Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মাউন্টেন সিকনেস

Screenshot_2022-07-16-23-33-23-63_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • July 17, 2022
  • 8:49 am
  • No Comments

গেল মাসে পড়শীরা অরুণাচল প্রদেশ বেড়াতে গিয়েছিলেন। বোমডিলা থেকে  তাওয়াং যাবার পথে গাড়িতে আরও ওপরে ওঠার সময় হঠাৎ যেন ঘুমে চোখ জড়িয়ে এলো। হালকা মাথা ধরা। পেটটাও যেন মাঝে মধ্যে গুলিয়ে উঠছে। জোরদার প্রাতঃরাশের দিকে তর্জনি তুলে একখান গ্যাসের ওষুধ চালান করলেন পেটে। প্যারাসিটামলও খাওয়া হলো। কিন্তু নৈসর্গিক  সৌন্দর্য ছাপিয়েও মাথার ভেতরটা দপদপ করছে। কন্যার ঠেলাতেও চোখ খুলতে ইচ্ছে করছে না। গাড়ি এগিয়ে চলেছে আরও ওপরে। উচ্চতা আট  হাজার ফুট।ধীরে ধীরে পা দুখান অসাড় হতে শুরু করলো। হাতের আঙুল অবশ। ঘোরাচ্ছন্ন অনুভূতি। কন্যার দ্বিতীয় ঠেলায় গাড়ির সিটেই এলিয়ে পড়ল এতদিনের স্বাস্থ্যোজ্জ্বল চেহারা।

তারপর কখন যে নীচে নেমেছে গাড়ি, কখন যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কতক্ষণ অক্সিজেনের হাপরশ্বাসে ছিলেন সব ভুলে যখন জ্ঞান যখন ফিরলো, সামনে থাকা চিকিৎসকদের কথাবার্তায় টের পেলেন জল জমেছে ফুসফুসে। অন্য গাড়িতে থাকা আর এক সহ-যাত্রীর মস্তিষ্কে জল জমে গত হয়েছেন তিনি।

বিস্ফারিত নেত্রে চেয়ে রইলেন শুধু। মুখে রা কাড়বার শক্তি তখনও কুলোয় নি। দিন তিনেক পর কলকাতায় ফিরে যখন গল্প করলেন, নিজেকে অপরাধী মনে হচ্ছিলো আমার। পাহাড়ে যাবেন জানতাম। তা সত্ত্বেও “অ্যাসিটাজোলামাইড”-এর ব্যবহার সম্বন্ধে না অবগত করানোর অপরাধবোধ।

উচ্চ পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম। তাই অক্সিজেনের অংশচাপ প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলতঃ শরীরের প্রতি কোষে অক্সিজেনের পরিমাণ কমে যত বিপত্তির সৃষ্টি। উচ্চ পার্বত্য অঞ্চলে তাই মাথা ধরা থেকে শুরু করে, ঘুমঘুম ভাব, বমি ভাবও যেমন হয় তেমনি মারাত্মক ক্ষেত্রে অবশ হাত,পা ( অ্যাটাক্সিয়া), ফুসফুস ও মস্তিষ্কে জল জমে মৃত্যু অবধি ঘটতে পারে।

দুদিন আগে থেকে অ্যাসিটাজোলামাইডের প্রয়োগ অক্সিজেনের ঘাটতিতে শরীর চালনায় অভ্যস্ত করতে সাহায্য করে। প্রাপ্তবয়স্কদের জন্য উঁচু পাহাড়ে ওঠার অন্তত ১ থেকে ২ দিন আগে থেকে এই ওষুধ চালু করা উচিত। পাহাড়ে ওঠার পর আরও দু দিন এই ওষুধ খাওয়া ভালো। সাইড এফেক্ট মামুলি।

যদিও তৎক্ষণাৎ প্রাণ বাঁচাতে তড়িঘড়ি নিচে নামিয়ে আনা এবং সাথে সাথে অক্সিজেনের প্রয়োগের বিকল্প কিছু নেই।

প্রশ্ন উঠতেই পারে পাহাড়ি বাসিন্দারা তাহলে বাঁচেন কি ভাবে?  শেরপারা কিভাবে অনায়াসে মালপত্র সমেত পর্বতারোহীদের সাথে আরোহণ করেন? আসলে অভিযোজনের সূত্রে পাহাড়িয়া বাসিন্দারা অল্প অক্সিজেনেই শারীরবৃত্তীয় কাজ চালাতে সক্ষম।

আমাদের শরীরেও পাহাড়ে ওঠার এক থেকে দু দিনের মধ্যেই  অভিযোজনের হাত ধরে কিছু পরিবর্তন ওই উচ্চতায় বেঁচে থাকতে সাহায্য করে। এই পদ্ধতির পোষাকি নাম – অ্যাক্লিমাটাইজেশন।

ধীরে ধীরে পাহাড়ে উঠলে অ্যাক্লিমাটাইজেশনের জন্য সময় পাওয়া যায় বেশি। তাই সমস্যাও হয় কম।

আকাশপথে পাহাড়ে এলে এই অ্যাক্লিমাটাইজেশনের সুযোগ থাকে না। পাহাড়ে আসার পর হঠাৎই যে ঘুম পায়, তাতে না ঘুমিয়ে হালকা পদচালনা করে ফুসফুস সচল রাখা উচিত। প্রথমদিন ঘাম ঝরানো খাটুনি অক্সিজেনের ঘাটতি বাড়িয়ে জীবনশংসয় করে তুলতে পারে।

বাঙালীর পায়ে সরষে। ভ্রমণপ্রিয় এ জাতির পা সাগরে থাকলেও চোখ সবসময় পর্বতমুখী। তাই ট্রাভেল এজেন্সিগুলির অ্যাক্লিমাটাইজেশন ও অ্যাসিটাজোলামাইডের ব্যবহার সম্বন্ধে বিশদ জেনে ভ্রমণকারীকে অবগত করা উচিত। গাড়িতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা কিছু খরচা বাড়ালেও বিপদকালে প্রাণ বাঁচিয়ে দেবে।

PrevPreviousমেডিক্যাল কলেজের ইতিহাস (২য় পর্ব) – ১৮৬০ পরবর্তী সময়কাল
Nextতপোধনের ফিচলেমো ১Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

October 8, 2026 1 Comment

এই বছর ফিজিওলজি তথা চিকিৎসা বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে। এবার পুরস্কৃত হয়েছেন তিন বিজ্ঞানী। এঁরা হলেন

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

October 7, 2026 No Comments

৫ অক্টোবর ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

October 7, 2026 No Comments

অত্যাধুনিক যন্ত্র বা রোবটের ক্রিয়াকলাপের দুটো অংশ থাকে। সেনসর আর অ্যাকচুয়েটর। পারিপার্শ্বিক পরিস্থিতির খবর আসে সেনসরের মাধ্যমে – আর যন্ত্র সেই খবর অনুযায়ী কাজ করে

সাম্প্রতিক পোস্ট

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

মস্তিষ্কের রহস্য সংকেত ও নোবেল জয়ী তিন বিজ্ঞানী ২০২৬

Somnath Mukhopadhyay October 8, 2026

শংকর গুহ নিয়োগী ও ছত্তিশগড় মুক্তি মোর্চার আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের সংগ্রাম

Doctors' Dialogue October 7, 2026

২০২৬-এ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরষ্কার অপ্টোজেনেটিক্স আবিষ্কার ও তজ্জনিত গবেষণার জন্য।

Dr. Bishan Basu October 7, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

687508
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]