Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রহস্য ১২ – লেখক দোলনচাঁপা দাশগুপ্ত

Screenshot_2022-04-06-22-40-37-29_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • April 7, 2022
  • 7:28 am
  • No Comments
শুরুতেই ডিসক্লেইমার, লেখক আমার পরিচিত। শুধু পরিচিতাই নয়, বিশেষ স্নেহ ও প্রশ্রয়ের পাত্রী। কাজেই, যদিও সেই সম্পর্কের কথা প্রাণপণ সরিয়ে লেখার চেষ্টা করলাম, কিন্তু পড়ার মুহূর্তে লেখকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ছাপ পড়ে থাকতেই পারে এই পাঠপ্রতিক্রিয়ায়।
অবশ্য, ব্যক্তিগত সম্পর্ক ছাড়া বইখানা কি আদৌ পড়া হতো!! না না, আমাকে নাক-উঁচু আঁতেল ভেবে বসবেন না প্লিজ। আসলে পড়াশোনাটা আজকাল এমন বিষয়ভিত্তিক হয়ে গিয়েছে, গল্পের বই পড়া কমেছে খুব। আলেকালে এক-আধটা পড়া হলেও সে অধিকাংশই যাকে বলে খ্যাতিমান। তার মধ্যে “রহস্য ১২” জাতীয় নামের বই আচমকা পড়ে ফেলার সম্ভাবনা কতটুকুই বা!! অতএব, দোলন ঝলমলে হাসি মুখে বিষাণদা আমার বইটা পড়ে দেখো বলে বইখানা হাতে না ধরালে এমন আশ্চর্য বই পড়া হয়ে উঠত না, নিশ্চিত।
হ্যাঁ, আশ্চর্য শব্দটাই উপযুক্ত বিশেষণ। নিছক ভালো বা খারাপ নয়, বইখানা সত্যিই আশ্চর্য।
রহস্য ১২ – অতএব বারোখানা গল্প, এবং সেগুলো “রহস্য” গোত্রের, এটুকু অনুমান করতে পারার জন্য আপনাকে “সুশীল সমাজ”-এর অন্তর্ভুক্ত করা হবে না, সে তো বলা-ই বাহুল্য। কিন্তু এই “রহস্য” শব্দটা ভারি গোলমেলে। পুরোনো বাংলা বইয়ে অমুক “রহস্য করিয়া কহিল” বলতে যে রহস্য, রহস্য রোমাঞ্চ গল্পের রহস্যের থেকে সে রহস্য কিঞ্চিৎ দূরবর্তী। এ বইয়ের “রহস্য” আবার আরেক গোত্রের।
বাংলাভাষায় ইদানীং অলৌকিক-তন্ত্র-মন্ত্র-আধিদৈবিক লেখাপত্রর একটা বাজার তৈরি হয়েছে, শুনেছি। সত্যি বলতে কি, তার একটিও পড়া হয়নি। দোলনচাঁপা দাশগুপ্তর এই বইয়ের গল্পগুলোও অলৌকিক। সে অলৌকিকতা বাজারচলতি অলৌকিকের থেকে কতখানি ভিন্ন গোত্রের, তা বলতে পারব না – কেননা, এই যে বললাম, বাকিগুলো পড়া হয়নি। তবু, সম্ভবত ভিন্ন।
দোলনের গল্পে নিত্যনতুন পোশাক কেনার নেশায় আসক্ত মেয়েরা আচমকা স্থির হয়ে যায় শোকেসে, ম্যানিকিন রূপে। পরীক্ষায় ফার্স্ট হওয়ার নেশায় বন্ধুসান্নিধ্য ত্যাগ করে বইয়ে মুখ গুঁজে থাকা কিশোর আচমকা মেলার নাগরদোলায় চড়ে আবিষ্কার করে এই নাগরদোলা “টেম্পোরাল লুপ”-এর প্রবেশিকা – যেখানে ঘুরতে ঘুরতে সময় ও ঘটনার বোধ লুপ্ত হয়ে সবকিছুই পুনরাবৃত্ত হতে থাকে। দোলনের গল্পে মধ্যবয়স্ক দম্পতি কালিম্পং-এর মর্গ্যান হাউসে গিয়ে… নাহ্ থাক, বইটা তো পড়বেন, নাকি আমি সবই বলে দেব!! দোলনের গল্পগুলো ‘ফ্যান্টাস্টিক’, কিন্তু সেই ফ্যান্টাসি আমাদের বাস্তবকেই ছুঁয়ে আছে। (অবশ্য কোন ফ্যান্টাসিই বা তেমন নয়!!)
জাদুবাস্তবতাকে যদি এমন এক ধারা বলে মানি, যার মধ্যে ফ্যান্টাসির এলিমেন্ট অনিবার্য, কিন্তু বাস্তবের বিশদ বিবরণের মধ্যে দিয়েই বা বাস্তবের অনুষঙ্গেই যে ফ্যান্টাসির বিস্তার, আর শেষমেশ যা বাস্তবকেই আরও নিখুঁত করে আমাদের চেনায় – সেক্ষেত্রে এই গল্পগুলো সম্ভবত ম্যাজিক রিয়্যালিস্ট। আবার, অবচেতনের ক্রিয়াকলাপকে বিবিধ রূপকের মাধ্যমে প্রকাশ করার অর্থে সঙ্কলনের কিছু গল্প পরাবাস্তববাদীও বটে।
কিন্তু গালভরা বিশেষণ বা শ্রেণীবিভাগ আপাতত বাদ থাকুক, আপনিই পড়ে সিদ্ধান্ত নিন, গল্পগুলো ঠিক কী বা কেমন!
প্রতিটি গল্পেরই কাহিনী চমৎকার। এক-আধখানা হয়ত অল্পবিস্তর সেন্টিমেন্টাল, কিন্তু সে আমার কাঠখোট্টা স্বভাবের জন্য মনে হচ্ছে, এমনও হতে পারে। গল্পগুলো নিয়ে আমার একটাই অনুযোগ, আরেকটু সময় নিয়ে গল্পগুলো লেখা যেতে পারত। খানিক যেন তাড়াহুড়োর ছাপ। এমন আশ্চর্য কাহিনী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চরিত্রগুলোর খড়ের কাঠামোয় আরেকটু যত্ন করে মাটি-রঙ-গর্জন তেল চাপানো যেত। তবে, আমার খুঁতখুঁতে ও ছিদ্রান্বেষী স্বভাবের কারণেই এমন পর্যবেক্ষণ, এমনটাও হতে পারে। বইটা পড়ুন। তারপর জানান।
রহস্য ১২
দোলনচাঁপা দাশগুপ্ত
প্রণতি প্রকাশনী
দাম – ১২০ টাকা
PrevPreviousকই, না তো।
Nextচেনা গল্প অজানা কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিয়তি

May 7, 2026 No Comments

জিতলে যে ছেলেটাকে মারবে বলে তাক করে রেখেছিলে, জেতার পরে তাকে তুমি ছুঁতেও পারলে না। কারণ চোখের পলক ফেলার আগেই সে তোমার পতাকা তোমার আবির

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

May 7, 2026 No Comments

“রাজছত্র ভেঙে পড়ে; রণডঙ্কা শব্দ নাহি তোলে; জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে; রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত-আঁখি শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি” নিজেকে অপরাজেয় মনে

বিচার চাই

May 7, 2026 No Comments

৫ মে, ২০২৬ ২০২৬-এর বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। জনগণ সরকার বদলের রায় দিয়েছে। আমরা মনে করি, অভয়া আন্দোলন সাহস জুগিয়েছে মানুষের মনে শাসকের চোখে চোখ

ব‍্যাস, এটুকুই

May 6, 2026 No Comments

বদলাতে চেয়েছে সকলে, তাই আজ রাজার পতন মসনদ যাদের দখলে, বুঝে নিন কী কী প্রয়োজন, বুঝে নিন মানুষ কী চায়, কোন দোষে গেলো প্রাক্তন, বদলিয়ে

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

May 6, 2026 No Comments

একটা জিনিস পরিষ্কার, মানুষ আর যাইহোক দিনের পর দিন ঔদ্ধত্য সহ্য করে না। লাগাতার চুরি, দুর্নীতি,যা ইচ্ছে তাই করে যাওয়া, বস্তুতঃ মমতা সরকারের expiry date

সাম্প্রতিক পোস্ট

নিয়তি

Arya Tirtha May 7, 2026

অভয়ার বিচার কেবল শাসক বদলের ওপর নির্ভর করে না।

West Bengal Junior Doctors Front May 7, 2026

বিচার চাই

Abhaya Mancha May 7, 2026

ব‍্যাস, এটুকুই

Arya Tirtha May 6, 2026

আজকের দিনটা তো অন্ততঃ উদযাপন করা যাক

Dr. Amit Pan May 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621127
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]