Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাবধানে যাস পার্থ

FB_IMG_1656376379355
Dr. Sarmistha Das

Dr. Sarmistha Das

Dermatologist
My Other Posts
  • June 29, 2022
  • 7:31 am
  • No Comments

কোথাও বেড়াতে এসে থিতু হয়ে বসতে বসতেই কি ফেরার সময় হয়ে যায় ? মাঝখানের সময়টা হু হু করে কখন কিভাবে কেটে যায় ।

এই তো সেদিন আমরা ডাক্তারি পাশ করলাম। আমাদের বন্ধু পার্থ দত্ত প্রায় সবার আগে ইন্টার্ণশিপে বিয়ে করল। আমরা ব্যাচমেটরা তখনো ছড়িয়ে ছিটিয়ে যাইনি, সবাই এককাট্টা। দলবেঁধে গেলাম পার্থর বিয়ের রিসেপশনে। সে আবার গ্র্যান্ড হোটেলের বল রুমে। 85-86 সালে আমাদের অনেকেরই প্রথম অত বড় হোটেলে ঢোকা। বন্ধু বৎসল পার্থ, শিশুর মতো সবসময় হি হি করে হাসা পার্থ, কেউ রাগালে প্রায় নিজের জামা কুচি কুচি করে ছিঁড়ে ফেলা পার্থ– সে যে অমন অভিজাত পুত্র পাঁচ বছর একসঙ্গে পড়েও আমরা সবাই জানতে পারিনি কখনো– এমন সাদামাটা যাপন ছিল আমাদের বন্ধুর– এই আজ সকালে চলে যাবার আগে পর্যন্ত।

এই তো জানুয়ারী মাসের ন’তারিখ– আমাদের গেট টুগেদার হল। সেদিনও একসঙ্গে খেতে বসে কত আড্ডা। বন্ধু শর্মিষ্ঠা সিনহা আজ বলল–পার্থই নাকি আকুলি বিকুলি করছিল ব্যাচের একটা গেট টুগেদারের জন্য। ও কি বুঝেছিল –খাতা জমা দেবার ওয়ার্নিং বেল বেজে গেছে।

ডাঃ পার্থ দত্ত ছিল কলকাতায় নামী সাইকিয়াট্রিস্ট। ভালোবেসে পেছনে লাগলে কিছু মনে করবে না, এমন বন্ধু আমাদের একটাই ছিল। একবার চির ফিচেল সুতনু পার্থ ঢুকতেই বলল–এই পার্থ আসছে, সবার বর্ম টর্ম পরা আছে তো? শিশু স্বভাবের পার্থ প্রথমে রেগে আগুন, তারপরই সুতনুর গলা জড়িয়ে বলল–রাতে কিন্তু তোর বর্ধমান ফেরা হবে না, আমার বাড়িতে থাকবি। মনে হয়–এই তো সেদিন আমাদের ব্যাচের জীবন শুরু হল।

অসম্ভব সিরিয়াস পড়াশোনা করত সাবজেক্টের বাইরে। আর ভীষণ জীবনানন্দ প্রেমী। ব্যস্ত ডাক্তারির পাশাপাশি– কলকাতায় লেকের পাশে জীবনানন্দ দাশের একমাত্র মূর্তিটি নিয়ে ওর কত যে ভাবনাচিন্তা। প্রিয় কবির জন্মদিন ও মৃত্যুদিন –কেউ ভোলে না কেউ ভোলে। আমাদের বন্ধু প্রতিদিন পড়ত জীবনানন্দের কবিতা, প্রতিবছর দুদিন সেখানে যেত ফুল মালা নিয়ে। কখনো অন্য বন্ধুদেরও ডেকে নিয়ে গেছে। আর কেউ এভাবে যায়নি, কেউ যায় না ওই পার্কে কবির কাছে তাঁকে মনে রেখে। ফলকে কিছু ভুল ছিল, মাথায় ছাউনি ছিল না– পার্থ কলকাতা কর্পোরেশনে ঘুরে অনুমতি আদায় করে নতুন ফলক বসায়, ছাউনি করে দেয়।
আমার মোবাইলে এখনো টাটকা পার্থর শেষ মেসেজ –সতেরোই ফেব্রুয়ারি, জীবনানন্দ দাশের জন্মদিনে এবার অসুস্থ থাকায় নিজে যেতে পারেনি, ছেলেকে পাঠিয়েছে আর কবির একটা কবিতা।

আমাদের বন্ধু ধ্রুব ও নিতাই অক্লান্ত ভাবে পাশে থেকেছে শেষ দু’মাস। শেষ পথে রওনা করিয়ে দিয়ে, আজ ওদের কাজের অনাকাঙ্ক্ষিত ছুটি।

কি বলি রে পার্থ, তোর স্ত্রী কন্যা পুত্র শোক সামলে উঠুক–

তোর প্রিয় কবির কথা —
“তখন আমরা অই নক্ষত্রের দিকে চাই–মনে হয় সব অস্পষ্টতা
ধীরে ধীরে ঝরিতেছে–যেই রূপ কোনদিন দেখি নাই পৃথিবীর পথে
যেই শান্তি মৃত জননীর মত চেয়ে থাকে –কয় নাকো কথা
যেই শান্তি বার বার নষ্ট হয় আমাদের এই সত্য রক্তের জগতে,
আজ যাহা ক্লান্ত ক্ষীণ আজ যাহা নগ্ন চূর্ণ–অন্ধ মৃত হিম,
একদিন নক্ষত্রের দেশে তারা হয়ে রবে গোলাপের মতন রক্তিম”

PrevPreviousভারতে আপনি যদি ঘৃণা ছড়ান তবে পুলিশ আপনাকে সুরক্ষা দেবে।
Nextপাভলভের সাম্প্রতিক ভয়ানক নিষ্ঠুরতার ঘটনার পরিপ্রেক্ষিতেNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

May 20, 2026 No Comments

ক্ষমতায় এসেই রাজ্যের নতুন সরকার জানিয়েছে, তারা শিল্পের প্রয়োজনে জমি অধিগ্রহণের নীতি বদলাবেন। এর থেকে সংশয় ও সম্ভাবনা দুটোই তৈরি হচ্ছে। মাত্র কয়েক দিনের সরকারের

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

May 20, 2026 No Comments

১৮ই মে, ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

কয়েকটি খবর ঠিক সুখকর ঠেকল না

May 20, 2026 No Comments

বাইরে ছিলাম যখন, তখন বেশ কয়েকটি খবর চোখে পড়ল, যা ঠিক সুখকর ঠেকল না। এক, রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা যাবে না বা পুজো

। সংজ্ঞা হয় না ।

May 19, 2026 No Comments

উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না। আগে যা ছিলো, তার থেকে ভালো থাকলেই সেটাকে উন্নয়ন বলা যায়। যে ভিখারির দৈনিক রোজগার দশ টাকা ছিলো, এখন যদি

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

May 19, 2026 No Comments

পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্থা ও ভয় প্রদর্শনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র

সাম্প্রতিক পোস্ট

নতুন সরকার ও জমি অধিগ্রহণ: আশা আশঙ্কার দোলাচল

Sanjoy Mukherjee May 20, 2026

বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে উচ্চরক্তচাপ নিয়ে জানুন

Doctors' Dialogue May 20, 2026

কয়েকটি খবর ঠিক সুখকর ঠেকল না

Satabdi Das May 20, 2026

। সংজ্ঞা হয় না ।

Arya Tirtha May 19, 2026

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

West Bengal Junior Doctors Front May 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623779
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]