Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফেসবুকে স্মৃতিকথাঃ এক্সট্রা

FB_IMG_1638674894937
Dr. Parthapratim Gupta

Dr. Parthapratim Gupta

General physician. Clinical associate in a corporate hospital.
My Other Posts
  • December 6, 2021
  • 7:21 am
  • No Comments

সবাই লক্ষ্য করেছেন কিনা জানি না, যে কোন সিনেমায় মুখ্য অথবা পার্শ্ব চরিত্রেরা যখন অভিনয় করেন তখন কিছু কিছু দৃশ্যে, সে মাঠে ময়দানে যেখানেই হোক না কেন, ভিড়ের মাঝে অনেক নাম না জানা ছোটখাটো অভিনেতা বেশ মুন্সিয়ানার সাথে একটা দুটো ডায়ালগ বলে চলে যান। নজরে না পড়লেও সামগ্রিক ভাবে সেই সিনটাকে উৎরে দেওয়ার জন্য তাদের অভিনয়টিও কিন্ত ফেলে দেওয়ার মতো নয়। নায়ক কিম্বা খলনায়ক দুই চরিত্রকে ফুটিয়ে তুলে কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সামান্য হলেও তাদের অবদান রয়ে যায়।

ঠিক তেমনি ভাবেই আমাদের রোজকার জীবনেও এমন কিছু মানুষের সান্নিধ্যে আমরা আসি, যারা হয়তো এলাকায় তেমন নজরকাড়া নন; জীবনে প্রতিষ্ঠাও সেই অর্থে তেমন লাভ করে উঠতে পারেন নি, কিন্তু যাদের উপস্থিতির গুরুত্ব ওজনে অনেক কম হলেও, সমাজের প্রয়োজনে কোথাও তাদের ভূমিকা পালন করে যায়।

বয়সে সামান্য ছোট হলেও আমার বন্ধু বাবু ছিল ঠিক সেই ধরনের চরিত্র। ছিল বলছি এই জন্যেই, কারণ আজ থেকে সে আর আমাদের মধ্যে নেই।

সত্তরের দশকে যখন আমাদের পরিবার পাকাপাকিভাবে কলকাতায় ফিরে আসে তখন থেকেই দেখতাম আমাদের পাড়ার ক্লাবে যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে পৌরহিত্য করতেন এক বৃদ্ধ ভদ্রলোক। উনি ছিলেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শ্রী হিরন্ময় দত্ত। আমাদের সকলের ‘দাদু’। আসলে ঠিক আমাদের নয়, বাবু আর তার ভাইদের এবং সেই সূত্রেই আমাদের সকলেরও।

আর সেই পরিবারটির ইতিহাসও বড় অবাক করা। আমি অনেক পরে জেনেছি, এক ছাদের তলায় দীর্ঘদিন বসবাসকারী বাবু এবং তার বাবা, কাকারা সকলেই কিন্তু এক পরিবারের মানুষ নন। বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে ভেসে আসা দুটি পরিবারের এক ছাদের তলায় একত্রিত হয়ে জোট বেধে বেঁচে থাকার এক অসাধারণ উদাহরণ ওঁরা। যা হয়তো কোন অর্থনৈতিক কারণে শুরু হলেও আজ দীর্ঘ পঞ্চাশ বছর পরেও এক সূত্রে গাঁথা। কোন সঙ্কটই উনাদের আলাদা করতে পারেনি।

এক সৎ বামপন্থী গৃহকর্তার চলে যাওয়ার পরেও সেই ট্র‍্যাডিশনকে বজায় রাখতে পেরেছে তাঁদের পরবর্তী প্রজন্ম। শত অসুবিধাতেও হাত ছাড়েন নি একে অপরের। এযুগের আধুনিক সমাজে যেখানে কথায় কথায় হেঁশেল আলাদা হয় সেখানে এই পরিবার এক অলীক দৃষ্টান্তস্বরূপ।

বাবু সেই অর্থে জীবনে ‘বিশেষ’ কিছু করতে পারেনি। পড়াশোনাতেও নেহাৎ সাদামাটা হওয়ায় অনেক জায়গা ঘুরে শেষমেশ একটা সামান্য চাকরি করতো এক বন্ধুর দোকানে। বাবা, কাকারা চলে যাওয়ার পর মা, ভাই আর কাকিমাকে নিয়েই চলতো তাঁদের সংসার। চিকিৎসার দরকারে যাঁরা সকলেই আমার কাছে আসতেন।

দীর্ঘদিন এই মানুষগুলোর সান্নিধ্যে এসে যেটা আমি লক্ষ্য করেছি, সেটা হলো এদের সততা। এক প্রবীণ স্বাধীনতা সংগ্রামী গৃহকর্তার উত্তরাধিকার যেন এঁরা সকলেই বয়ে চলেছেন।

শঠতার এই সময়ে যখন মিথ্যার মুখোশে ডুবে আছে সমগ্র সমাজ, ঠিক তখন এই মানুষগুলোকে কেমন যেন বিরল প্রজাতির মনে হয়। শত প্রলোভনেও এরা মাথা নোয়ান নি। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, প্রচুর মানুষ রঙ বদলেছে সুবিধা নেওয়ার নিমিত্তে। এঁদের পরিবর্তন ঘটেনি। বাম আমলেও যা ছিলেন এই আমলেও তাই। খুব সাধারণ।

তবে সবাই এলেও বাবু কিন্তু কোনদিন নিজের চিকিৎসার জন্য আমার কাছে আসেনি। কোথাও এক ধরনের, নিজের প্রতি অবহেলার একটা মনোভাব হয়তো কাজ করতো ওর মধ্যে।সেটা জীবনের প্রতি হতাশা থেকেই এসেছিল বলেই আমার ধারণা।

কয়েকদিন আগে এক সকালে ওর ভাই এর অসহায় ডাকে আমি ওর বাড়ি গিয়ে পৌঁছাই। ওকে পরীক্ষা করে বুঝতে পারি, মস্তিষ্কে একটা স্ট্রোক ওকে প্যারালাইজ করে দিয়েছে আর কেড়ে নিয়েছে বাকশক্তি।

সব বন্ধুরা মিলে টাকাপয়সা জোগাড় করে হাসপাতালে ভর্তি এবং অপারেশন করিয়েও আমরা ফিরিয়ে আনতে পারলাম না বাবুকে। জীবনের প্রতি হয়তো অনেক ক্ষোভ রেখে, হতাশাগুলিকে বুকে জড়িয়ে ধরে আজ সবাইকে ছেড়ে পরপারে চলে গেল বাবু।

তাই, ভিড়ে দাঁড়িয়ে থেকে সিন উৎরে দেওয়া কোন এক্সট্রার অভাবে যেমন সিনেমা অপেক্ষা করে থাকবে না, ঠিক সে ভাবেই কোন সৎ মানুষের অভাবে দাঁড়িয়ে থাকবে না জীবন। আঁকাবাঁকা পথে সে এগিয়ে যাবে নতুন কোন কাহিনী অথবা পরিণতির দিকে।

শুধু আমাদের মতো কিছু স্বজন হারানো মানুষের হৃদয়ে অব্যক্ত যন্ত্রণার মতো রয়ে যাবে স্মৃতির মিছিল। জীবনভর।

PrevPreviousWho Killed Rational Use of Medicine? 15
Nextবিবর্তনঃ মস্তিষ্ক কেওস পর্ব ২Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

June 25, 2026 No Comments

জামাইষষ্ঠী শব্দটি উচ্চারণ করলেই আমার দিদার মৃত্যুদিনের কথা মনে পড়ে যায়। সতের বছর বয়সে সেই প্রথম কোনও আপনজনের চিরতরে হারিয়ে যাওয়ার সাক্ষী হয়েছিলাম। ভরা ভাদরের

অগ্নিসংযোগ

June 25, 2026 No Comments

আরশোলাদের আরশোলাত্বের দায় কি তাদের? ৭ জুন ২০২৬ ‘প্রতিদিন’-এর রবিবাসরীয় ক্রোড়পত্র ‘রোববার’-এর ‘ককরোচ’ সংখ্যায় প্রকাশিত একটি লেখা। আন্দোলন ঘটে কেন? এ নিয়ে তত্ত্বের কচকচানি যত

যোগ-য়োগা

June 25, 2026 No Comments

য়োগা দিনে যোগ দিন, প্রচারিত রাতদিন ফেসবুক ভরে ওঠে য়োগা-চারী ছবিতে, মুখেতে স্মাইলি এঁকে , নানা ‘আসনা’তে বেঁকে প্রত‍্যেকে বলে হেঁকে য়োগা রাখি হবি’তে কারো

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

সাম্প্রতিক পোস্ট

‘নাকছাবিটা হারিয়ে গেছে, সুখ নেই কো মনে’

Dr. Sukanya Bandopadhyay June 25, 2026

অগ্নিসংযোগ

Satabdi Das June 25, 2026

যোগ-য়োগা

Arya Tirtha June 25, 2026

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

636259
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]