Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অটর বটর পট

Screenshot_2022-06-19-09-34-40-85_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Aniruddha Deb

Dr. Aniruddha Deb

Psychiatrist, Writer
My Other Posts
  • June 19, 2022
  • 9:35 am
  • No Comments

মেডিক্যাল কলেজের নানা হস্টেলের কোন একটার পাশের বাড়িতে কোন এক (বাঙালি) মা, তার ছেলেকে খুব মেরে ধরে পড়াতেন। সেই মারধর এবং তৎপরবর্তী কান্নাকাটির শব্দে হস্টেলের উদীয়মান ডাক্তাররা নিজেদের পড়া করতে পারতেন না বলে বিরক্ত হতেন, কিন্তু রোজ সন্ধ্যায় এই মারামারিটার জন্য অপেক্ষাও করতেন। সবচেয়ে মজা ছিল, মা পড়াতেন ইংরিজি বর্ণমালা – কিন্তু তাতেই সারা সন্ধে কেটে যেত। তারও চেয়ে মজা ছিল এই, যে পড়া হত যেটা সেটা পাশের বাড়ি থেকে শোনাত এমন: ‘এ–বি–সি–ডি… অটর্‌ বটর্‌ পট্‌!” এই অটর্‌ বটর্‌ পট্‌ যে ই, এফ, জি, এইচ… ইত্যাদি, তা নিয়ে  কোনও সন্দেহ নেই, কিন্তু কী করলে ই, এফ ইত্যাদিকে অটর্‌ বটর্‌ পট্‌ বানানো যেতে পারে তা আমরা বুঝতাম না। হস্টেলবাসীদের কথায় যারা সন্দেহ করতেন, তাঁরা নিজেরা স্বকর্ণে শুনে বিবাদ ভঞ্জন করতে গিয়ে নিজেরাই ‘অটর্‌ বটর্‌ পট্‌ – অটর্‌ বটর্‌ পট্‌’ আওড়াতে আওড়াতে ফিরে আসতেন। শেষ দিন অবধি আমরা এ রহস্য সমাধান করতে পারিনি।

হস্টেলের ছেলেরা একদিন সাংঘাতিক বিরক্ত হয়ে গিয়েছে পাশের বাড়ির মারধরের ফলে। সামনে কোন পরীক্ষা–টরিক্ষা ছিল না নিশ্চয়ই, তাই সকলে মিলে ঠিক করেছে, যাই বাইরে খেয়ে আসি, হস্টেলের মেস–এ খাব না। চার পাঁচ জন মিলে গিয়েছে সামনের কুমার্স ক্যান্টিনে খেতে, খেয়ে দেয়ে ফুর্তির প্রাণ গড়ের মাঠ করে বেড়িয়েছে, এ–বি–সি–ডি– অটর্‌ বটর্‌ পট্‌ আওড়াতে আওড়াতে। বেরিয়েই দেখে রাস্তার ধারে মোটর সাইকেল দাঁড় করিয়ে এক জন সার্জেন্ট সিগারেটের দোকানে গিয়েছেন। দিনের শেষ, ক্লান্ত সার্জেন্ট সবে সিগারেট ধরিয়ে বাইকে ফিরেছেন, এমন সময় অভিজিৎ – ওর মাথাতেই সবচেয়ে তাড়াতাড়ি সিম্পল বদবুদ্ধিগুলো আসত – ধড়ফড় করে গিয়ে জানতে চেয়েছে, “আচ্ছা দাদা, মিছিলটা কি চলে গিয়েছে?”

রাত্তির প্রায় সাড়ে ন’টা – এ হেন সময়ে এমন বিদঘুটে প্রশ্নে হকচকিয়ে গিয়ে পুলিশ বলল, “কিসের মিছিল? এত রাতে?”

অভিজিৎ একেবারেই সিরিয়াস মুখ করে বলল, “শ্যামবাজার থেকে আসছে, এসপ্ল্যানেড ঈস্ট যাবে,” হাত উলটে ঘড়ি দেখে (উনিশশো আশির দশক। লোকে কব্জিতেই হাতঘড়ি পরত) বলল, “কী মুশকিল বলুন তো! বেরিয়ে গেলে এখন কোন দিকে দৌড়ব?”

স্বাভাবিক ভাবেই পুলিশের কাছে অত রাতে কোন মিছিলের খবর নেই। তাই সার্জেন্ট বললেন, “কাদের মিছিল?”

অম্লানবদনে অভিজিৎ, একেবারে না হেসে বলল, “অটর্‌ বটর্‌ পট্‌।”

হতভম্ব সার্জেন্ট বললেন, “কীঃ?”

অভিজিৎ বলল, “দেখেননি কখনও? ওদের স্লোগান হল, ‘এ–বি–সি–ডি–অটর্‌–বটর্‌–পট্‌।”

এমনটা কতক্ষণ চলত জানি না, তবে এখানে অভিজিতের সঙ্গীদের হাসি চাপা দুঃসাধ্য হয়ে পড়ল। সার্জেন্ট খুব দুঃখের সঙ্গে বললেন, “আপনারা পড়াশোনা জানা ভদ্র ঘরের ছেলে। আমাদের সঙ্গে এমন ইয়ার্কি মেরে কী লাভ হয় আপনাদের?” বলে মোটরসাইকেল চালিয়ে চলে গেলেন।

PrevPreviousলেজহীন Daisy’র গপ্প
NextOnly Dermatologists are True Trichologists!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একটাই ভালো, এসব পাবলিককে মানুষ চিনে যায়, ছুঁড়ে ফেলেও দেয়।

November 4, 2026 No Comments

যেসব দলের / শাসকের নিজের কোনো কোয়ালিটি থাকে না, তাদের দুটো কোয়ালিটি থাকে। একটা হচ্ছে আগের কোনো একটা র‍্যান্ডম সরকারের সাথে তুলনা টানা, আর দ্বিতীয়ত

ভোপাল গ্যাস ট্র‍্যাজেডি

November 4, 2026 No Comments

 

জাস্টিস ফর বিচার

November 4, 2026 No Comments

শ্রী শ্রী মা দুর্গা কৈলাশ, মানস সরোবর হিমালয় নেপাল মা, তুমি তো প্রবাসী । চলে যাওয়ার পর সব খবর পাও কিনা জানি না। তাই তোমাকে

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

November 3, 2026 No Comments

কিছুদিন আগেই স্বাস্থ্যমন্ত্রী, পাশে নারায়ণ স্বরূপ নিগমকে বসিয়ে সংবাদমাধ্যমে বলছিলেন, সরকার বদলালেও থ্রেট কালচার এখনও বিদ্যমান। মন্ত্রীর সেই বক্তব্য শুনে অবশ্য বোঝার উপায় ছিল না

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

November 3, 2026 No Comments

Coincidence বা সমাপতন বলে একটা শব্দ আছে যার একটা অন্য নাম “কাকতালীয়”। কাক ডেকে উঠলো আর তার পরেই তালগাছ থেকে পাকা তাল টুপ করে খসে

সাম্প্রতিক পোস্ট

একটাই ভালো, এসব পাবলিককে মানুষ চিনে যায়, ছুঁড়ে ফেলেও দেয়।

Dr. Subhanshu Pal November 4, 2026

ভোপাল গ্যাস ট্র‍্যাজেডি

Dr. Punyabrata Gun November 4, 2026

জাস্টিস ফর বিচার

Sanjoy Mukherjee November 4, 2026

থ্রেট কালচার ২.০ সরকার বদলেছে, শাসনের কায়দা কি বদলেছে?

West Bengal Junior Doctors Front November 3, 2026

আমরা মানুষকে মেরে ফেলার জন্য নয়, বাঁচানোর জন্য এই পেশায় আছি

Dr. Samudra Sengupta November 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

698427
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]