Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঢেকুর

Screenshot_2022-04-09-21-40-24-68_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • April 10, 2022
  • 9:40 am
  • No Comments

ভদ্রলোক মাঝে মাঝেই আসেন। আজও এসেছেন। চেয়ারে ধপাস করে বসেই বললেন, ‘ডাক্তারবাবু, আমাকে বাঁচান?

বললাম, ‘বেঁচেই তো রয়েছেন। মরমর না হলে বাঁচাব কী করে?’

ভদ্রলোক ঘোঁত করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন, ‘একে কি বেঁচে থাকা বলে! রোগে একেবারে জর্জরিত হয়ে গেলাম। এর চেয়ে মরে যাওয়া ভালো।’

কথা বাড়িয়ে লাভ নেই। বাইরে অধৈর্য রোগীদের ভিড়। সরাসরি বিষয়ে চলে এলাম, ‘বলুন, এবারে কী সমস্যা হলো।’

ভদ্রলোকের হাত বিশাল ভুঁড়ির উপর ঘোরাঘুরি করল, ‘পেটের সমস্যায় জেরবার হয়ে গেলাম ডাক্তারবাবু।’

‘কী হয়েছে? পেটে ব্যথা? বমি? গা গুলানো?’ আমি সারসংক্ষেপে মনোযোগী হই।

‘ওসব কিছু নয় ডাক্তারবাবু।‘ ভদ্রলোক প্রতিবাদ জানালেন।

‘তাহলে কি পাতলা পায়খানা? খানাপিনা ঠিক আছে? সমস্যাটা কী?’

ভদ্রলোক ‘ঘ্রাত’ করে একটি বিচ্ছিরি ঢেকুর তুলে বললেন, ‘সমস্যাটা এই।‘ তারপর তিনি ঢেকুর তুলে চললেন। চলতেই লাগলেন- যেন অনন্ত কামরার ঢিকির ঢিকির মালগাড়ি।

এরকম উদার উদগারের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য বললাম, ‘কবে থেকে এমন হচ্ছে?’

‘ঘ্রাত’ ভদ্রলোক থমকালেন। তারপর বললেন, ‘অনেকদিন। কিছু খেলেও হচ্ছে, না খেলেও হচ্ছে। খাওয়ার সাথে সম্পর্ক নেই মোটে।‘

বললাম, ‘ঘাবড়াবেন না। ব্যাপারটা মারাত্মক কিছু নয়। ঢেকুর জিনিসটা আসলে…’

ভদ্রলোকের হাহাকারে মুখ হা করেও থামতে বাধ্য হলাম। তিনি বললেন, ‘কিছু লুকাবেন না, আমার কী হয়েছে সত্যি করে বলুন। প্যানক্রিয়াটাইটিস হয় নি তো?’

ভদ্রলোক প্যান্টের হুক খোলার চেষ্টা করতে করতে বললেন, ‘আপনি একবার চেপে দেখুন ডাক্তারবাবু। ভালো করে দেখুন।‘

ভুঁড়ির জন্য সহজে হুক খুলতে পারছেন না। আমি ভদ্রলোকের প্যান্ট ক্রিয়া দেখতে দেখতে বললাম, ‘প্যানক্রিয়াটাইটিস মোটেই এরকম হয়না। ব্যথা হয়, বমি হয়।‘

‘বমি হয়নি তো।‘ আত্মবিশ্বাসের সম্ভবামিতে ভদ্রলোক স্বস্তির শ্বাস ফেললেন। পরক্ষণেই আবার নিদারুণ দুশ্চিন্তায় কাঁদো কাঁদো হয়ে গেলেন। বললেন, ‘তাহলে আমার হয়েছেটা কী? গুরুতর কিছু যে হয়েছে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই।‘ বলেই ‘ঘ্রাত’ করে আবার ঢেকুর তুললেন।

সেই অবকাশে আমি বললাম, ‘এভাবে এ প্রশ্নের অ্যানসার দেওয়া…’

‘আচ্ছা, ক্যানসার হয়নি তো আমার?’ ভদ্রলোকের হাহাকারে আবার থমকাতে বাধ্য হই।

‘না না, ক্যানসার নয়। ক্যানসারে তনু ক্ষীণ হয়। আপনি তো বর্ধমান।‘

‘না না, বর্ধমান নই। নদীয়া, শান্তিপুর। শান্তিপুরের কাঁচাগোল্লা খেয়েছেন?’ ভদ্রলোকের চোখ ঝকমক করে ওঠে। উত্তেজনায় ঢেকুর তুলতে ভুলে যান।

বাইরে থেকে একজন মুখ বাড়িয়ে বলেন, ‘ডাক্তারবাবু, তাড়াতাড়ি। আর চাপতে পারছি না। এবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে।’

বললাম, ‘চেপে রাখবেন কেন। পায়খানা পেলে করে আসুন। চেম্বারের পাশ দিয়ে ঠিক পেছনেই।’

‘গেছি তো, এখানে এসে চারবার গেছি। মুশকিল হচ্ছে উঠে এলেই আবার পেয়ে যাচ্ছে। মনে হচ্ছে আদি অন্ত বসে থাকি। ডান পায়ের হাঁটুতে আবার বাত। পায়খানায় বসে বসে পা খানাও যেতে বসেছে। দয়া করে তাড়াতাড়ি করুন।‘

ভদ্রলোককে বললাম, ‘ঢেকুর ছাড়া তো আপনার কোনো সমস্যা নেই? আমি ওষুধ লিখে দিচ্ছি। আপনি দুইদিন ওষুধ খেয়ে না কমলে এসে বলুন। ‘

ভদ্রলোক বিরস বদনে বললেন, ‘এতো হাতুড়ে চিকিৎসা হলো। ঢেকুরটাকে চেপে দিলে কারণটা আর কোনো দিন জানা যাবে?’

‘কারণ নিয়ে অবসেসিভ হওয়ার কারণ নেই। অনেকক্ষেত্রেই পেটের গণ্ডগোল আর মন…’

‘গল-স্টোন হতে পারে? অন্তত একটা ছবি করান তাহলেই বোঝা যাবে।’

ইউএসজি পরে করবেন, আগে পাঁচদিন ওষুধ খান? এভাবে অন্তঃসার শূন্য বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই।

‘আলসার হয়নি তো? হলে অবশ্য ছবিতে ধরা যাবেনা।’

দরজা ঠেলে বাইরের লোকটি ঢুকেই পড়লেন, রেগে মেগে বললেন ‘অনেকক্ষণ পেট কামড়ানো সহ্য করে আপনার প্যাঁচাল শুনছি। নিজের ডাক্তারি বন্ধ করে বাড়ি গিয়ে ওষুধ খান।‘

মারমুখো রোগীকে সকলেই ভয় পায়। নাছোড় ভদ্রলোক মনঃক্ষুণ্ণ হয়ে চেয়ার ছাড়লেন। তাঁর এখন আরো ঘন ঘন ঢেকুর উঠছে।

PrevPreviousমেডিক্যাল কলেজের ছাদে
Nextমেরুদণ্ড – আসলে খণ্ড খণ্ডNext
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

An appeal to the Chief Justice of the Supreme Court

April 10, 2026 No Comments

আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টে S I R বিষয়ক শুনানি। তার আগে যদি এই রাজ‍্যের কয়েক লক্ষ মানুষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ইমেলে আবেদন করেন

পথে পথে থাকো সাথী । Pothe Pothe Thako

April 10, 2026 No Comments

দুই পাহাড়ের চাপে পিষে মরছে পশ্চিমবঙ্গবাসী

April 10, 2026 No Comments

আলুর সিজনে যেখানে খুচরো বাজারে চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি ২০ টাকার কম নয় সেখানে শ্রমসাধ্য, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল আলু চাষ করে ন্যূনতম ফসলের

ডেভিড হেয়ার, ক্যালকাটা মেডিক্যাল কলেজ এবং ভারতে “হসপিটাল মেডিসিন”-এর সূচনা

April 9, 2026 2 Comments

শুরুর কথা ডেভিড হেয়ারকে (১৭৭৫-১৮৪২০) নিয়ে গবেষণা বা জীবনীমূলক গ্রন্থের সংখ্যা অপ্রতুল নয়। সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে সরজেশ মুখোপাধ্যায়ের লেখা The Life and Times of

ছমাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ নবজাতকের সেরা পুষ্টি ও সুরক্ষা

April 9, 2026 No Comments

৬ এপ্রিল ২০২৬ ডক্টরস’ ডায়ালগের ফেসবুক লাইভে আলোচিত।

সাম্প্রতিক পোস্ট

An appeal to the Chief Justice of the Supreme Court

Sangrami Gana Mancha April 10, 2026

পথে পথে থাকো সাথী । Pothe Pothe Thako

Abhaya Mancha April 10, 2026

দুই পাহাড়ের চাপে পিষে মরছে পশ্চিমবঙ্গবাসী

Bappaditya Roy April 10, 2026

ডেভিড হেয়ার, ক্যালকাটা মেডিক্যাল কলেজ এবং ভারতে “হসপিটাল মেডিসিন”-এর সূচনা

Dr. Jayanta Bhattacharya April 9, 2026

ছমাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ নবজাতকের সেরা পুষ্টি ও সুরক্ষা

Doctors' Dialogue April 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617080
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]