Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিদায় সহযোদ্ধা

WhatsApp Image 2022-05-03 at 8.16.58 PM1
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • May 4, 2022
  • 10:08 am
  • One Comment

বিদায় সহযোদ্ধা
_________________

আলগা পাথর পাহাড়, পাশে পাতাল ছোঁয়া খাদ
ডাকবে হঠাৎ, ছেলে আমার রাখেনি সংবাদ।

অথচ এই ছেলেটা তার মেধাবী দুই হাতে,
চারপাশকে আগলে রাখত; বিপদে সংঘাতে!
মধ্যবিত্ত এই জীবনে আঘাত দিতে দিতে,
স্বপ্ন দিত; পৌঁছে দেবে নতুন পৃথিবীতে।

পাহাড় ঠেলে চলতো ছেলে।
জল রাখিনি চোখে…
পাহাড় তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ওকে…

___________________________________________________

তাপস ছিল আমাদের সহযোদ্ধা। কেউ প্রশ্ন করতেই পারে, সেকি? তবে যে শুনেছিলাম, সেনাপতি? ঠিকই, সেনাপতিও। কিন্তু পাশে দাঁড়িয়ে যুদ্ধ করা সেনাপতি। সে তো সহযোদ্ধাই! শেষ দেখা হয়েছিল আয়লা বিধ্বস্ত সুন্দরবনে। স্বাস্থ্যভবন থেকে যাওয়া তাপস ছিল, যেমনটি হওয়া উচিত; পরিকল্পনার সাথে দায়িত্বপ্রাপ্তদের একজন। সেই যথেষ্ট কঠিন কাজটা ভোরবেলার মধ্যে সেরে নিয়ে, তাপস আমাদের সাথে বেরিয়ে পড়ত ক্যাম্পে, রোজই। আর যে কদিন ছিল গোসাবায়, ক্যাম্প থেকে ফেরার পর আবার তার প্রশাসনিক কাজ সেরে, হতক্লান্ত ছেলেটা, না আলাদা থাকার যে ব্যবস্থা ছিল, সেখানে যেত না। ও এসে ঢুকত আমাদের পঁচিশজনের জন্য বিরাট মশারি টাঙানো ঢালাও বিছানায়।

কি ভুল, কি ভুল! শেষ দেখার কথা দিয়ে শুরু করলাম। কথাতো শুরু হওয়ার কথা প্রথম দেখার কথা দিয়ে। আজ থেকে প্রায় তিন যুগ আগে, কলেজে আলাপ হল। ও আর শম্ভু তখন সতের আঠার। আমি কুড়ি। জানলাম, সামান্য তোতলা এই ছেলে, অসাধারণ গান করে। সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, সুচিত্রা মিত্র, পিট সিগার, পল রোবসন, গণনাট্যের গণসঙ্গীতের আরও কতজন অনায়াসে নেমে আসেন ওর গলায়। আবার নাটক করে, লেখেও। তখনও জানিনি, এসব ছিল ছদ্মবেশ। মানুষজনের কাছে গিয়ে মিশে যাবার, তাদের আপন করে নেবার আর নতুন দুনিয়ায় পৌঁছোনোর এক অবাক যুদ্ধের নিয়মকানুন শেখানোর জন্য এই ছদ্মবেশ সে নিয়েছিল। আমাদের সময়কে ঘিরে তখন দ্রুত নেমে আসছে অন্ধকার। খুব সঠিকভাবে তাপসদের লিটল ম্যাগাজিনের নাম ছিল “সংশপ্তক”। চারপাশে গর্জমান কুরুক্ষেত্র।

তারপরের পঁয়তিরিশ বছর, সেই কুরুক্ষেত্রেই কেটে গেল আমাদের। না কি এই রণাঙ্গনের কোনও শেষ নেই! আমরা কেউ থেকেছি তার পাশে, কেউ কেউ থাকিনি। ক্লান্ত রণত্যাগী বন্ধুদের লড়াইয়ে ফেরানোর কি আপ্রাণ চেষ্টা তার। আমরা সাক্ষী। চারদিক থেকে এগিয়ে এসেছে মধ্যবিত্ত লোভের তীব্র সপ্তরথী। বন্ধুরা অনেকেই ভুলেছি সেই অস্ত্র প্রতিরোধের, সেই উপঢৌকন ফেরানোর নিয়ম কানুন। আমরা সবাই জানতামও না। শুধু একা সেনাপতি জানত, যুদ্ধশেষ হবার আগে রণক্ষেত্র ছাড়তে নেই। আর যেহেতু এই যুদ্ধ শেষ হয়না কোনওদিন, তার লড়াই সে জারি রাখে, প্রকাশ্যে ও গোপনে। গৌতমের অসুস্থতার সময়, একরাশ উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের বাইরে বসে, তবুও সমকালের হিসেব বুঝিয়ে দেয় পিছিয়ে পড়া কাউকে। জিজ্ঞেস করে জনে জনে, পুরুলিয়ার শুখা গ্রাম দিয়ে কাজ শুরু করলে কেমন হয়? কানের কাছে ফিসফিস করে তার নতুন হয়ে ফিরে আসা পুরোনো ইচ্ছে, সুন্দরবনের জল, অনাহার, রোগব্যাধির মধ্যে ঝাঁপাব এবার, রাঙ্গাবেলিয়া, চরঘেড়ি আর কুমিরমারিতে। আসবে নাকি, সাথে?

আর এভাবে একলা এগোনোর সুদীর্ঘ অভ্যেসই বোধহয় ওকে একটা বিপজ্জনক স্বভাব তৈরি করে দিয়েছিল। অন্তত কিছুটাতো বটেই। মানে, ওই মানসিকতা। আর কেউ না পারুক, আমি পারবই, আমাকে পারতেই হবে। আর সেটা সঞ্চারিত হয়েছিল ওর প্রাত্যহিক চলাফেরায়ও। চব্বিশ পরগনায় এএইচএসডির বার্ষিক সম্মেলন, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। ঘাবড়ে না গিয়ে কে আবার সাজিয়ে তুলবে সাথীদের নিয়ে, সমস্ত মণ্ডপ আর স্টল? তাপস সেন। সুন্দরবনে সন্দেশখালির ব্যাঘ্রপ্রকল্পের পাশে রাত এগারোটায় নৌকোর প্রপেলারে খড় আটকেছে। নৌকো নিথর। মেরামতে ব্যস্ত মাঝিরা হুকুম দিয়েছে ওপরে দাঁড়িয়ে বাঘ আসছে কি না পাহারা দিতে। কে দেবে? ম্লাণ চাঁদের আলোয় গলুইএ দৃষ্টি মেলে দাঁড়িয়ে আছে তাপস। পাহাড়ে পাকদন্ডীতে, যেখানে পঞ্চাশ পেরুনো মানুষজনের হামাগুড়ি দিয়ে পেরোনোর কথা, হয়তো বা যাওয়াই বারণ, কে যায় সেই পথ দিয়ে? কেন, তাপস! দীপঙ্কর বারবার সাবধান করেছে, হার্টের অসুখ। তবু অকুতোভয়। কে? তাপস!

আমার মত ভীতু কেউ কেউ হয়তো মনে মনে চাইতাম, তাপস সেন একটু পাল্টাক। পাল্টে যাক আমাদের ঘরের মানানসই উচ্চতায় আর আয়তনে। পুরোপুরি “পাপোশ সেন” না হোক, অন্তত আমাদের মাপমতন “আপস সেন”। হয় নি। হওয়া সম্ভবও ছিলনা। জীবনে কখনও পা পিছলোয়নি। পদস্খলনের অভ্যেসই তৈরি হয়নি ওর। তাই প্রথম পদস্খলনেই, সম্পূর্ণ অন্য প্রেক্ষাপটে যদিও, আমাদের বুকের মধ্যে হাহাকার করে উঠল বহুপঠিত পঙ্ক্তি …… হৃদি ভেসে গেছে অলকানন্দা জলে …

PrevPreviousমানুষ বামন বিবর্তন
Nextডা সংযুক্তা শ্যাম রায় মৃত্যুতেও অমর রইলেন।Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr Shanta Ghatak
Dr Shanta Ghatak
4 years ago

A real life hero who made many things possible and never regretted much flowing against the tide, so very sorry to have lost him .

-1
Reply

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনের প্রাসঙ্গিকতা

November 26, 2026 No Comments

২০২৪ এর ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের খবরে  স্তম্ভিত হয় বাংলার নাগরিক সমাজ। ‘Reclaim the Night and

মেডিকাল কলেজের শিক্ষকবৃন্দ–অতীত ও বর্তমানে

November 26, 2026 No Comments

আমাদের ছাত্র অবস্থায় মেডিক্যাল কলেজ, কলকাতা (মেডিক্যাল কলেজ,বেঙ্গল)-এর কয়েক জন শিক্ষক এর নাম শুনতাম বন্ধুদের কাছে। প্রথমেই যার নাম সবাই একবাক্যে বলত তিনি হলেন এনাটমির

একদিকে রাজনৈতিক মদতপুষ্ট হামলাকারীদের জন্য মুক্ত অভয়ারণ্য, অন্যদিকে আক্রান্তদের জন্য পুলিশের নোটিশ। এই দ্বিচারিতা চলবে না।

November 26, 2026 No Comments

অভয়া আন্দোলনের প্রতিবাদী চিকিৎসকদের উপর বিগত সরকারের পুলিশি হেনস্থার মতো ট্র্যাডিশন এই আমলেও সমানে অব্যাহত! চোরবাগান কাণ্ডে সরকারি হাসপাতালের অপ্রতুলতার কথা প্রকাশ্যে বলা ইন্টার্নদের পুলিশি

ভুল ইঞ্জেকশন

November 25, 2026 No Comments

বিখ্যাত ডাক্তারবাবুরা (বা, বলা ভালো তাঁদের content creator রা) অন্য কোনও চোরের দেওয়াল থেকে ঝেড়ে নিয়ে, তার সাথে নিজেদের দুটো লাইন যোগ করে viewership লক্ষে

সামিল হোন এই লড়াইয়ে। নিজের অবস্থান স্পষ্ট করুন। নীরব দর্শক হয়ে থাকবেন না।

November 25, 2026 No Comments

১৪ই আগস্ট, ২০২৪: আর জি কর হাসপাতাল ১৮ই নভেম্বর, ২০২৬: মেডিকেল কলেজ কলকাতা হাসপাতালের ভিতরে রাজনৈতিক লুম্পেন বাহিনীর আক্রমণের দুটি নক্কারজনক ঘটনা। দুটি ঘটনার মধ্যেই

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনের প্রাসঙ্গিকতা

Gopa Mukherjee November 26, 2026

মেডিকাল কলেজের শিক্ষকবৃন্দ–অতীত ও বর্তমানে

Dr. Hiralal Konar November 26, 2026

একদিকে রাজনৈতিক মদতপুষ্ট হামলাকারীদের জন্য মুক্ত অভয়ারণ্য, অন্যদিকে আক্রান্তদের জন্য পুলিশের নোটিশ। এই দ্বিচারিতা চলবে না।

West Bengal Junior Doctors Front November 26, 2026

ভুল ইঞ্জেকশন

Dr. Partha Bhattacharya November 25, 2026

সামিল হোন এই লড়াইয়ে। নিজের অবস্থান স্পষ্ট করুন। নীরব দর্শক হয়ে থাকবেন না।

West Bengal Junior Doctors Front November 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

704479
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]