Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেরুদণ্ড – আসলে খণ্ড খণ্ড

275230274_4893845194003273_7278006989240826380_n
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • April 10, 2022
  • 9:44 am
  • No Comments
অবাক কাণ্ড! মেরুদণ্ড?
– এরকম একটি কথা শুনলে প্রথমেই যেটা মনে আসে, সেটি হলো- আপাদমস্তক ভণ্ড, ভীতু, নির্লজ্জ তোষামোদকারী, ন্যায় নীতির তোয়াক্কাহীন বেমক্কা একটি মানুষ! না, এই লেখায় অমন কারো কথা নেই।
কিন্তু প্রশ্নটাকে যদি অন্যভাবে ভাবি- অবাক কাণ্ড! মেরুদণ্ড? – তাহলে কিন্তু জানা জরুরি আসলেই মেরুদণ্ড বা শিরদাঁড়া আদৌ দণ্ডাকৃতি কিনা।
হ্যাঁ, এই প্রশ্নটা কেউ তুললে, আক্ষরিক অর্থ বিচার করতে বসলে আপনি ঠকে যাবেন নিশ্চিত। তখন শিরদাঁড়া বললে যদি বা মেনে নেওয়া যায়, মেরুদণ্ড বললে কেউ নাও মানতে পারেন।
মেরুদণ্ড কি আসলেই দণ্ডাকৃতি?
নাকি সে আমাদের শরীরের দুই মেরুকে যুক্ত করে? মোটেই না। এটি শুরু হয় আমাদের সারভাইকাল রিজিয়নে, শেষ হয় লেজের দিকটায় মানে স্যাক্রামের নিচে কক্সিসে।
লেজ নিয়ে অন্য একদিন লেজুড়বৃত্তি করা যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো- শিরদাঁড়ার সামনে পিছে চারটে বাঁক ছাড়াও ডান বা বাম – যে কোন দিকে বাঁক থাকতে পারে। সেটা অল্প হলে নর্মালও হতে পারে, কিন্তু বেশির ভাগ সময় হয় কোন অসুখের কারণে।
না, আজ আর বাঁকে বাঁকে ঘুরতে যাবো না। বিস্ময়সূচক প্রশ্নটির উত্তর খুঁজি এমব্রায়োলজি থেকে।
আগে বলেছিলাম – আমাদের তিন চাকতি থেকে কিভাবে ব্যাঙাচি দশা শুরু হয়। বলেছিলাম – চাকতির ভেতর নোটোকর্ড নামক একটি অক্ষ তৈরি হয়। যার পেছনে তৈরি হবে নিউরাল টিউব বা ভবিষ্যতের স্পাইনাল কর্ড। তারপর চাকতি চারদিক থেকে ভাঁজ হয়। মানে তিন লেয়ারের চাকতি পুরোটাই ভাঁজ হবে সামনের দিকে।
এবার অক্ষের কাছাকাছি থাকা মেসোডার্ম লেয়ারকে আমরা বলি – প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম। ছবিতে দেখা যাবে আরো দুটি ভাগ আছে মেসোডার্মের। একটি ইন্টারমিডিয়েট প্লেট একটি ল্যাটারাল প্লেট। এই দুটো পরে আলোচনা করা যাবে।
এই প্যারাঅ্যাক্সিয়াল প্রথমে কোনাকুনি দুই ভাগে ভাগ হবে। একটি হবে সামনের দিকে sclerotome এবং অন্যটি পেছনের দিকে dermatomyotome। রেসপেক্টিভ Dermatomyotome থেকে তৈরি হবে মাংসপেশী ও চামড়া। এই sclerotome থেকেই তৈরি হবে সোমাইট।
কতগুলো? ৪২-৪৪ জোড়া। অন্য প্রাণীর ক্ষেত্রে, যেমন সাপ, এটি সংখ্যায় ৫০০ ও হতে পারে।
এবার এই সোমাইটগুলোই হলো ভবিষ্যতের কশেরুকা। পাশাপাশি দুটো করে সোমাইট মিলে একটি করে কশেরুকা তৈরি করবে। একমাত্র দ্বিতীয় সারভাইকাল কশেরুকার ক্ষেত্রে চারটি সোমাইটের অবদান থাকবে।
এই কারণেই, বড় বয়সেও দুটি সোমাইটের সংযোগস্থলে মানে কশেরুকার পেছন দিকে একটি ছোট খাঁজ থাকে, যেখান দিয়ে কশেরুকায় শিরা ও ধমনী যাতায়াত করে ‌।
এই কারণে, কখনো কোন একটি বা দুটি সোমাইটের কোন সমস্যা হলে শিশু কশেরুকার জন্মগত ত্রুটি নিয়ে জন্মাবে।
ছবিতে কশেরুকার বডি দেখুন। ওটার নানারকম শেপ হতে পারে। যেমন – অর্ধেক কশেরুকা। কখনো তিন চারটি একসাথে জুড়ে ব্লক ভার্টিব্রা।
আর নোটোকর্ডের কি হবে? বেশিরভাগই বিলুপ্ত হবে। সামান্য অংশ সোমাইটগুলোর মাঝে মানে কশেরুকার মাঝে আটকে পড়ে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্কের সেন্ট্রাল অংশ বা nucleus pulposus তৈরি করবে।
কখনো এই সোমাইটের অংশ পেছন দিকের নিউরাল টিউবকে পুরোপুরি ঘিরে ধরতে না পারলে তৈরি হবে spinal dysraphism।
এই কদিন আগেই যে হাইকোর্ট রায় দিয়েছিল বাচ্চার lepto-meningomyelocele আছে বলে অ্যাবরশন করানো যাবে, সেটিও এই একই কারণে।
এছাড়াও বহু মানুষের ক্ষেত্রে কশেরুকার স্পাইন এ দুদিকের সোমাইট না মিললে গ্যাপ থাকে। স্পাইনা বাইফিডা বলি আমরা।
যেটা বলে শুরু করেছিলাম- মেরুদণ্ড মোটেই দণ্ডাকৃতি নয়। এমনিতে বাঁকা, তার উপর খণ্ড খণ্ড।
অতএব, কাউকে মেরুদণ্ডহীন বলার আগে দু’বার ভাবুন! আপনার কশেরুকার একখানা এক্স-রে এনে যদি দেখিয়ে দেয় যে – আপনারও আসলে খণ্ড খণ্ড … কেলোর কীর্তি হয়ে যাবে!!?
PrevPreviousঢেকুর
Nextমারীর শেষে মেঘের দেশে তৃতীয় দিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এবার ঘটনাস্থল বারুইপুর

July 8, 2026 No Comments

এবার ঘটনাস্থল বারুইপুর। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক কিশোরী। রবিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ,

PMSF In Solidarity with Students Protesters

July 8, 2026 No Comments

06/07/2026 Members of PMSF (Progressive Medicos and Scientists Forum)  today visited the ongoing NEET paperleak protest at Jantar Mantar, interacted with their medical team and

বারুইপুর কান্ডে সংগ্রামী গণমঞ্চের দাবি

July 8, 2026 No Comments

৬ জুলাই , ২০২৬ বারুইপুরের সূর্যপুরে ৪ জুলাই একটি নয় বছরের মেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। পরদিন  গ্রামবাসীরা তার মৃতদেহ উদ্ধার করে। শিশুটিকে গণধর্ষণ করে খুন

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

July 7, 2026 No Comments

There is probably no time and place with which historians are concerned, which has not seen the invention of tradition…For all invented traditions, so far

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

July 7, 2026 No Comments

৬ জুলাই, ২০২৬ সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি,বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা শিশু কন্যার গণধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার কথা। আমরা বাকরুদ্ধ। আর কত, আর কত?

সাম্প্রতিক পোস্ট

এবার ঘটনাস্থল বারুইপুর

West Bengal Junior Doctors Front July 8, 2026

PMSF In Solidarity with Students Protesters

Doctors' Dialogue July 8, 2026

বারুইপুর কান্ডে সংগ্রামী গণমঞ্চের দাবি

Sangrami Gana Mancha July 8, 2026

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

Gopa Mukherjee July 7, 2026

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

Abhaya Mancha July 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

647548
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]