Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

খারাপ মেয়ে

FB_IMG_1651810160862
Dr. Arunima Ghosh

Dr. Arunima Ghosh

Psychiatrist
My Other Posts
  • May 7, 2022
  • 8:54 am
  • No Comments

আমাদের সমাজে ভালো/মন্দ, সাদা/কালো এসবের বিচার বড়োই অদ্ভুত…. যত বড়ো হয়েছি বুঝতে পেরেছি, ছোটবেলায় পাড়ায়, বাড়ির অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে, ঘরোয়া আড্ডায় যে মহিলারা তথাকথিত “মন্দ” বলে সমলোচিত হয়েছেন, তাঁরা এক একজন যোদ্ধা ছিলেন!!

তখন আমি বেশ ছোট… কোনো একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে আমার কোনো দূরসম্পর্কের আত্মীয়া বলেছিলেন, “আমি কিছুই মানি না গো, আমি নাস্তিক এবং কমিউনিস্ট শাখা-সিঁদুর পরি না, আমার কাছে মৃত্যু মানেই সব শেষ “…. এক বাড়ি লোকের মধ্যে তিনি অকপটে ঘোষণা করলেন তাঁর বিশ্বাসের কথা…. আমি তখন কমিউনিস্ট মানে জানিনা, নাস্তিক মানেও জানিনা, শুধু বুঝেছিলাম এই মানুষটা অন্য কেউ, অন্যরকম কেউ…..

পরে কিন্তু আমি তাঁর বিষয়ে অনেক ফিসফাস শুনেছি…. “এসব আবার বাড়াবাড়ি, এতো আধুনিকতাও বাপু ভালো না “… বাড়ির বাকি সমস্ত মহিলা যাঁরা বিধি মেনে চলেন, তাঁরা কেউ মেনে নিতে পারেনি তাঁর এই অকপট ঘোষণা…. আমি তখন অনেক ছোট, ওই ফিসফাঁস কোথাও আমার মনেও প্রশ্ন তুলেছিল,”এতটাও হয়তো ভালো না?!”

আজকে বুঝি সেই মহিলা কতো বড়ো যোদ্ধা ছিলেন… সেই সময়-এ দাঁড়িয়ে, তাঁকে কতোটা লড়াই করতে হয়েছে নিজের বিশ্বাসের জন্য, অনুভব করতে পারি আজ… আর খুব বুঝতে পারি, উনি নিশ্চই জানতেন তাঁর এই অকপট স্বীকারোক্তির পরে তাঁকে নিয়ে কতো সমালোচনা-ই হবে, অথবা এতটা জীবন পার করে আসতে বুঝি ওনাকে এমন অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল আগেই, ততদিনে হয়তো উনি এসবে নির্লিপ্ত হয়ে গেছেন …. সেই আত্মীয়ার সাথে আমার আর কোনোদিন দেখা হয়নি, তবুও আমি তাঁকে ভুলিনি!

তারপরে যতো বড়ো হয়েছি দেখেছি সমাজে সমলোচিত কে? যে মেয়ের নিজের একটা জীবন আছে, যে মেয়েটা মা হওয়ার পরেও সুন্দর করে সাজে, যে নিজের খেয়াল রাখে, নিজেকে priority দেয়, যার জন্য ক্যারিয়ার-টা গুরুত্বপূর্ণ তারা সবাই খারাপ, সবাই….. এরা সবাই স্বার্থপর….

আর ভালো কারা?? যে মানুষ নিজেকে সঁপে দিয়েছে ভাগ্যের হাতে, যে নিজের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে না, যে মুখ বুজে মেনে নেয়….! কি অদ্ভুত, কি অদ্ভুত!

“দেখেছো এই বয়েসেও নিজেকে কি মেইনটেইন করেছে, আসলে সংসার ঠেলতে হয়না যে!”

“সারাদিন পরে বাড়ি ফেরে, সংসার কে সামলায়?”

“আর কতদিন পড়বে? বিয়ে করবে না নাকি?”

“বিধবা মহিলা, রঙীন শাড়ী পরে”

“বিধবা হয়ে মাছ খায় গো”

“মেয়েদের এতো জেদ ভালো নয়, একটু মানিয়ে নিলেই সংসারটা টিঁকত ”
এসব অসংখ্য কাঁটা, কথার কাঁটাকে পায়ে দলে, রক্তাক্ত হয়ে যে মানুষগুলো লড়াই করে আমাদের এগিয়ে নিয়ে গেলেন, তাঁরা সবাই কিন্তু “খারাপ মহিলা”।

অথচ স্রোতের বিপরীতে চলা যে মানুষগুলো লড়াই করে গেলেন, নিজেদের বিশ্বাসের কথা জোর গলায় বলে গেলেন, আর সমাজের চোখে “খারাপ মহিলা”-র তকমা পেয়েও আজকের প্রজন্মের লড়াইটা আরেকটু সহজ করে দিয়ে গেলেন, তাঁদের তো কখনো বলাই হলো না, “কুর্নিশ তোমাদের লড়াইকে, তোমরা এক একজন যোদ্ধা” ❤️

P. S: এই লাইনগুলো এই লেখার সঙ্গে প্রাসঙ্গিক কিনা জানিনা, তবুও আজকে এই লাইনগুলো সারাদিন গুনগুন করেছি, তাই মনে হলো এই লেখাটার সঙ্গে থাক –
“দেখো প্রিয়তমা আকাশে উড়ছে প্রীতিলতার নিশান,
স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান;
চারকোল রাঙা কপালের ভাঁজে আটকে যাচ্ছে রোজ,
একুশে মৃত্যু তবুও মেয়েটা আজও করে প্রতিরোধ।
তার বাবা মাও দিয়েছিল কিনা, বিয়ের জন্য চাপ,
ইতিহাস বই ভুলে গেছে, বিলকুল।
তাকেও ধিঙ্গি বলেছিল কিনা পাশের মানুষ জন,
সেটাও কিন্তু জানা নেই নির্ভুল।”৷ (আকাশ চক্রবর্তী)

শিল্পী: Subrata Paul

PrevPreviousএকটি সরকারি অফিসের গল্প
Nextএই দাবদাহ, তাপক্লেশ ও পুঁজিবাদNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

সাম্প্রতিক পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620295
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]