Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রাজনৈতিক ছুঁৎমার্গ ও ডাক্তারসমাজ

IMG_20211228_234124
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • February 11, 2022
  • 8:16 am
  • No Comments

রাজনৈতিক ছুঁৎমার্গ ও ডাক্তারসমাজ-                        ধাঁধার চেয়েও জটিল তুমি, খুনির চেয়েও নিষ্ঠুর।

ভারতীয় রাজনীতি তার ঘোলা জলের আবর্তে পাক খেয়ে খেয়ে বয়ে চলেছে এক অদ্ভুত জটিল সাম্প্রদায়িক মহাসমুদ্রে। না, এটা ধর্মীয় সাম্প্রদায়িকতার সমুদ্র নয়। তার থেকেও কঠিন, নিষ্ঠুর এক সমুদ্র। এটাতে ধর্ম আছে, জাতপাত আছে, ক্ষমতালিপ্সা আছে, অদ্ভুত এক অন্ধ আনুগত্যময় ফ‍্যাসিস্ট মনোবৃত্তি আছে, পরমত অসহিষ্ণুতা আছে, খুন, সম্পদ লুন্ঠন সব আছে।
উদাহরণ হিসেবে আমরা ডাক্তার রাজনীতিকে সামনে রাখবো। এটাকে ভিত্তি ধরে’ বৃহত্তর পটভূমিকায় ভারতের রাজনীতির কথা বিচার করবো।

এর ফলে আগের থেকেও তীব্র প্রতিঘৃণায় আমি দগ্ধ হবো। কেননা কেউ আমাকে বলবে প্রতিবিপ্লবী, কেউ বলবে অতিবিপ্লবী, কেউ শুধুই বিধর্মী বানাবে বা কেউ বানাবে বুল’স আই।

ডাক্তারদের আইএম‌এ ছাড়া প্রথমে ঠিক কোনও রাজনৈতিক মঞ্চ ছিলো না। কংগ্রেস আমলে কংগ্রেস প্রভাবিত কিন্তু জরুরী অবস্থায়‌ সরকার বিরোধী বন্ধ ডাকতে কোনও নেতা বাধা দেয়নি।
ভারতেও ইংরেজ আসার আগে ভারতবর্ষে কোনও রাজনৈতিক মঞ্চ ছিলো না। ইংরেজ আসার পর তৈরি হলো, প্রথমে জাতীয় কংগ্রেস তারপর নানা বিপ্লবী দল। জালিয়ান ওয়ালা বাগের গণহত্যার পরে কোনও কংগ্রেস নেতা গণহত্যার প্রতিবাদে রবীন্দ্রনাথের সঙ্গে পঞ্জাব যেতে রাজি হ’ন নি। ফলতঃ রবীন্দ্রনাথ নাইটহুড ত‍্যাগ করলেন। রবীন্দ্রনাথ কোনও বিপ্লবী নেতা ছিলেন না, একজন রোমান্টিক, সচেতন মানুষ ছিলেন, কবি ছিলেন। উনি সবাইকার স্বদেশী কাপড় পরার বাস্তব দিকটা ভাবেন নি।আদৌ এতো স্বদেশী, তাঁতে বোনা কাপড় তৈরি হয় কিনা ভাবেন নি, পরোক্ষে সারাভাই আর বিড়লাদের কাপড়ের ব‍্যবসা বাড়াতে সাহায্য করেন। সব কবির মতোই আবেগতাড়িত দেশপ্রেমিক মানুষ ছিলেন।

জরুরী অবস্থায় ডাক্তারদের রাজনৈতিক মঞ্চ তৈরি হতে থাকে।বামপন্থীদের একটু হলেও পা রাখার,জায়গা তৈরি হয় (জরুরী অবস্থা ১৯৭৫, বামফ্রন্ট ১৯৭৭)। চিরকালই ডাক্তাররা মূলতঃ স্বার্থান্বেষী। অন্য সব ইউনিয়নের মতো নিজের স্বার্থের জন্য‌ই আন্দোলন করেছে। তাতে যে কালিদাসীয় ভাবে নিজেদের ঐতিহাসিক স্বার্থ ও ভাবমূর্তি ছিন্নভিন্ন হচ্ছে, সেটা মাথায় রাখে নি। না, আমরা মানবসেবা ইত্যাদি নিয়ে কথা বলবো না। কেবল গোষ্ঠিস্বার্থ ক্ষুন্ন হ‌ওয়ার আলোচনা করবো। তবে সেটা সব ইউনিয়নের ক্ষেত্রেই প্রযোজ্য। যে এই লক্ষ‍্যবিহীন স্রোতের ধারায় ভাসবে, সে’ই অবশেষে নোংরামির কাদামাখা নর্দমায় পৌঁছবে।

এরপর পশ্চিমবঙ্গে এলো বামক্ষমতার রমরমা (১৯৭৭)। কিন্তু অতি অল্প মাইনেতে ডাক্তার পেষাই র‌ইলো অব‍্যাহত। আরম্ভ হলো সব জুনিয়র ডাক্তারের এক মিলিত প্রতিরোধ। দলমত নির্বিশেষে। তাতে তৎকালীন ক্ষমতাসীন বাম সরকার ভয়ানক অসুবিধেয় পড়লো। সরকারের পদলেহী তথাকথিত বামডাক্তাররা “সহজে চাকরি পাও” পদ্ধতিতে চাকরির লোভে, আন্দোলন ভেঙে চাকরিতে যোগ দিলো। ডাক্তার আন্দোলন থেমে গেলো। বা সরকার বিরোধী আন্দোলনের মুখে আগুন দেওয়া হলো।বামপন্থী(?) ডাক্তাররা হয়ে উঠলো ডাক্তারদের দন্ডমুন্ডুর (শ্লীল বা অশ্লীল যে অর্থেই ধরুন) কর্তা বা মালিক, খোদাবন্দ। সবাই স্বার্থ বাঁচাতে অগত্যা বামপন্থী হলো।

জরুরী অবস্থায় গোটা ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে গেছিলো। ব‍্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে শুরু হয়েছিলো জনতা পার্টির লড়াই। বামপন্থীরা এই তীব্র কংগ্রেস বিরোধী আন্দোলনে জনতা পার্টিকে সমর্থন করলো। কিন্তু ঠিকমতো আসন রফা না হ‌ওয়ায় পশ্চিমবঙ্গে বামপন্থীরা একা লড়ে’ একটা স্বতন্ত্র শক্তি হিসেবে উৎপাদিত হলো।প্রত‍্যেকেই চেয়েছিলো বেশী আসন=বেশী ক্ষমতা। এই জনতা পার্টি, যার সঙ্গে বামেদের আসন রফা হলো না, পরবর্তীতে পরিবর্তিত হলো তীব্র হিন্দুত্ববাদী ভার্তীয় জন্তা পার্টিতে (হিন্দু শব্দটা এসেছে হরপ্পান ভাষায় ‘সিন্ধু’ থেকে।ওদের ভাষায় ‘স’ বর্ণটি ছিলো না)। এখন বামপন্থীরা, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে গানটির মতো, তৎকালীন স্বৈরাচারী কংগ্রেসের সঙ্গে ফের আসন রফা করছে। বাম, কংগ্রেস, বিজেপি-সব শাসনেই ব‍্যক্তি স্বাধীনতা, তৃণসম দীন হয়ে লুটিয়ে আছে। উদা দিয়ে লেখাটাকে ভারাক্রান্ত করবো না (সিদ্ধার্থ রায়ের জরুরী অবস্থায় হাজার চুরাশির মা, ময়দানে সরোজবাবুকে মুক্তি দিয়ে তারপর পেছন থেকে গুলি, হাজতে বিলিতি কায়দায় নারকীয় অত‍্যাচার, বাম আমলে ডাক্তার সেনের ‘সোজা আঙুলে ঘী না উঠলে, আঙুল ব‍্যাঁকাতে হবে’, অথবা ভটচাজমশাইয়ের ‘বাড়াবাড়ি হয়ে গেছে’ স্মর্তব্য। দুর্নীতিহীন সর্বহারা নেতার মেডিকা হাসপাতাল এবং দর্মার বেড়ার বাড়ি থেকে দশতলা আইরিশ হাসপাতাল আর আটতলা বৃদ্ধাশ্রম সব‌ই হলো। অনিলবাবু আর বিমানবাবুর কুৎসিত, কদর্য শারীরি ঈঙ্গিত না হয় অনুল্লিখিত র‌ইলো)। কিছু কথা ‘না বলা বাণীর ঘন যামিনী’ হয়েই থাকুক।
আসুন আমরা ডাক্তারি নিয়ে বলি। হ‍্যাঁ, যা বলছিলাম বাম আমলে সবাই বামপন্থী হয়ে গেলো। সাধারণ মানুষ, ডাক্তার, সব্বাই। আগমার্কা আগুনখেকো বামপন্থী। এদের দেখলে চে গেভারা লজ্জা পেতেন।

এরপর এলো তৃণমূল। এবার সবাই তৃণমূলপন্থী। এবারে তৃণমূলপন্থী ডাক্তার ইউনিয়নের রম্রমা। তাহলে মোট কটা ডাক্তার ইউনিয়ন হলো? সিপিএমপন্থী, কংগ্রেসপন্থী, বিজেপিপন্থী এবং তৃণমূলপন্থী, মোটামুটি এই চারটি। এদের যদি সমর্থন না করেন? তাহলে আপনি কেউ নন, তাহলে আপনি এক্কেবারে হুশপটেটো। অবন্তিকারা আত্মহত্যা করে, কাঞ্চনরা ভিআর‌এস) পায় মৃত্যুর পরে, পদত্যাগপত্র গৃহীত হয় না, আপনি ক্রীতদাসগিরি করে যেতে বাধ্য থাকবেন আজীবন; ভালো না লাগলেও। দলে নাম না লেখালে নেতা পারিষদ্রা চাকরিক্ষেত্রে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, অপমানের চূড়ান্ত করবে। চাকরি ছাড়তে পারবেন না। পদত্যাগপত্র গৃহীত হবে না, সুতরাং চাকরি ছেড়ে কোনও টাকাপয়সা পাবেন না।

না, কোনও ডাক্তার ইউনিয়ন এটা নিয়ে বলবে না। আপনি কলকেতাবাসী অথবা বিখ্যাত ডাক্তার না হলে, রোগী দেখতে গিয়ে বেজায় মার খেলেও কিছু বলবে না, কেননা আপনি একটি হুশপটেটোমাত্র। চিকিৎসার সুবিধে কেন নেই, কেন মানুষ ক্ষুব্ধ, সেটা নিয়ে আন্দোলন নেই। সরকারি হাসপাতাল তুলে দিয়ে বীমা চালু হয়ে গেলো, ডাক্তারদের কোনও নড়চড় নেই। অথচ এর্পরে সরকারি হাসপাতাল উঠে যাবে, চাকরিগুলো নির্মোক নৃত্যের মতো ল‍্যাৎপেতিয়ে খসে যাবে, সে হুঁশ নেই। সব হুশপটেটোর চেম্বার খুলে রোগী দেখার হিকমৎ নেই। অথচ দেখুন……?
এবার দেশের প্রেক্ষিতে নিজেকে ভাবুন। নেতা নন, সিপিএম নন, বিজেপি নন, কংগ্রেস নন, ফিল্মজোনাকি নন, তৈলাক্ত লেখক নন, কেষ্ট নন, বিষ্টু নন, আপনি কেউ নন, কিচ্ছু নন, কেবলমাত্র একটি হুশপটেটো-মূল‍্যহীন, ফাল্টু ফ‍্যাতাড়ু।

আপনার মৃত্যুতে কার‌ও কিস‍্যু আসে যায় না। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি হয়ে বেঁচে থাকুন।

PrevPreviousমারীর দেশের বিষন্ন দিনের পাঁচালি
Nextতাপমাত্রা কমা বাড়ার সঙ্গে ভাইরাস সংক্রমণের সম্পর্ক আছে কি?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

October 21, 2026 No Comments

Dear friends, We express our solidarity with Randall Sequeira, a people’s doctor, and Laxman Naik, a Dalit leader of the Maa Mati Mali Surakhya Manch,

রাম, রাবণ এবং বই

October 21, 2026 1 Comment

রামকে দিয়েই শুরু করা যাক। বিশ্বামিত্র এর কাছে শস্ত্র শিক্ষার পাশাপাশি বশিষ্ঠ এর কাছে প্রথাগত শাস্ত্র শিক্ষা যেমন বেদ পুরাণ ইত্যাদিতে শিক্ষিত রাম যে যথেষ্ট

এভাবে কি damage control সম্ভব?

October 20, 2026 No Comments

আমরা পরিষ্কার ভাবে জানতে চাইছি, ঠিক কী কী কারণে মেডিকেল কলেজ থেকে অ‍্যাপোলো হাসপাতালে রোগীদের স্থানান্তরিত করা হলো। জুনিয়ার ডাক্তাররা জানাচ্ছেন, স্বাস্থ‍্য দপ্তর থেকে নির্দেশ

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

October 20, 2026 3 Comments

পশ্চিমবঙ্গ সরকারের পুজোয় বুকস্টলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামা দেখে দুজন ব্যক্তির কথাই মনে আসছে। এই দুই কুখ্যাত ব্যক্তি হলেন বকতিয়ার খিলজি ও হিটলার। বকতিয়ার খিলজি

সেদিনও উৎসবে ফিরতে পারিনি। আজকেও পারছি না।

October 20, 2026 No Comments

পুজোর ঠিক আগেই নতুন ভর্তি হওয়া ফার্স্ট ইয়ার দের ক্লাস নিচ্ছিলাম। বিষয় ছিল হেলথ সিস্টেম অফ ইন্ডিয়া। ক্লাসে প্রাইমারি কেয়ার, সেকন্ডারি সেন্টার, টার্শিয়ারি সেন্টার –

সাম্প্রতিক পোস্ট

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

Doctors' Dialogue October 21, 2026

রাম, রাবণ এবং বই

Dr. Samudra Sengupta October 21, 2026

এভাবে কি damage control সম্ভব?

Dr. Amit Pan October 20, 2026

বকতিয়ার খিলজি, হিটলার ও পশ্চিমবঙ্গ সরকার

Dr. Aindril Bhowmik October 20, 2026

সেদিনও উৎসবে ফিরতে পারিনি। আজকেও পারছি না।

Dr. Rumelika Kumar October 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

693380
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]