাদের মনোবল বাড়ানো। নিজের জীবন নিজের মতো করে এগিয়ে নিয়ে চলা- তা সে মফস্বলের কোনো গৃহবধূ হোন বা করপোরেট সেক্টরে কাজ করা উচ্চাকাঙ্ক্ষী যুবক।

ছোট ঘটনা দিয়ে আজকের লেখাটা শেষ করি। মল্লিকা আমার কাছে গত দু বছর ধরে চিকিৎসা করছে। বনগাঁর কাছে থাকে। বিকেলে ছোটো ছোটো বাচ্চাদের পড়ায়। অবসর সময় ছবি আঁকে আর ঘরের বাতিল জিনিসপত্র দিয়ে হাতের কাজ করে। ওর মায়াবী চোখে সব সময় মনখারাপ লেগে থাকে। এবারের কার্তিক পুজোয় ওদের বাড়ির দরজার সামনে কার্তিক ফেলে যাওয়া হয়েছিল। মল্লিকার প্রথমে মনে হয়েছিল ওদের অক্ষমতাকে নিয়ে মজা করা হচ্ছে। কিন্তু ওর যে এক বিশেষ ক্ষমতা আছে, কোন যুদ্ধে না হারা। সে বাড়িতে ঠাকুর তুলে লুকিয়ে পুজো না করে বাড়ির সামনের মাঠে পুজো করলো। নিজের হাতে বন্ধ্যাত্ব বিষয়ক বেশ কিছু পোস্টার এঁকে মণ্ডপে লাগিয়েছিল এবং ছোটো ছোটো ছাত্র ছাত্রীদের নিয়ে সন্ধেবেলা একটা অনুষ্ঠান করেছিল-যদি তাদের কোনো সহপাঠী “বিশেষভাবে সক্ষম” হয় তারা তাদের সঙ্গে কীভাবে ব্যবহার করবে। সাবাশ মল্লিকা- সাবাশ তোর থিমের কার্তিক পুজো।

আমি পরের মল্লিকার গল্পের জন্য অপেক্ষা করছি।

PrevPreviousচার নম্বর কেবিন
Nextকোভিড কিন্তু চলে যায় নিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669936
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]