Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ব্যক্তিগত ডায়রী থেকে

IMG_20211215_223910
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • December 16, 2021
  • 7:55 am
  • No Comments

আমরা এমন একটা অদ্ভুত সমাজে বসবাস করি যেখানে একদিকে আমরা আশা করি ডাক্তার “অগ্নীশ্বর” হবেন , আবার অন্যদিকে ভালো ডাক্তারদের মূল্যায়ন করি ডাক্তার-এর গাড়ি দেখে বা বিভিন্ন app-এ “5 star” রেটিং দেখে… অদ্ভুত না??

এই চেম্বার করার সময় থেকেই লোকজন আমায় একটা “গাড়ি” নিয়ে নানান কথা বলে … কেউ বলে গাড়ি থেকে না নামতে দেখলে রুগী পাত্তা দেবেনা… কথাটা হয়তো সত্যিও… আবার কেউ আমায় বাস বা টোটো থেকে নামতে দেখলে অবাক হয়ে জিজ্ঞেস করে, “বাসে এলেন? আপনার গাড়ি নেই?”… অথচ সদ্য পাশ করা একজন মধ্যবিত্ত ডাক্তারের যে গাড়ি না থাকাটাই স্বাভাবিক এটা আমাদের মনে হয়না….!

অনেক বন্ধু-বান্ধবদের ভিতরেও গাড়ি কেনাটা একটা peer pressure-এর পর্যায়ে চলে গেছে… আমি এই ব্যাপারে আমার বাবা-মা এর কাছে কৃতজ্ঞ, বিশেষ করে বাবা-র কাছে… বড়ো হয়ে বাড়ি করতে হবে বা গাড়ি কিনতে হবে এহেন কোনো স্বপ্ন আমার wish list-এ জমতে দেননি কখনো… কখনো হয়তো কিনবো গাড়ি, বাড়িও করবো হয়তো, কিন্তু এগুলোই স্বপ্ন নয়, এগুলো সাফল্যের মাপকাঠিও নয়…. আমার এই মধ্যবিত্ত মূল্যবোধ সমৃদ্ধ সাধারণ জীবনটুকুই সুখ…. আর সেই জন্যেই হয়তো হতাশা কম… আর যাই হোক কে কটা বাড়ি করলো আর কে নতুন গাড়ি কিনলো এই সামান্য হিসেবটুকু আমার জীবনে হতাশা হয়ে জমবে না কোনোদিন… এর কৃতিত্ব আমার বাবা মা-এর, বাবা-র খানিকটা বেশিই… !!

শুধু বাড়ি-গাড়ি বলে নয়, কোনোদিন ক্লাসে কতো নম্বর পেলাম আর প্রথম হলাম না দ্বিতীয় হলাম তাই নিয়েও মা-বাবাকে বিশেষ হা-হুতাশ করতে দেখিনি… আমি পরীক্ষা খুব খারাপ দিয়ে এসেছি, তারপরেও মা ধরে নিয়ে গেছে বাইরে খাওয়াতে, “আজকে পরীক্ষা শেষ, চল ঘুরে আসি, যা হওয়ার হয়ে গেছে “… অথচ সেই সময়ও অনেক বন্ধুদের বাড়িতে 4 নম্বর কম পাওয়া নিয়ে যুদ্ধ হচ্ছে এমন গল্পও শুনেছি….! আমার মা-বাবা এখনও চেম্বারে পেশেন্ট না হলে পিঠ চাপড়ে বলে “কি আছে, কালকে হবে “!

প্রতিটা বাচ্চার জন্যই সাফল্যের মাপকাঠি বাড়ি, গাড়ি আর পয়সা income না হয়ে যদি কিছু মূল্যবোধ আর সততা হতো, যদি ভালো থাকা হতো, যদি ভরসার হাত থাকতো পিঠে, তাহলে হয়তো অনেক হতাশা-ই প্রশমিত হতে পারতো!!

আর হ্যাঁ, আপনার ডাক্তার একজন মধ্যবিত্ত মানুষ হতে পারেন, public transport-এ যাতায়াত করতেই পারেন, সাধারণ দোকানের সাধারণ জামা পরতেই পারেন… এগুলো খুব স্বাভাবিক আর সাধারণ ব্যাপার… নিজের কল্পনায় তাকে কর্পোরেট স্টার বানিয়ে তার ভিতরে “অগ্নীশ্বর ” খুঁজবেন না… একজন মানুষের সৎ-ভাবে কতোটা রোজগার করবেন আর কিরকম জীবন-যাপন করবেন সেটা তার choice-এর সাথে ডাক্তারিবিদ্যা বা clinical skill আর knowledge-এর কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন!!!

PrevPreviousবংশগতি
Nextকাকতালীয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

October 11, 2026 No Comments

ওয়াল্টার লিপম্যান তাঁর Public Opinion (1921) একটি নজর করার মতো মন্তুব্য করেছেন – “We are told about the world before we see it. We imagine

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

সাম্প্রতিক পোস্ট

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িকতার নতুন সংলাপ

Dr. Jayanta Bhattacharya October 11, 2026

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689436
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]