Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমি কি পেশেন্ট রিফিউZ করবো না? করবো না পেশেন্ট রিফিউZ?

IMG_20220116_232811
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 17, 2022
  • 7:29 am
  • One Comment

ধরুন একজন পেশেন্টকে আপনি কোভিড টেস্ট লিখলেন, ধরুন তার বাড়ির লোক টেস্টটা করালো না। তারপর হলো কি, লোকটা মরে গেলো। একদম মরেই গেলো। তারপর হলো কি লোকটার বাড়ির লোকজন সবাই আপনার নামে বেজায় বদনাম করতে লাগলেন।

তারপর হলো কি একজন ষাঠ বছরের ভদ্রমহিলা আপনাকে দেখাতে এলেন, তাঁকে আপনি শুগার আর ইসিজি করাতে বললেন। কিন্তু তিনি সময়ে করালেন না। এরপর আবার আপনার কপালে একটা গালিপ্রাপ্তি আছে। আপনি কি করবেন? কতটুকুই বা আপনার ক্ষমতা?

বেশীরভাগ রোগী মনে করেন-“হুশ, পয়সা দিলে অনেক ডাক্তার পাওয়া যাবে। খাবার ছড়ালে কি কুত্তোর অভাব হয়?” (এই ডায়ালগবাজি আমি বহু বার শুনেছি, কিন্তু এই দেশী কুত্তোর কাছেই তাঁরা আবার এসেছেন আমার দুচোখ ছেয়ে’)

এই ধারণাটা বদলানো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে। আমরা আত্মসম্মান বোধটাই হারিয়ে ফেলেছি।

তাহলে রোগীদের জানা উচিত কোন কোন ক্ষেত্রে ডাক্তার আপনাকে রিফিউZ করতে পারেন।

প্রথমতঃ একজন ডাক্তার (এমনকি একজন বেশ‍্যাও) একজন ক্লায়েন্টকে গ্রহণ করবেন কিনা, সেটা তাঁর ব‍্যাপার।

তবে ডাক্তার একজন এমার্জেন্সি পেশেন্টকে রিফিউজ করতে পারেন না। কিন্তু রেফার করতে পারেন। সেটা নির্ভর করে সেই ডাক্তার সেই মুহূর্তে যেখানে আছেন, সেখানে তিনি এই চিকিৎসা দিতে পারবেন কিনা অথবা তিনি বিষয়টাতে ততটা পারদর্শী কিনা। বিনা পারদর্শিতায় কেউ যদি রোগী সামলাতে যায়, তাহলে অবধারিত কনজিউমার ফোরাম। হ‍্যাঁ, একজন এমবিবিএস ডাক্তারও সব বিষয়ে চিকিৎসা করার লাইসেন্স পেয়েছেন, যদি তাঁর পক্ষে এটা সামলানোর মতো অভিজ্ঞতা থাকে, তাহলে কোনও বাধা নেই (I am proud to be an MBBS)।

বেশীরভাগ আইসিইউ মেডিক্যাল অফিসারই এমবিবিএস। (সঙ্গে সিস্টার এবং অন‍্যান‍্য স্বাস্থ‍্যকর্মীরাও) কিন্তু আইসিইউ সামলাতে দক্ষ। অনেক বিশেষজ্ঞই এই কাজটা ঠিকঠাক করতে পারবেন না। সুতরাং বিশেষজ্ঞ কৈ? কথাটাই অপ্রয়োজনীয়।

ডাক্তার রোগীর সম্পর্কটা এখন একটা চুক্তিকে ভিত্তি করে হয়। সাধারণতঃ চেম্বারে চুক্তিটা অলিখিত থাকে। কিন্তু এটাই মেনে চলা হয়। চুক্তি কাকে বলে এটা লিখে আমি এই লেখাকে বেদনাবিধুর করতে চাই না-কিন্তু এটাই বাস্তব। একজন ফ্রি রোগীও আপনাকে এক কোটি টাকার ক্ষতিপূরণের মুখে দাঁড় করাতে পারেন। মানবতা অবশ্যই একটা জরুরী ব‍্যাপার। তবে কনজিউমার ফোরামের সুবিধে নেওয়ার সময় রোগীদের কিন্তু মানবতার কথা মনে থাকে না।

সুতরাং কখন আপনাকে আপনার ডাক্তার রিফিউজ করতে পারেন?

(১) যদি আপনি অ্যাবিউসিভ হন। এই শব্দটার একটা অনেক বড়ো তাৎপর্য আছে। সেটা শারীরিক থেকে মানসিক বা সামাজিকও হতে পারে।

(২) যদি আপনি আপনার ডাক্তারের কথা অনুযায়ী ওষুধপত্তর না খান। (অর্থনৈতিক দুরবস্থা বা স্মৃতিহীনতা থাকলে এটা প্রযোজ্য নয়)

(৩) আপনি যদি সমস্ত পরীক্ষা নিরীক্ষা না করান। এখানে অর্থনৈতিক শব্দটি প্রযোজ্য নয়কো কেন না এখনও, এই গ‍্যাট চুক্তির যুগেও, অনেক সাধারণ পরীক্ষা সরকারি হাসপাতালে করানো যায়। তাছাড়া আপনি যখন একজন ডাক্তারের চেম্বারে এসেছেন, তখন কিছু পরীক্ষা করার জন্য আপনাকে তৈরি থাকতেই হবে।

(৪) রোগীকে তার রোগের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র এবং ইতিহাস ডাক্তারকে জানাতে হবে।

এরপর একটা বিচ্ছিরি ধারা আছে। রোগী ডাক্তারের ফি টাকায় এবং কেবলমাত্র টাকায় দিতে বাধ্য থাকবেন। মানবতার ক্ষেত্র বাদ দিয়ে। সেটা ডাক্তারের করুণা।

এগুলোর কোনও একটা রোগীর তরফে না করা হলে’ সেই ডাক্তার রোগীর সঙ্গে ‘ডাক্তার -রোগীর’ সম্পর্ক শেষ করতে পারেন।【(a) will enable the doctor to terminate patient-physician relationship and that will free him from legal responsibilities.
(b) will be construed as contributory negligence and weaken the case of the patient for compensation】

তথ্য Consumer Protection Act and Medical Profession ইতি গজ।

ধরুন আপনি একটা হার্ট অ্যাটাকের রোগী পেলেন এবং আপনি বললেন “এক্ষুণি হার্ট স্পেশালিস্ট দ‍্যাখান”, কিন্তু সেকথাটি লিখলেন না। রোগীটা আর কারো কাছে গেলো না এবং মরেই গেল। আপনিও কনজিউমার ফোরামে গেলেন।

লিখুন, লেখা ওভ‍্যেস করুন।

PrevPreviousটেস্ট-টিউব বেবি বা আইভিএফ – দুই বিস্মৃত বিজ্ঞানীর কথা
Nextস্বর্গ নরকNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr. Sankar Nath Jha
Dr. Sankar Nath Jha
4 years ago

সহমত

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 1 Comment

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688825
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]