Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোভিড অতিমারিতে বিশ্বে মৃত্যু সংখ্যা কমপক্ষে এক কোটি

Screenshot_2022-01-22-08-14-46-40_680d03679600f7af0b4c700c6b270fe7
Nirmalya Dasgupta

Nirmalya Dasgupta

Researcher in Biochemistry, SBP Medical Discovery Institute
My Other Posts
  • January 22, 2022
  • 8:16 am
  • No Comments

ভারতে কোভিডে ঘোষিত মৃত্যু পাঁচ লাখ মত। কিন্তু সম্প্রতি সায়েন্সের একটি পেপারে রাশিবিজ্ঞানীরা দেখিয়েছেন, আসল সংখ্যাটা এর ৬ গুণেরও বেশি, ৩২ লক্ষ। গত বছরের ডেল্টা আক্রমণের সময় আমার কিসা গৌতমী আর বুদ্ধের উপাখ্যান মনে পড়ে। পুত্রহারা কিসা গৌতমী বুদ্ধের পায়ে লুটিয়ে পড়ে বলেছিলেন, তাঁর একমাত্র ছেলেকে বাঁচিয়ে দিতে। বুদ্ধ তাঁকে নগরে যে গৃহে কখনো মৃত্যু প্রবেশ করেনি, সেখান থেকে এক মুঠো সর্ষে আনতে বলেছিলেন। সারদিন কিসা গৌতমী দ্বারে দ্বারে ঘুরেও সেরকম গৃহ পাননি, যেখানে মৃত্যু প্রবেশ করেনি। ডেল্টার সময় আমাদের সেই অভিজ্ঞতাই হয়েছে। এমন কেউ নেই বোধহয় নেই বাংলায়, যার পরিচিত-স্বজন-বন্ধু-আত্মীয়-প্রতিবেশী কাউকে ডেল্টা কেড়ে নেয়নি। তাছাড়া সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, গুজরাটের সুরাতে ২৪ ঘণ্টা রোজ কোভিড মৃতদেহ দাহ করতে করতে চুল্লির ধাতু গলে যাওয়া, দেখেছি ড্রোন থেকে দিল্লিতে গণচিতার ছবি, দেখেছি উত্তর প্রদেশে পুড়াতে না পারা লাশ ভেসে আসার ছবি। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও এসব খবরের ভিত্তিতে আমরা অনুধাবন করতে পারি, যে সরকারি পাঁচ লাখ আসলে কোন সংখ্যাই নয়, আসলে তা অনেক বেশি। সায়েন্সের পেপারটিও সেই দিকেই নির্দেশ করে।

নেচারে একটি আলোচনা এসেছে, অন্যান্য পেপারের ভিত্তিতে যেখানে রাশিবিজ্ঞানীরা দেখিয়েছেন, কোভিডে অদ্যবধি পৃথিবীতে মৃত্যু হয়েছে ১-২ কোটি লোকের। ঘোষিত ৫৬ লক্ষর চেয়ে সংখ্যাটা ২-৩ গুণ বেশি। এবার একটা মৃত্যু মানে একটা মৃত্যু নয়, একটা পরিবার হারাল তার বাবাকে, মাকে বা সন্তানকে। কোন পরিবার হারিয়েছে একমাত্র উপার্জনকারীকে। যেমন, আমার পরিচিত ৩১ বছরের একজন ডেল্টায় যখন মারা যান, তখন ঘরে তার তিন বছরের শিশু এবং স্ত্রী আসন্নপ্রসবা ছিলেন। এধরণের ঘটনা একজন সরকারি ডাক্তারের ক্ষেত্রে (বন্ধুর সহকর্মী) শুনেছি। তরুণ ডাক্তার সবে প্রাকটিশ শুরু করেছলেন, সেরকম অর্থই নেই বাড়িতে। এঁদের স্ত্রীরা কি করে সন্তানদের বড় করবেন, সেটাই এখন বিরাট চ্যালেঞ্জ। বা ধ্বংস হয়ে গেছে পুরো পরিবারই। মধ্য ত্রিশের শিক্ষক স্বামী ভোটের ডিউটিতে গিয়ে সংক্রামিত হন। এরপর স্বামীস্ত্রী দুজনে সংক্রামিত হয়ে মারা যান, দুবছরের বাচ্চা এক সপ্তাহের মধ্যে অনাথ হয়ে গেল। তাই এই ক্ষতি খালি মৃতের সংখ্যা নয়, এই সংখ্যার ভার বইতে হবে আগামী এক প্রজন্মকে, যে পরিবারের ওপর এরকম দুর্যোগ নেমে এল।

এরপরেও কিছু মানুষ কোভিড নিয়ে বলতে গেলে প্ল্যান্ডেমিক বলে অন্যদের ব্যঙ্গ করছে, ভ্যাকসিন-মাস্কের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে, নিজেদের বহুযুগ আগের অর্জিত একটি চিকিৎসক পরিচিতি দিয়ে লোক খেপিয়ে যাচ্ছে খালি নিজেদের প্রাসঙ্গিক রাখতে, মিডিয়াতে মুখ দেখিয়ে মসীহা সাজতে। কোন ভুয়ো চিকিৎসক নিজের ব্যাবসা বাড়াতে ডায়েট দিয়ে কোভিড সারাবে বলছে। কোন হোমিওপ্যাথ মাস্কের বিরুদ্ধে, ভ্যাকসিনের বিরুদ্ধে বলে নিজের ব্যাবসা বাড়াচ্ছে। এরা নিজেদের সত্যজিৎ রায়ের ‘গণশত্রু’ সিনেমার চন্ডীপুরের ডাঃ অশোক গুপ্ত হিসেবে নিজেদের দেখাতে চাইলেও, এরা আসলে তার উল্টোটা। এরা সত্যিই গণশত্রু। আইনের আওতায় এরা বেঁচে গেলেও (যদিও বাঁচা উচিৎ নয়), এদের মুখোশ খোলা একান্ত দরকার।

তথ্যসূত্রঃ ১। COVID mortality in India: National survey data and health facility deaths, SCIENCE (2022)

২। The pandemic’s true death toll: millions more than official counts, Nature, NEWS FEATURE, 18 January 2022

PrevPreviousকরোনা আয়নাঃ কোভিড ও শিশুর স্বাস্থ্য
Nextনভেম্বর বিপ্লব ও জনস্বাস্থ্যের উপর তার প্রভাবNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669551
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]