Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

স্বপ্নের আলফা বিটা গামা

Screenshot_2022-05-17-23-29-18-18_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Koushik Lahiri

Dr. Koushik Lahiri

Dermatologist
My Other Posts
  • May 18, 2022
  • 8:59 am
  • One Comment

“গণশত্রু” ছবিটা হয়েছিল আশির দশকের শেষ দিকে। তখন আমরা সদ্য ডাক্তারি পাশ করেছি, ডাক্তার হয়ে উঠতে তখনো ঢের দেরি! সেখানে এক আদর্শবাদী ডাক্তারকে সমাজের চোখে কিভাবে শত্রু বানানো হয়েছিল আমাদের মনে আছে।

মাঝের বছরগুলিতে বদলে গেছে অনেক কিছুই। বেশ কিছু অপ্রার্থিত বদল এসেছে রোগী-চিকিৎসক পারস্পরিক সম্পর্কে, বিশেষত অতি সাম্প্রতিক কালে। যার দায়ভাগ চিকিৎসক বা রোগী আলাদা ভাবে কারোই নয়! তাঁরা দুজনেই এই বদলে যাওয়া পৃথিবীতে অসহায় ক্রীড়নক মাত্র!

এই প্রেক্ষিতে তেত্রিশ বছর পরের পৃথিবীতে হাতে এলো এক আশ্চর্য উপন্যাস, অক্ষরসিদ্ধ সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীর “গণমিত্র”।

মিথ্যা-না-বলতে-কি এতো অস্বস্তিকর উপন্যাস আগে পড়েছি বলে মনে পড়ে না! এটা বই না আয়না মাঝে মাঝে ধন্দ্বে পড়তে হয়েছে।

স্বপ্নময় হলেন সেই বিরল শ্রেণীর লেখক যিনি নিজের ভাষা খুঁজে পেয়েছেন প্রথম থেকেই! আর তাঁর প্রতিযোগী একমাত্র তিনি নিজেই।

আমার বরাবরই মনে হয়েছে বিজ্ঞানের সঙ্গে সাহিত্যকে মিলিয়ে একটা অদ্ভুত আনন্দ পান লেখক।

তাঁর লেখায় একটা ছিয়াশির মারাদোনা সুলভ ব্যাপার আছে, যেখানে পায়ে ফুটবল নয়, হাতে কলম নিয়ে পাতা জুড়ে যা খুশি তাই করা যায়!

এই ব্যাপারটা প্রায় একটা পিশাচসিদ্ধির পর্যায়ে পৌঁছে যায় যখন স্বপ্নময় অবলীলায় লেখেন “এই এরিয়ায় মাসে দুলাখ টাকার বিক্রি না-দেখাতে পারলে আমার চাকরি থাকবে না, প্লিজ স্যর…ছেলেটার চোখ দু’টো থেকে যেন দু’টো হাত বেড়িয়ে এসেছে, সেই হাতে অ্যালুমিনিয়ামের বাটি।”

অথবা, “আমাশার কারণে বায়ুসৃষ্ট হলে একরকম গন্ধ হয়, কোষ্ঠকাঠিন্যের কারণে অন্য গন্ধ…বাতকর্মের শব্দও নানা রকমের হয়। উচ্চকিত, তাড়িত, কম্পিত, বিনীত, স্তিমিত …রোগীকে তো বলা যায় না, একটু পাদো তো দেখি …যে গ্যাস ছাড়লে নিজেকে খুনির মত লাগে, সেটা এইচ-টু-এস …গন্ধক ঘটিত গ্যাস। ডিমের প্রোটিন চেন-এ সালফার লেগে থাকে।”

অথবা, “… ফাঁকি দেবে না…প্রসেসটা শুরু হয়ে গেলে আস্তে আস্তে বাড়বে। একটা ‘সেল’এর কথা ভাবো না কেন? প্রাণী কোষ। অ্যামিনো অ্যাসিড বেসড নির্জীব মলিকিউলটার মধ্যে একটা রহস্য ঢুকে যায়, যেটার নাম ‘প্রাণ’, সেলটা বাড়তে থাকে, ডিভিশন হয়। সেই রহস্যটার নাম ‘ইচ্ছে’। বুঝলে না, ইচ্ছে ইচ্ছে …মার্কারি দেখেছ? মার্কারি গুঁড়োগুলো কাছাকাছি এলে জুড়ে যায়। ইচ্ছের মতো। আমার ইচ্ছেটাও জুড়ে দিলাম বুঝলে?”

বহুস্তরীয় এই উপন্যাসের চলন নন-লিনিয়ার। যেন ইচ্ছে মত উইং বদল করেছেন লেখক। ফর্ম নিয়ে খেলেছেন।

প্রথম পুরুষ থেকে উত্তম পুরুষে গিয়ে ফের ফিরে এসেছেন প্রথম পুরুষে।

উপন্যাসটির একস্তরে আছে একটি চিকিৎসক পরিবারের দ্বন্দ্বময় আখ্যান, আদর্শের এবং প্রজন্মের সংঘাত। আবার অন্যস্তরে সমাজের একেবারে প্রান্তিক মানুষদের ঘামের গন্ধ! চোখ নাক জ্বালা করতে থাকে অনুভবী পাঠকের।

স্বপ্নময় চক্রবর্তীর গণমিত্র সমকালীন বাংলা সাহিত্যে একটি মেধাবী সংযোজন।

পুস্তক প্রকাশনা একটি শিল্প, সব অর্থেই। এমন অসচরাচর বইখানির উপস্থাপনা এতটা মধ্যমেধামাখা গতানুগতিক না হয়ে, আর একটু রুচিসম্মত, উন্নত আর যুগোপযোগী হয়ে, সার্বিকভাবে প্রকাশনার মান বাড়ালে কিন্তু ঐতিহ্যশালী প্রতিষ্ঠিত প্রকাশক সংস্থাটিরই সম্মান বাড়ত!

পরবর্তী সংস্করণে তাঁরা আরো যত্নবান হবেন আশা করব।

গণমিত্র
স্বপ্নময় চক্রবর্তী
মিত্র ও ঘোষ
প্রথম প্রকাশ : পৌষ ১৪২৮
তিনশো টাকা

PrevPreviousনার্সদের কথা
Nextগৌতম বুদ্ধর জন্মদিনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mitra & Ghosh Publishers
Mitra & Ghosh Publishers
4 years ago

মাননীয়েষু, আপনি আপনার মূল্যবান এবং ব্যস্ত সময় থেকে এই বইটির জন্য যে অংশ ব্যয় করেছেন তার জন্য মিত্র ও ঘোষ পাবলিশার্স-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার সঙ্গে সহমত পোষণ করেই অনুরোধ জানাচ্ছি যদি সম্ভব হয় বইটির ঠিক কোন কোন জায়গায় মেধা, গতানুগতিকতা, রুচি এবং যুগোপযোগিতায় খামতি আছে যদি নির্দেশ করেন, পরবর্তী সংস্করণে সেই খামতিগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। ভালো থাকবেন। নমস্কার নেবেন।

0
Reply

সম্পর্কিত পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

August 21, 2026 1 Comment

তখন আমরা বেশ ছোট। বোধ হয় সেভেন-এইটে পড়ি। বাড়ির সামনে হরি সাহার মুদিখানার দোকান ছিল। সেখানে কিছু একটা কিনতে গিয়েছি। মনে আছে, কারও সঙ্গে আমার

মা মনসার পূজা

August 20, 2026 No Comments

**হ্যালো গাইজ** 🐃🐃🐃 আজ মা মনসার পূজা। যে ক’জন দেব-দেবীর সাথে আমার আত্মিক সম্পর্ক, যাদের আমি ভক্তি ভরে প্রত্যহ প্রণাম করি, মা মনসা তাঁদের একজন।

২২শে শ্রাবণ

August 20, 2026 No Comments

এক খিদিরপুরের ট্রামলাইন। প্রথম হেমন্তের ঝোড়ো বিকেল। পাতাঝরার বেলা এখন। প্যান্টের দু’পকেটে দু’হাত ঢুকিয়ে ছেলেটা হাঁটছে — এলোমেলো, উদ্দেশ্যহীন। পাশে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তা দিয়ে

সাম্প্রতিক পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

Kanchan Sarker August 21, 2026

মা মনসার পূজা

Dr. Aindril Bhowmik August 20, 2026

২২শে শ্রাবণ

Dr. Sukanya Bandopadhyay August 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669108
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]