Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পিঠে সূঁচ 

IMG_20220811_203049
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • August 12, 2022
  • 8:18 am
  • No Comments

‘ডাক্তারবাবু সিজারের সময় কোমরে ইঞ্জেকশন দিয়েছিল। তারপর থেকে আমার কোমরে ব্যথা।’

‘ছেলে হওয়ার পর থেকে মাঝে মাঝেই পিঠে ব্যাথা হয়। মাস দুয়েক ধরে বাড়াবাড়ি হচ্ছে।’

‘সিজারের সময় এত মোটা সূঁচ দিয়েছিল……তার পর থেকে কোমর ব্যাথা আর সারল না।

মেরুদন্ডের সমস্যার চিকিৎসা করি। স্বভাবতঃই, রোগীনী-দের কাছ থেকে এই ধরণের অভিযোগ প্রায়শঃই আমাকে শুনতে হয়। সাধারণ মানুষ তো বটেই, কিছু কিছু চিকিৎসকও এই ভুল ধারণার শিকার।

আপনি বলবেন, ‘ধারণাটা ঠিক না ভুল- তা আপনি জানলেন কি করে?’

সত্যিই তো, আমার একার কথায় তো কিছু প্রমান হয় না। তাই একটা তথ্যমূলক বিশ্লেষণ প্রয়োজন। সেটা করব। তার আগে কিছু সাধারণ জ্ঞানের কথা বলি।

মেরুদন্ডে ইঞ্জেকশন দিয়ে অস্থায়ী ভাবে কোমর ও পা অবশ করে নিয়ে পায়ে, কোমরে এমনকি কখনো কখনো পেটে বা মেরুদন্ডেও অস্ত্রোপচার করা হয়। একে বলে স্পাইনাল অ্যানাস্থেসিয়া। এর সুবিধা হল, এতে রোগীকে পুরো অজ্ঞান করার প্রয়োজন হয় না। পুরো অজ্ঞান করার যে সমস্যাগুলো, বিশেষতঃ শ্বাসযন্ত্রের সমস্যার সম্ভাবনা স্পাইনাল অ্যানাস্থেসিয়ায় অনেক কম থাকে। তবে স্পাইনাল অ্যানাস্থেসিয়া যে একেবারে সমস্যা বা ঝুঁকিবিহীন- তা কিন্তু নয়। পরিস্থিতি বুঝে অজ্ঞান বিশেষজ্ঞ এ ব্যাপারে সিদ্ধান্ত নেন।

এখন কথা হল, স্পাইনাল অ্যানাস্থেসিয়ায় শুধু যে সিজারিয়ান অপারেশন হয় তা-ই নয়, আরো অন্য অনেক অপারেশনই এইভাবে করা হয়।

আমি অর্থোপেডিক সার্জেন। পায়ের অপারেশন প্রায় সমস্ত ক্ষেত্রে স্পাইনাল অ্যানাস্থেসিয়ায় করে চলেছি ছাব্বিশ বছর ধরে। কই কোনো রোগী তো অপারেশনের পরে স্পাইনাল অ্যানাস্থেসিয়ার কারণে ক্রনিক কোমরে ব্যাথা বলে না।
দুয়েকজনের স্পাইনাল ইঞ্জেকশনের জায়গায় বড় জোর দু-তিন দিন ব্যাথা থাকে। বরং কারো কারো মাথার যন্ত্রণা হতে পারে।

তাহলে স্পাইনাল অ্যানাস্থেসিয়ায় সিজারিয়ান সেকশনের অনেক দিন পরেও অনেকের কোমরে ব্যাথা থেকে যায় কেন? কারণটা অ্যানাস্থেসিয়া নয়, বরং গর্ভধারণ সম্পর্কিত।

গর্ভাবস্থায় মায়ের শরীরে হরমোন জনিত কিছু পরিবর্তন আসে। এর ফলে লিগামেন্ট, অস্থিসন্ধি ইত্যাদি নরম হয়- যাতে গর্ভধারণের প্রয়োজনে প্রকৃতির নিয়মেই মায়ের পেলভিস বা কাঁকালের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আবার সন্তান প্রসবের পরে উপরোক্ত হরমোন নিঃসরণ কমে যায় এবং ব্যায়াম ও সাধারণ হাল্কা কাজকর্মে মাধ্যমে পেলভিস আগের অবস্থায় ফিরে আসে।

কিন্তু আজকাল গর্ভকালীন জটিলতা থাকলে তো বটেই, না থাকলেও প্রসবের আগে বা পরে কাজকর্ম বা ব্যায়াম খুব কম মায়েরা করে। বরং বেশীরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন না থাকলেও তারা বিশ্রামে থাকে। কারণটা কোনো ক্ষেত্রে ভয়। কোনো ক্ষেত্রে আলস্য। কোনো কোনো বিরল ক্ষেত্রে আবার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ।

এছাড়া পিঠের মাংসপেশীর দূর্বলতা, শরীরের ওজন বেড়ে যাওয়া, পেট বড় হয়ে শরীরের ভরকেন্দ্র বদলে যাওয়া, বড় হয়ে গেলেও বাচ্চাকে কোলে নেওয়া – এইসব কারণে প্রসবের পরেও অনেকের দীর্ঘদিন কোমরে ব্যাথা থাকে।

এই সমস্যা নিয়ে সারা পৃথিবীর অনেক বড় বড় হাসপাতালে গবেষণা হয়েছে। বহু বিখ্যাত আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় সেগুলো প্রকাশিত হয়েছে। কিন্তু কোনো গবেষণাতেই গর্ভকালীন বা প্রসবের পরের কোমরে ব্যাথার সাথে স্পাইনাল অ্যানাস্থেশিয়ার সম্পর্কের তেমন প্রমান মেলে নি।

তথ্যসূত্র
———–
1. Factors Associated with Back Pain after Childbirth
https://pubs.asahq.org/anesthesiology/article/81/1/29/42056/Factors-Associated-with-Back-Pain-after-Childbirth

2. Epidural Analgesia and Back Pain after Labor : Anastasija Malevic, Dalius Jatuzis, and Virginija Paliulyte

3. Prevalence of low back pain experienced after delivery with and without epidural analgesia: A non-randomised prospective direct and telephonic survey.
http://dx.doi.org/10.4103/0019-5049.130814

PrevPrevious1xbet Скачать 1xbet Mobile App Приложение Для Ставок 1хбет Андроид И Айфон 1xbet Co
Nextমন নিয়ে দু’চার কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 6 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656598
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]