Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একজন ডাক্তারের উত্তরণের গল্পঃ আমার স্বপ্নের মানুষ ডাক্তার নর্ম‍্যান বেথুন পঞ্চম পর্ব

IMG_20220110_191825
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 14, 2022
  • 9:32 am
  • No Comments

জেগে উঠলো মানবসন্তান

ইভেত

“বিশ্বাস করুন, আমরা আপনার কাছে দয়া দাক্ষিণ‍্য চাই না। আমাদের সর্বস্ব আমরা আপনাকে দেবো…..ইভেত আমাদের একটা মাত্র মেয়ে”

নর্ম‍্যান জানে মেয়েটার একটা ফুসফুস যক্ষ্মায় পচে গেছে। একটা দ্বিধা কাজ করে। “আমি কি ওকে ধীরে ধীরে মরতে দেবো? নাকি অপারেশন টেবিলে হত্যা করবো? বড্ড দেরী করে এসেছে…” এই অবস্থায় অপারেশন মানে হত্যা করা।
……
“খুব সাবধান, এবার ফুসফুসটা কেটে বাদ দিতে হবে। গড়িয়ে পড়ছে রক্তের ধারা।….আরো অক্সিজেন চাই তাড়াতাড়ি করো। ওঠা নামা করছে একটা মাত্র ফুসফুস।
….হ‍্যাঁ সমস্ত রাত্রি আজ আমি ঘুমাতে পারবো। ইভেত এখন ভালো আছে। এবার আমি ঘুমোতে চাই….”

তখন স্পেনে চলছে অত‍্যাচারের চরম। সামন্ততান্ত্রিক ব‍্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের।

“এক‌ই চাঁদ কিন্তু কাল রাতে উঠেছিল
স্পেনের বিদীর্ণ পাহাড়চূড়ায়।
রক্তিম,বন‍্য,
উজ্জ্বল তার ঢালে প্রতিফলিত
মৃতদের রক্তাক্ত মুখ”
–নর্ম‍্যান বেথুন

নর্ম‍্যান উইলে লিখে দিলো ওর মৃত্যুর পরে ফ্রান্সেস হবে ওর সম্পত্তির উত্তরাধিকারী। চলে গেল স্পেনের গৃহযুদ্ধে। ওর কাজ আর্তের পাশে থাকা। ওর কাজ পৃথিবীর সবাইকার জন্য স্বাস্থ্যব‍্যবস্থা চালু করা। তার জন্য সেটা স্পেন না বলিভিয়া, তাতে কিছু এসে যায় না।

একটা আলোর চ্ছটা ছুটে এলো। ফেটে গেল কামানের গোলা, কেঁপে উঠলো মাটি। আহতদের স্ট্রেচারে করে নিয়ে আসা হচ্ছে। একটা ষোলো সতেরো বছরের ছেলে। চাঁদের আলো এসে পড়লো মুখে। অর্ধমৃত কিশোর, শুকনো ঠোঁট, বসে যাওয়া গাল, বুঁজে আসা চোখ। আরেকটা বোমা ফাটলো। সবাই মাথা গুঁজে কান চেপে বসে পড়লো। তারপর আরেকটা, শত্রু সেনা লক্ষ্য বস্তু খুঁজছে। কিন্তু নর্ম‍্যান দাঁড়িয়ে আছে, অবিচলিত। হাতে রক্তের বোতল। রক্ত ঢুকছে কিশোরের রক্তশূন্য শরীরে। ইউনিফর্ম পরা ছেলেটার শরীরে প্রাণের লক্ষণ দেখা গেলো। নিশ্চিন্ত ভাবে একটা সিগারেট ধরিয়ে ছেলেটার ঠোঁটে গুঁজে দিয়ে ক্ষ‍্যাপা ডাক্তার পরশপাথরের খোঁজে এগিয়ে গেলো। পরশপাথরের নাম রক্ত। অ্যালভারেজ রুইজ নামের এক কম‍্যান্ডারকে বললো “রক্ত চাই, অনেক রক্ত”।

আজ এমন একজন মানুষ এসেছে স্পেনের সাধারণ মানুষের যুদ্ধক্ষেত্রে, যে পৃথিবীর ইতিহাস বদলে দিতে চায়। যে এসেছে রক্ত ঝরাতে নয়, রক্ত দিতে। এসে নেতাদের বোঝালো রক্ত লাগবে এবং কেন লাগবে। (আমরা ল‍্যান্ডস্টাইনার, দে কাস্তেল্লো, স্টার্লি আর রিচার্ড লুইসেন-এল এগট’রের গবেষণার বিস্তারিত আলোচনা করছি না) কমিটির অনুমোদন ছাড়াই নর্ম‍্যান সোরেনসন’কে নিয়ে প‍্যারিস চলে গেলো ব্লাড ব‍্যাঙ্কের প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে। লন্ডনে চিঠি পাঠালো টাকা চেয়ে।

এবার চিন্তা হলো রক্তদাতা যোগাড় করার।

আগের রাতে নর্ম‍্যানের উত্তেজনায় ঘুম হয়নি-কেউ যদি না আসে? এতো আশা, টাকা-সব বৃথা যাবে। মাঝরাতে তাকিয়ে দেখে রক্তদান কেন্দ্রের সামনে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে।বন্ধুদের রক্ত লাগবে, আমরা রক্ত দিতে চাই। যুদ্ধক্ষেত্রে ভ্রাম্যমাণ ব্লাড ব‍্যাঙ্ক তৈরি হলো।
ইটালির মুসোলিনি তখন নিয়মিত বিমান নিয়ে শরণার্থী সঙ্কুল শহরে বোমা ফেলছে। বড়ো বড়ো গর্তের ভেতরে নর্দমার পাইপের সঙ্গে, আসবাবের সঙ্গে, পড়ে আছে মৃতদেহের সারি।নর্ম‍্যান চলেছে যুদ্ধক্ষেত্রে। ব্লাড ব‍্যাঙ্ক নিয়ে। রাস্তায় সারি সারি অগণিত মানুষ। বিবর্ণ ঘরছাড়া মানুষের দল। মেয়েদের কান্না, শিশুদের কান্না, জন্তুদের চিৎকার- যতদূর দেখা যায় শুধু মানুষ আর মানুষ। কেবল হাজার হাজার মানুষ, একে অপরের ঘাড়ে পড়ে, ঠেলাঠেলি করে আসছিল।এরা মালগা’য় সাধারণ মানুষের বাহিনী হেরেছে বলে পালিয়ে আসছে। তার মানে গত পাঁচদিন ওরা একটানা হাঁটছে। ঐ যে বৃদ্ধা, যার পায়ে দগদগে ঘা, সেও তো হাঁটছে। গর্ভবতী মেয়েগুলো।স্পেনের সূর্যও তখন ফ‍্যাসিস্টদের মতো নিষ্ঠুর। এদের পেছনে রয়েছে সার বাঁধা অশ্বারোহী বাহিনীর গুলি খাওয়া, আহত সৈন্যরা। তারাও এখন আশ্রয়, চিকিৎসা চায়। চোখ কোটরে ঢোকা।গ্লানি আর বিষণ্ণতায় মোড়া আহত শরণার্থী। একটা পেট্রোলহীন থেমে থাকা বাসের পেছনে পড়ে আছে এক একলা শিশু। বুড়ো আঙুল মুখে পুরে সে একটানা কেঁদে যাচ্ছে। কতদিন, কে জানে! সমুদ্রতীরে একজন সৈন‍্যবাহিনীর লোক পাওয়া গেল। “ফ‍্যাসিস্টরা দ্রুত এগিয়ে আসছে”,সে ফিরে গেলো ক‍্যাম্পে খবর দিতে। কোনও প্রতিরোধ নেই। এই অঞ্চলটা ফ্র‍্যাংকোর বাহিনীকে মুক্তিবাহিনীর তরফে যেন উপহার দেওয়া হয়েছে। হঠাৎ জিপের দরজা টান মেরে কেউ খুলে দিলো। একটা লোক। কোলে একটা শীর্ণকায় অসুস্থ বাচ্চা। “আমার বাচ্চা, আমি হেঁটে আলামরিয়া পৌঁছনোর আগেই ও হয়তো মরে যাবে। ওকে একটা হাসপাতালে নামিয়ে দেবেন? বলবেন আমার নাম বলবেন জুয়ান ব্লাস। আমি ওকে ঠিক খুঁজে নেবো…..” বাচ্চাটাকে নিয়ে গাড়িতে শুইয়ে দিলো আমাদের নর্ম‍্যান। জুয়ান কাঁপা কাঁপা হাতে নর্ম‍্যানের হাতটা ধরে বললো “mi chico my malo”।  না অভিধানের দরকার হয় নি। এর মানে আমার বাচ্চা-অসুস্থ-এটা বোঝার জন্য বাবার মুখের ভাবটুকুই যথেষ্ট।

আস্তে আস্তে জীপ ভরে গেলো। শিশু বুড়োবুড়ি আর গর্ভবতী মানুষের ভীড়ে। এই উদ্ধার কার্য চললো টানা আটচল্লিশ ঘন্টা। নর্ম‍্যানের ‌জিপে আসতে আসতেই বহু আহত শিশু বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। হঠাৎ নর্ম‍্যানের মনে হলো আজ রাতে, এই সব রক্তঝরা রাতে কি খৃষ্টীয় দূতরা শান্তির বাণী প্রচার করে না?

গোটা পৃথিবী এই খবর রাখে না। ইংল্যান্ড, আমেরিকা, ফ্র‍্যান্স নিরপেক্ষতা বজায় রাখতে (?) বাণিজ্যিক জাহাজে নিষেধাজ্ঞা চাপিয়ে, স্পেনকে আরও বিচ্ছিন্ন করে দিয়েছে। খবরের কাগজে কেবলমাত্র ব‍্যঙ্গ, বিনোদন আর ভূয়া খবরে বোঝাই। রাজনৈতিক নেতারা সব ভন্ড। তাই নর্ম‍্যানকে আমেরিকায় জনসমর্থন তৈরি করতে পাঠানো হলো। সঙ্গে একটা ফিল্ম ‘হার্ট অফ স্পেন’।

দীর্ঘ বক্তৃতামালার সময়েই খবর এলো বিদেশী শক্তি (জাপান) আক্রমণ করেছে চীনের মানুষকে, সঙ্গে রাজশক্তি তো আছেই। এমনিতেই আফিংয়ের নেশায়, মঙ্গোলদের (কুবলাই খান) শাসনে, রাজতন্ত্রের শোষণে চীনের মানুষ মৃতপ্রায়। জনবিষ্ফোরণে অভুক্ত। এরমধ্যে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি)।

ফ্রান্সেস,
ভ‍্যাঙ্কুবার যাওয়ার পথে তোমার সঙ্গে আমার মন্ট্রিয়লে দেখা হয়েছিল। স্পেনে গিয়ে বুঝেছি সব সময় নির্লিপ্ত দাঁড়িয়ে থেকে ব‍্যাপারটা উপভোগ করার সময় আর নেই।……
যে পৃথিবী হত্যা ও দুর্নীতির জন্ম দেয় তার বিরুদ্ধে আমি হাত না তুলে বেঁচে থাকতে চাই না।সংবাদপত্র সত্য বলে না, নেতারা ভন্ড…..স্পেন আর চীন, সেই একই যুদ্ধের দুটো অংশমাত্র।আমি চীনে যাচ্ছি কারণ ওখানে আমার প্রয়োজনটা সব থেকে বেশী।
শুভেচ্ছা জেনো
বেথ

পঞ্চম পর্ব শেষ

PrevPreviousলাভ লোকসান
Nextশঙ্কাটা সংখ্যায়!Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

October 22, 2026 No Comments

মাতৃত্ব – মহিলাদের জীবনে এক রোমাঞ্চকর অনুভূতির জন্ম দেয়। সৃষ্টির উদ্ভাসে পরিপূর্ণ হয়ে ওঠে মায়ের শরীর,মন। পৃথিবীর সবচেয়ে সুন্দর আবেগঘন প্রাণস্পর্শী ডাক হলো ‘মা’। সেই

বই-এর বহ্নুৎসব

October 22, 2026 No Comments

১৯৩৩ সালে হিটলারের জার্মানিতে বই পোড়ানো হয়েছিল। ১০ মে একরাতে শুধুমাত্র বার্লিনের অপেরা স্কোয়ারে পোড়ানো হয়েছিল ২০০০০ বই। আর ওই সময় সারা জার্মানিতে পোড়ানো হয়েছিল

সন্দীপ ঘোষের জামিন: দায় কার?

October 22, 2026 No Comments

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

October 21, 2026 No Comments

Dear friends, We express our solidarity with Randall Sequeira, a people’s doctor, and Laxman Naik, a Dalit leader of the Maa Mati Mali Surakhya Manch,

রাম, রাবণ এবং বই

October 21, 2026 2 Comments

রামকে দিয়েই শুরু করা যাক। বিশ্বামিত্র এর কাছে শস্ত্র শিক্ষার পাশাপাশি বশিষ্ঠ এর কাছে প্রথাগত শাস্ত্র শিক্ষা যেমন বেদ পুরাণ ইত্যাদিতে শিক্ষিত রাম যে যথেষ্ট

সাম্প্রতিক পোস্ট

মহিলাদের প্রসূতি কালীন স্বাস্থ্য পরিষেবা এবং কিছু প্রশ্ন

Somnath Mukhopadhyay October 22, 2026

বই-এর বহ্নুৎসব

Pallab Kirtania October 22, 2026

সন্দীপ ঘোষের জামিন: দায় কার?

Abhaya Mancha October 22, 2026

Statement of Solidarity with Randall Sequeira and Laxman Naik

Doctors' Dialogue October 21, 2026

রাম, রাবণ এবং বই

Dr. Samudra Sengupta October 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

693704
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]