Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শতবর্ষ পুরনো বাংলোয় অ্যাডভেঞ্চার

IMG-20220520-WA0032
Dr. Malabika Banerjee

Dr. Malabika Banerjee

PhD in microbiology, researcher in a drug discovery company.
My Other Posts
  • May 21, 2022
  • 8:12 am
  • No Comments

আলিপুরদুয়ার স্টেশনে নেমে গাড়িতে চলেছি ঘণ্টা দুয়েক হল। গন্তব্য সাউথ রায়ডাক জঙ্গলের মধ্যে অবস্থিত শতবর্ষ পুরনো রায়ডাক বনবাংলো। ধূ-ধূ মাঠ, ধানি জমি, ছোট-ছোট জনপদ পেরিয়ে এক সময় পৌঁছলাম শামুকতলা হাটে। এখান থেকে রেশন নিয়ে যেতে হবে বাংলোয়। কী নেই সেই হাটে? মাটির কলসি, ধামা, কুলো থেকে শুরু করে টাটকা সব্জি, মাংস, হরেক রকম মাছ ( শুঁটকি মাছ অবধি), চাল, ডাল, মসলাপাতি, ছাপা শাড়ি, গরম জিলিপি, শিঙাড়া পর্যন্ত। রেশন নিয়ে আবার গাড়িতে উঠে বসা।

মন্দস্রোতা রায়ডাক নদীর উপর ছোট কাঠের সাঁকো পেড়িয়ে বক্সা টাইগার রিজার্ভে প্রবেশ। ঝিম ধরা ঘন সবুজের মধ্যে দিয়ে একচিলতে কাঁচা পথ চলে গেছে বাংলো অবধি।


গ্রেট হর্ণবিল আর নানা রঙের প্রজাপতির টানেই এই অরণ্যের কাছে আত্মসমাপন। বাড়তি পাওনা হতে পারে বুনোহাতি আর গাউর। নাম না জানা বুনো ফুলের সুবাস আর পাখির ডাকে পথের প্রতিটা বাঁকে অদ্ভুত রোমাঞ্চ।

এ অঞ্চলের অরণ্যে মূলতঃ শাল-সেগুনেরই দাপট। এছাড়াও আছে আম, জাম, কাঠাল, শিমূল, আমলকি গাছের সমারোহ।

ফরেস্ট বাংলোয় যখন পৌঁছলাম খিদেয় পেট চুঁইচুঁই। আগে থেকেই কেয়ারটেকারকে জানিয়ে রাখা ছিল দুপুরের খাবার কথা। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ডাল, আলুপোস্ত, দেশি মুরগির ঝোল আর পেঁপের চাটনি।

কাঠের দোতলা বাংলো, ওপরে দুটো বড় ঘর, কাঠের পালঙ্ক, আরাম কেদারা।নিচে প্রশস্ত ডাইনিং হলে ডাইনিং টেবল, ফ্রিজ, ফায়ার প্লেস, দেওয়ালে বাঘ শিকারের ছবি।


খাওয়া দাওয়া সেরে বিট অফিসারের সাথে আলাপ জমালাম। অল্পবয়সী সপ্রতিভ যুবক। উনিই জানালেন দিনকয়েক আগে একটি লেপার্ড কাছেই রাভা বস্তি থেকে একটা ছাগল তুলে নিয়ে গেছে।

বিকেলবেলায় বিটবাবুর ঠিক করে দেওয়া বন্দুকধারী গার্ডকে সঙ্গে নিয়ে গাড়িতে চড়ে বসলাম জঙ্গলের আরও ভেতরে যাবার জন্যে। গহন অরণ্যের মধ্যে দিয়ে যেতে যেতে দেখা পেলাম বুনো শুয়োর, বনমোরগ আর ময়ূরের। টিঁ টিঁ শব্দে একঝাঁক টিয়া উড়ে গেল মাথার উপর দিয়ে। জঙ্গলের গাছগুলোতে মৌমাছির বিশাল বিশাল চাক। মাথার উপর হঠাৎ ডানা ঝাপটানোর আওয়াজ আর কানের কাছে গার্ডের ফিসফিসানি -“মেডাম, বড়া পন্ছি” ! মাথা তুলে একঝলক দেখা মিলতেই নিমেষে মিলিয়ে গেল ওপাশের জঙ্গলে। এক জোড়া ইন্ডিয়ান গ্রেট হর্ণবিল। ফিরতি পথে চাঁদ উঠে পড়ল আকাশে। মায়াবী চাঁদনী আলোয় শাল-সেগুনের বনে কাদের যেন অস্ফুট সংলাপ। দূরে অস্পষ্ট পাহাড় আর লাখ জোনাকির ওড়াওড়ি।

সন্ধেবেলায় ব্যালকনিতে বসে চা আর পকোড়া-মুড়ি সহযোগে আড্ডা আর গান। শতবর্ষ পুরনো এই বাংলোর প্রতিষ্ঠাতা সাহেব নাকি আত্মহত্যা করেছিলেন এই নিরালা অরণ্যে দিনের পর দিন থাকার হতাশা সহ্য করতে না পেরে।

রাত বাড়তেই অন্ধকার গাঢ় হয়। সঙ্গে গা ছমছমে ভাবটাও। কাঠের সিঁড়িতে ও কার পায়ের শব্দ? শিরদাঁড়া বেয়ে নামতে শুরু করেছে হিমেল স্রোত।

PrevPreviousএক ফালি কাপড়ের টুকরো
Nextবন্যাত্রাণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

August 3, 2026 No Comments

দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চরম অব্যবস্থা এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জমতে থাকা ক্ষোভ একটি ভয়াবহ ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে আসমুদ্র হিমাচল তোলপাড় করে

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

August 3, 2026 No Comments

১-০৮-২০২৬ গত ৩০ শে জুলাই সংগ্রামী গণমঞ্চের একটি প্রতিনিধিদল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে ট্রাইব্যুনালে আবেদন করে অপেক্ষারত ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং ট্রাইব্যুনালগুলোর

The CJP vs BJP Jantar Mantar Thriller

August 3, 2026 No Comments

It was like a World Cup football match in which an unknown, unranked team with rookie players took on a much more powerful rival and

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

August 2, 2026 No Comments

প্রতিবেদকের সামান্য কথাঃ পড়াশুনার সময় পড়াশুনা করা হল না। অনিশ্চিত জীবন ছেড়ে অনেক বিলম্বে কর্মজীবনে প্রবেশ। চাকরির সুবাদে জেলা থেকে জেলান্তর। উত্তর, দক্ষিণ ও রাঢ়

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

August 2, 2026 No Comments

(এই চিঠিটি দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬-এ) রায়গঞ্জের নামী স্কুল সারদা বিদ্যা মন্দির (বাংলা মিডিয়াম) স্কুলের তরফে এই চিঠিটি দেওয়া হয়েছে – “বিদ্যালয়ের আচার্য-আচার্যা, প্রাক্তন

সাম্প্রতিক পোস্ট

শালীন আনুগত্য বনাম অশালীন প্রতিবাদ

Gopa Mukherjee August 3, 2026

২৭ লক্ষ ডিলিটেড ভোটার: প্রতিবাদে সংগ্রামী গণমঞ্চ

Sangrami Gana Mancha August 3, 2026

The CJP vs BJP Jantar Mantar Thriller

Satya Sagar August 3, 2026

বাদাবনে বাঘে–মানুষে সংঘাত: প্রশমনের সন্ধানে

Bappaditya Roy August 2, 2026

একটি বিদ্যামন্দির তথা স্কুলের রাজনৈতিক চিঠি

Dr. Jayanta Bhattacharya August 2, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

657615
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]